● ●


পদ্মার এক পাঙাশ বিক্রি হলো প্রায় ৫০ হাজার টাকায়
প্রকাশ: ৮ অক্টোবর, ২০২৬, ২:০০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

পদ্মার এক পাঙাশ বিক্রি হলো প্রায় ৫০ হাজার টাকায়

মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর আগে পদ্মা নদীতে ধরা পড়া ২১ কেজি ৬০০ গ্রাম ওজনের একটি পাঙাশ ৪৯ হাজার ৬০০ টাকায় বিক্রি হয়েছে। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট বাজারে মাছটি নিলামে ওঠে।

একই বাজারে আজ বৃহস্পতিবার সকালে মহাবিপন্ন দুটি বাগাড় মাছও বিক্রি হয়েছে। ব্যবসায়ীরা জানান, বাগাড় দুটি বিক্রি হয়েছে ৪২ হাজার ২০০ টাকায়।

স্থানীয় মৎস্যজীবীরা জানান, গতকাল বুধবার মধ্যরাত থেকে মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। এর আগে সন্ধ্যার পর পদ্মার মোহনায় সহযোগীদের নিয়ে জাল ফেলেন মানিকগঞ্জের জাফরগঞ্জ এলাকার জেলে সুরেশ হালদার। ভাটিতে ভেসে কিছুক্ষণ পর জালে প্রচণ্ড ঝাঁকুনি টের পান তাঁরা। বুঝতে পারেন, বড় কোনো মাছ আটকা পড়েছে। জাল টেনে নৌকায় তুলে দেখেন, বড় এক পাঙাশ।

গতকাল রাতেই মাছটি দৌলতদিয়া ঘাট বাজারে রেজাউল মণ্ডলের আড়তে আনা হয়। নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকার বাসিন্দা ও মাছ ব্যবসায়ী চাঁদু মোল্লা পাঙাশ মাছটি কিনে নেন।

চাঁদু মোল্লা বলেন, রাত ১০টার দিকে তিনি নিলামে অংশ নেন। কেজিপ্রতি ২ হাজার ২০০ টাকা দরে মাছটি কেনেন ৪৭ হাজার ৫০০ টাকায়। ওই রাতেই ঢাকার আশুলিয়ার এক পরিচিত ব্যবসায়ীর সঙ্গে কথা বলে কেজিপ্রতি ১০০ টাকা লাভে ২ হাজার ৩০০ টাকা দরে ৪৯ হাজার ৬০০ টাকায় বিক্রি করেন। আজ সকালে ক্রেতার ঠিকানায় মাছটি পাঠিয়ে দিয়েছেন তিনি।

আজ সকালে অন্য মাছের সঙ্গে রেজাউল মণ্ডলের আড়তে ওঠে দুটি বাগাড়ও। নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে প্রায় ১৫ কেজি ও ১৩ কেজি ওজনের মাছ দুটি কেনেন স্থানীয় মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ। পরে মাছ দুটি তিনি ফেরিঘাটের পন্টুনের সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখেন।

শাহজাহান শেখ বলেন, ১৫ কেজির বাগাড়টি কেজিপ্রতি ১ হাজার ৪০০ টাকা দরে ২১ হাজার টাকায় এবং ১৩ কেজির বাগাড়টি কেজিপ্রতি ১ হাজার ৩৫০ টাকা দরে ১৭ হাজার ৫০০ টাকায় কেনেন। সকালেই শ্রীলঙ্কাপ্রবাসী ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা জহির উদ্দিনের সঙ্গে মুঠোফোনে দরদাম করে মাছ দুটি বিক্রি করেন তিনি।

শাহজাহান শেখ ১৫ কেজির বাগাড়টি কেজিপ্রতি ১ হাজার ৬০০ টাকা দরে ২৪ হাজার টাকায় এবং ১৩ কেজির বাগাড়টি কেজিপ্রতি ১ হাজার ৪০০ টাকা দরে ১৮ হাজার ২০০ টাকায় বিক্রি করেন। ক্রেতাদের দেওয়া ঠিকানায় সকালেই মাছ দুটি পাঠিয়ে দেওয়া হয়।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »