● ●


খাইবার পাখতুনখাওয়া জরুরি অবস্থা এড়ানোর সুযোগ খুব কম: পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশ: ১১ অক্টোবর, ২০২৬, ২:৩৫ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

খাইবার পাখতুনখাওয়া জরুরি অবস্থা এড়ানোর সুযোগ খুব কম: পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে জরুরি অবস্থা জারি করা হতে পারে। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি। এই প্রদেশে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক–ই–পাকিস্তান (পিটিআই) ক্ষমতায় রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি বলেছেন, জরুরি অবস্থা এড়ানোর সুযোগ খুব কম বলেই মনে হচ্ছে।

কারাবন্দী ইমরানের মুক্তির দাবিতে তাঁর দলের নেতা–কর্মীরা পাখতুনখাওয়া প্রদেশ থেকে ৪ অক্টোবর রাজধানী ইসলামাবাদ অভিমুখী লংমার্চ শুরু করেছে। যদিও সেই লংমার্চ গতকাল সপ্তম দিনেও এই প্রদেশেই রয়েছে। ইমরানের মুক্তিসহ বিভিন্ন দাবিদাওয়া নিয়ে পিটিআই ও কেন্দ্রীয় সরকার মুখোমুখি অবস্থান নিয়েছে। এই পরিস্থিতিতে গতকাল প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বৈঠক জরুরি অবস্থা জারির সম্ভাবনাকে জোরালো করেছে। পিটিআই হুঁশিয়ারি দিয়ে বলছে, জরুরি অবস্থা জারি কিংবা গভর্নরের শাসন পাখতুনখাওয়ায় কোনো সমাধান আনবে না।

সূত্রের বরাত দিয়ে জিও নিউজের খবরে বলা হয়েছে, গতকাল সরকারের উচ্চপর্যায়ের এক বৈঠকে খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত নিয়েছে। সূত্রগুলো জানিয়েছে, কেন্দ্রীয় মন্ত্রিসভা এই পদক্ষেপে অনুমোদন দেবে বলে আশা করছেন সরকার–সংশ্লিষ্ট ব্যক্তিরা। আর এ বিষয়ে পার্লামেন্টের অনুমোদনের জন্য আগামী মঙ্গলবার উভয় কক্ষের অধিবেশন আহ্বান করা হয়েছে।

গতকাল সাংবাদিকদের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনায় এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি বলেছেন, জরুরি অবস্থা এড়ানোর সুযোগ খুব কম বলেই মনে হচ্ছে। তিনি পাল্টা প্রশ্ন করেন, আর কোনো সুযোগ অবশিষ্ট আছে কি? স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরী গতকাল জিও নিউজকে বলেন, বৈঠকে খাইবার পাখতুনখাওয়ার পরিস্থিতি নিয়ে পরামর্শ ও আলোচনা চলছে। তবে জরুরি অবস্থা জারি করা কোনো প্রথম পছন্দ নয়। যদিও পরিস্থিতি ধীরে ধীরে চূড়ান্ত বা শেষ পদক্ষেপের দিকে এগোচ্ছে বলে মনে হচ্ছে। যদি অন্য কোনো বিকল্প অবশিষ্ট না থাকে, তাহলে সাংবিধানিক পথ অবলম্বন করতে হতে পারে বলে তিনি ইঙ্গিত দেন।

প্রতিমন্ত্রী বলেন, জাতীয় নীতির বিরুদ্ধে বক্তব্য দেওয়া হচ্ছে, জনগণকে উসকানি দেওয়া হচ্ছে। তিনি অভিযোগ করেন, খাইবার পাখতুনখাওয়ায় ক্ষমতাসীন পিটিআই কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল অ্যাকশন প্ল্যান বাস্তবায়ন করছে না। তিনি আরও বলেন, পাখতুনখাওয়ায় কেন্দ্রীয় সরকারের কোনো নিজস্ব বিষয় নেই বরং পাকিস্তানের জাতীয় স্বার্থই তাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার।

প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গে গতকাল ইসলামাবাদে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বৈঠকে তাঁরা দেশের সামগ্রিক রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। পরে প্রেসিডেন্ট হাউস থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী মঙ্গলবার পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদ এবং উচ্চকক্ষ সিনেটের পৃথক অধিবেশন আহ্বান করার বিষয়ে সম্মত হয়েছেন প্রেসিডেন্ট জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ।

ইমরানের দল পিটিআইয়ের চেয়ারম্যান গওহার আলী খান বলেছেন, খাইবার পাখতুনখাওয়া প্রদেশে জরুরি অবস্থা জারি কিংবা গভর্নরের শাসন কোনো সমাধান বয়ে আনবে না।

জিও নিউজের সঙ্গে আলাপকালে তিনি বলেন, একটি নির্বাচিত প্রাদেশিক সরকার থাকা সত্ত্বেও কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ পাখতুনখাওয়ার প্রাদেশিক সরকারকে দুর্বল করে দিয়েছে। তিনি বলেন, অন্য কোনো প্রদেশে এ ধরনের হস্তক্ষেপ করা হচ্ছে না। পিটিআই জনরায় পেয়েছে বলেই খাইবার পাখতুনখাওয়াকে নিশানা করা হচ্ছে।

এদিকে গতকাল রাত পৌনে আটটার দিকে পিটিআইয়ের এক্স হ্যান্ডলে জানানো হয়, খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী ও পিটিআই নেতা সোহেল আফ্রিদি লংমার্চের সপ্তম দিনে চারসদ্দা থেকে সোয়াবির পথে রওনা হওয়ার আগে লংমার্চে অংশগ্রহণকারী নেতা–কর্মীদের উদ্দেশে বক্তব্য দেন। তিনি বলেন, ‘আমি চারসদ্দার বীর জনতার আবেগ ও উদ্দীপনাকে সালাম জানাই এই আবেগ ও উদ্দীপনা নিয়েই আমরা নিপীড়নব্যবস্থাকে দাফন করব।’ তিনি বলেন, ১১ অক্টোবর (আজ) দেশের মানুষ সোয়াবির উদ্দেশে রওনা হবে আগামী মঙ্গলবার সেখানেই পরবর্তী করণীয় ঘোষণা করা হবে।

সোহেল আফ্রিদির নেতৃত্বে গত ৪ অক্টোবর পাখতুনখাওয়া থেকে লংমার্চ শুরু হয়। ৮ অক্টোবর ওই লংমার্চ ইসলামাবাদে পৌঁছার কথা ছিল। তবে গতকাল পর্যন্ত তা পাখতুনখাওয়াতেই রয়েছে। যে সোয়াবিতে পৌঁছে নতুন কর্মসূচি ঘোষণা দেওয়ার কথা বলা হচ্ছে, সেই সোয়াবি এলাকা মূলত পাখতুনখাওয়া ও পাঞ্জাব প্রদেশের সীমান্ত অঞ্চল।

পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান ২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দী। কয়েকটি মামলায় তাঁকে সাজা দেওয়া হয়েছে। দলীয় নেতা–কর্মীদের অভিযোগ, সাজানো মামলায় বেআইনিভাবে সাজা দেওয়া হয়েছে ইমরানকে। তাঁর মুক্তিসহ বিভিন্ন দাবিতে ৪ অক্টোবর পাখতুনখাওয়া থেকে ইসলামাবাদ অভিমুখী লংমার্চ শুরু করে পিটিআই। তবে সরকারের কঠোর অবস্থানের কারণে লংমার্চ এখনো পাখতুনখাওয়াতেই রয়েছে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »