● ●


ভেপিং ছেড়েছেন সেলেনা, বড় ক্ষতি হয়েছে জানালেন নিজেই
প্রকাশ: ২১ অক্টোবর, ২০২৬, ১০:২৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ভেপিং ছেড়েছেন সেলেনা, বড় ক্ষতি হয়েছে জানালেন নিজেই

ভেপিং ছেড়েছেন সেলেনা গোমেজ। তবে এই অভ্যাসে তাঁর কণ্ঠের যে ক্ষতি হয়েছে, তা আর কাটিয়ে উঠতে পারবেন না বলে মনে করছেন মার্কিন এই গায়িকা ও অভিনেত্রী। প্রচুর নিকোটিন ভেপ করার কারণে কণ্ঠ বদলে গেছে জানিয়ে ভক্তদের সতর্ক করেছেন তিনি। এখন তাঁর লড়াই, কঠিন চেষ্টায় ছেড়ে দেওয়া অভ্যাসে আর ফিরে না যাওয়া।

.

গত রোববার, ১৮ অক্টোবর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও প্রকাশ করেন ৩৪ বছর বয়সী সেলেনা। সেখানে কণ্ঠের পরিবর্তন নিয়ে কথা বলার পাশাপাশি নিকোটিন ছাড়ার কঠিন অভিজ্ঞতাও জানান। ভ্যারাইটির প্রতিবেদন অনুযায়ী, প্রায় এক মিনিটের ভিডিওতে তিনি বলেন, ‘আমি প্রচুর নিকোটিন ভেপ করেছি।’ আগের কণ্ঠ ফিরে পাবেন না বলেও মনে করেন তিনি।

.

আরেক প্রতিবেদনে এবিসি নিউজ জানিয়েছে, নিকোটিনের ওপর নির্ভরতা কাটানো কতটা কঠিন, তা বোঝাতে চেয়েছেন সেলেনা। যাঁরা ইতিমধ্যে ভেপিং করছেন কিংবা শুরু করার কথা ভাবছেন, তাঁদের উদ্দেশে তাঁর বার্তা—এই অভ্যাসে জড়ানোর কোনো সার্থকতা নেই। নিজের কণ্ঠের পরিবর্তনের জন্যও তিনি ভেপিংকেই দায়ী করেছেন।

.

কণ্ঠ নিয়ে শ্রোতাদের প্রতিক্রিয়ার প্রসঙ্গও এসেছে ভিডিওতে। সেলেনা জানিয়েছেন, তাঁর বর্তমান কণ্ঠ কারও পছন্দ না হলে বিষয়টি তিনি বুঝতে পারেন। কেউ শুনতে না চাইলে তাতেও তাঁর আপত্তি নেই। তবে ভিডিওতে অভ্যাস ছাড়ার আনন্দও ভাগ করে নিয়েছেন এই তারকা। জানিয়েছেন, ভেপিং বন্ধ করতে পেরে তিনি খুশি। এখন তাঁর আশা, আবার এই অভ্যাসে ফিরে যাবেন না। একই ধরনের সংগ্রামের মধ্য দিয়ে যাঁরা যাচ্ছেন, তাঁদেরও চেষ্টা চালিয়ে যাওয়ার উৎসাহ দিয়েছেন তিনি। কণ্ঠ নিয়ে সেলেনার কথা বলা অবশ্য এবারই প্রথম নয়। ২০২৫ সালের ডিসেম্বরেও ইনস্টাগ্রাম লাইভে এ বিষয়ে ভক্তদের প্রশ্নের উত্তর দিয়েছিলেন তিনি।

.

তখন বলেছিলেন, তাঁর গলার ভেতর মাঝেমধ্যে ফুলে যায়। তবে সে সময় ভেপিংয়ের প্রসঙ্গ তোলেননি। এদিকে তরুণদের মানসিক স্বাস্থ্যসেবায় সহায়তার উদ্যোগও চালিয়ে যাচ্ছেন সেলেনা। ১৪ অক্টোবর লস অ্যাঞ্জেলেসের হলিউড প্যালাডিয়ামে অনুষ্ঠিত হয়েছে তাঁর প্রতিষ্ঠিত রেয়ার ইমপ্যাক্ট ফান্ডের চতুর্থ বার্ষিক তহবিল সংগ্রহ আয়োজন। ভোগ জানিয়েছে, অনুষ্ঠানে প্রায় ৩০ লাখ ডলার উঠেছে। বিশ্বজুড়ে তরুণদের মানসিক স্বাস্থ্যসেবার সুযোগ বাড়াতে ১০ কোটি ডলার সংগ্রহের লক্ষ্য নিয়ে কাজ করছে তহবিলটি।

সূত্র: এবিসি নিউজ, ভ্যারাইটি ও ভোগ।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »