● ●


বক্তাবলীতে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ১০
প্রকাশ: ১০ অক্টোবর, ২০২৬, ১০:০১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বক্তাবলীতে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ১০

নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে নিয়ে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়েছে। এতে একজন গুলিবিদ্ধসহ উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আজ শনিবার বিকেলে বক্তাবলী ইউনিয়নের আকবরনগর সিপাহীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

আধিপত্য বিস্তার ও ইটভাটার নিয়ন্ত্রণ নিয়ে এ সংঘর্ষ হয় বলে জানা গেছে। সংঘর্ষে আহত ব্যক্তিদের মধ্যে গুলিবিদ্ধ হৃদয় (২৬) আর টেঁটাবিদ্ধ রাজু শেখকে (৩০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলীতে আধিপত্য বিস্তার ও ইটভাটার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদের সঙ্গে অটোরিকশা–টেম্পু শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক আবদুল কাদির ও কার্যক্রম নিষিদ্ধ বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ সম্পাদক হাজী সামেদ আলীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আবদুল কাদির হলেন সামেদ আলীর অনুসারী।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্য, আজ বিকেলে হালিম আজাদের পক্ষের লোকজন সিপাহীপাড়া এলাকায় কয়েকটি বাড়িতে হামলা, ভাঙচুর ও গুলিবর্ষণ করে। এ নিয়ে আবদুল কাদির ও সামেদ আলী গ্রুপের সঙ্গে সংঘর্ষ বাধে। এ সময় কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়া ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হন। তাঁদের মধ্যে হৃদয় গুলিবিদ্ধ আর রাজু শেখ টেঁটাবিদ্ধ হয়েছেন।

সংঘর্ষের খবর পেয়ে ফতুল্লা মডেল থানা–পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ৪০টি টেঁটা উদ্ধার করে।

অটোরিকশা–টেম্পু শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক আবদুল কাদির বলেন, বিএনপি নেতা হালিম আজাদ ও তাঁর লোকজন দীর্ঘদিন ধরে তাঁর কাছে চাঁদা দাবি করে আসছেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় গতকাল শুক্রবারও তাঁর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়।

তবে চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা হালিম আজাদ বলেন, কৃষক দলের একটি কর্মসূচি শেষে মিছিল নিয়ে ফেরার পথে সামেদ আলী ও আবদুল কাদিরের লোকজন তাঁদের ওপর হামলা চালান। এতে তাঁদের কয়েকজন আহত হয়েছেন।

জানতে চাইলে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) শামীম হোসেন প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। জড়িত অন্যদের গ্রেপ্তার ও আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »