● ●


সাজেকে দুই সংগঠনের বিক্ষোভ, তিন ঘণ্টা সড়কে আটকে ছিল পর্যটকদের গাড়িবহর
প্রকাশ: ১১ অক্টোবর, ২০২৬, ৬:৪৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

সাজেকে দুই সংগঠনের বিক্ষোভ, তিন ঘণ্টা সড়কে আটকে ছিল পর্যটকদের গাড়িবহর

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে স্থানীয় দুটি সংগঠনের বিক্ষোভের কারণে সড়কে তিন ঘণ্টা আটকে ছিল পর্যটকবাহী গাড়িবহর। পুলিশ ও সেনাবহিনীর আলোচনা শেষে বিক্ষোভকারীরা সড়ক থেকে সরে যাওয়ায় গাড়িগুলো গন্তব্যে পৌঁছায়।

আজ রোববার বেলা আড়াইটায় সাজেক থেকে ছেড়ে আসা গাড়িবহর ওই এলাকার উজোবাজারে এবং খাগড়াছড়ি শহর থেকে রওনা দেওয়া সাজেকগামী গাড়িগুলো মাচালং বাজারে আটকে পড়ে। দুই এলাকায় বিক্ষোভকারীরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। অবশেষে বিকেল সাড়ে পাঁচটায় সড়কের দুই স্থান থেকেই সরে যান বিক্ষোভকারীরা।

এর আগে গতকাল শনিবার সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটি নামের দুটি সংগঠন সাজেকে অবরোধের ডাক দেয়। জনসংহতি সমিতির চাঁদাবাজ জেএসএসের সশস্ত্র সন্ত্রাসীদের সরিয়ে নিতে হবে।

সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটির অভিযোগ, ওই এলাকায় সশস্ত্র তৎপরতা শুরু করেছে আঞ্চলিক দল জেএসএস (সন্তু লারমা)। দলটি স্থানীয় জনসাধারণকে হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গত বৃহস্পতিবার সমাবেশ করে সময়সীমা বেঁধে দেওয়া হয়। তবু ব্যবস্থা না নেওয়ায় সড়ক অবরোধ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।

তবে জেএসএসের দাবি, স্থানীয় জনসাধারণকে হুমকি ও ভয়ভীতি দেখানোর দাবি ভিত্তিহীন। ইউপিডিএফের চাপে এই সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে সংগঠন দুটি। জেএসএসের প্রচার সম্পাদক সজীব চাকমা প্রথম আলোকে বলেন, সাজেকে নিরীহ জনগণের ওপর দীর্ঘদিন ধরে ইউপিডিএফের সশস্ত্র সদস্যদের যে নিপীড়ন ও হয়রানি চলছে, সেসব আড়াল করতেই এমন অভিযোগ তোলা হচ্ছে।

জানতে চাইলে ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা প্রথম আলোকে বলেন, ইউপিডিএফের চাপে কোনো সংগঠন অবরোধ কর্মসূচি দেয়নি। তবে সাধারণ জনগণের হয়ে দুটি সংগঠন যে কর্মসূচির ডাক দিয়েছে, তার প্রতি ইউপিডিএফের সমর্থন থাকবে।

খাগড়াছড়ি মাহিন্দ্রা মালিক কল্যাণ সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. আবদুল গণি প্রথম আলোকে বলেন, আজ সকাল থেকেই অবরোধের সমর্থনে বিক্ষোভ হয় সাজেকের বিভিন্ন স্থানে। এর মধ্যেই খাগড়াছড়ি থেকে রওনা হয়ে বাঘাইহাট আসে পর্যটকবাহী গাড়িগুলো। সেখান থেকে বেলা আড়াইটায় সেনাবাহিনী ও পুলিশের নিরাপত্তায় সাজেকের দিকে গাড়িগুলো রওনা হয়। তবে সে গাড়িগুলো মাচালং বাজারে এসে বিক্ষোভের মুখে পড়ে। অপরদিকে সাজেক পর্যটনকেন্দ্র থেকে ছেড়ে আসা গাড়িগুলো বিক্ষোভের মুখে ‘উজোবাজার’ এলাকায় আটকে পড়ে। বিকেল সাড়ে পাঁচটার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনার পর বিক্ষোভকারীরা সরে গেলে গাড়িগুলো গন্তব্যে রওনা দেয়।

সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা প্রথম আলোকে বলেন, সেনাবাহিনী ও পুলিশের কাছে তাঁরা জেএসএসের ‘সশস্ত্র সন্ত্রাসীদের’ বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ ৩ দফা দাবি তুলে ধরেছেন। দাবিগুলো মানলে আগামী ৪৮ ঘণ্টার জন্য অবরোধ শিথিল করা হবে।

আন্দোলনরত দুটি সংগঠনের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আলোচনা ফলপ্রসূ হওয়ায় বিকেল সাড়ে পাঁচটায় বিক্ষোভকারীরা সরে যান বলে জানান খাগড়াছড়ি মাহিন্দ্রা মালিক কল্যাণ সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. আবদুল গণি। তিনি বলেন, বিক্ষোভকারীরা সরে যাওয়ার পর পর্যটকবাহী গাড়িগুলো নিরাপদে গন্তব্যে রওনা দিয়েছে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »