● ●


প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬। বাংলাদেশ ও বিশ্বপরিচয় (অধ্যায় ৪): শেরেবাংলা ছিলেন সাহসী ও দৃঢ়চেতা নেতা
প্রকাশ: ৮ অক্টোবর, ২০২৬, ৫:০০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬। বাংলাদেশ ও বিশ্বপরিচয় (অধ্যায় ৪): শেরেবাংলা ছিলেন সাহসী ও দৃঢ়চেতা নেতা

বাংলাদেশ ও বিশ্বপরিচয়: সংক্ষিপ্ত প্রশ্ন

প্রশ্ন: এ কে ফজলুল হক কে ছিলেন?

উত্তর: এ কে ফজলুল হক ছিলেন একজন সাহসী ও অসাধারণ বাঙালি নেতা। তাঁর পুরো নাম আবুল কাশেম ফজলুল হক। সাধারণ মানুষ ও কৃষকদের অধিকার রক্ষায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

প্রশ্ন: এ কে ফজলুল হককে ‘বাংলার বাঘ’ বলা হয় কেন?

উত্তর: এ কে ফজলুল হক ছিলেন সাহসী ও দৃঢ়চেতা নেতা। তাঁর সাহস ও নেতৃত্বের জন্য তিনি ‘বাংলার বাঘ’ নামে পরিচিত হন। তিনি সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম করেছেন।

প্রশ্ন: ফজলুল হক শিক্ষার ক্ষেত্রে কী

উত্তর: তিনি বাংলার শিক্ষার উন্নতির জন্য অনেক কাজ করেন। তিনি বহু স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করেন। দরিদ্র ও অসহায় শিক্ষার্থীদের সাহায্য করেন।

প্রশ্ন: ফজলুল হক কৃষকদের জন্য কী

উত্তর: তিনি কৃষকদের দুঃখ-দুর্দশা দূর করার চেষ্টা করেন। মহাজনদের ঋণের অত্যাচার থেকে কৃষকদের রক্ষার জন্য ঋণ সালিসি বোর্ড গঠন করেন। তিনি জমিদারি প্রথা বাতিলেরও চেষ্টা করেন।

প্রশ্ন: মওলানা ভাসানীকে ‘মজলুম জননেতা’ বলা হয় কেন?

উত্তর: মওলানা ভাসানী ছিলেন শোষিত ও নির্যাতিত মানুষের নেতা। তিনি সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য সারাজীবন সংগ্রাম করেন। তাই তাঁকে ‘মজলুম জননেতা’ বলা হয়।

প্রশ্ন: মওলানা ভাসানীর রাজনৈতিক জীবনের সূচনা কীভাবে হয়?

উত্তর: ১৯১৯ সালে ব্রিটিশবিরোধী অসহযোগ ও খেলাফত আন্দোলনে যোগদানের মাধ্যমে তাঁর রাজনৈতিক জীবনের সূচনা হয়। তিনি সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য আন্দোলন করেন। পরবর্তী সময় তিনি একজন জনপ্রিয় জননেতায় পরিণত হন।

প্রশ্ন: মওলানা ভাসানী কৃষকদের জন্য কী

উত্তর: তিনি আসামের ঘাগমারা অঞ্চলের বাঙালি কৃষকদের স্বার্থ রক্ষার জন্য আন্দোলন করেন। ওই এলাকায় ব্রহ্মপুত্র নদীর ভাসানচরে বন্যার কবল থেকে বাঙালি কৃষকদের রক্ষার জন্য তিনি বাঁধ নির্মাণ করেন। কৃষকদের এই অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে ‘ভাসানী’ উপাধি দেওয়া হয়।

প্রশ্ন: মওলানা ভাসানী শিক্ষা ক্ষেত্রে কী

উত্তর: তিনি ভারতবর্ষের আসাম ও বাংলাদেশে অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করেন। শিক্ষার প্রসারের জন্য তিনি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন। তাঁর প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো মানুষের শিক্ষার সুযোগ বাড়াতে সাহায্য করে।

প্রশ্ন: হোসেন শহীদ সোহরাওয়ার্দী কে ছিলেন?

উত্তর: হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন একজন বিশিষ্ট রাজনীতিবিদ। তিনি ১৮৯২ সালে ভারতের মেদিনীপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি শ্রমিক ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

রাবেয়া সুলতানা, িশক্ষকবিয়াম ল্যাবরেটরি স্কুল, ঢাকা




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »