● ●


নীল জলের ছেলেটিই মেসির উত্তরসূরি
প্রকাশ: ২২ অক্টোবর, ২০২৬, ৯:৫৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

নীল জলের ছেলেটিই মেসির উত্তরসূরি

লেক কোমোর জল নীলাভ। ইউরোপের অন্যতম গভীর হ্রদ। কোমো এই হ্রদের কোলে বেড়ে ওঠা ঐতিহাসিক শহর, আর সেখানকারই ক্লাব ‘কোমা ১৯০৭’। হ্রদের নীলাভ জলের সঙ্গে মিলিয়ে তাদের জার্সির রংও নীল। শুধু তা–ই নয়, স্থানীয় বাসিন্দাদের মুখে ক্লাবটির অন্য এক নামেও ফুটেছে লেক কোমোর প্রতিচ্ছবি, ‘ই লারিয়ানি (লেক কোমোর বাসিন্দারা)’।

রূপক অর্থে, কোমোর খেলোয়াড়েরা তাহলে সেই টলটলে জলরাশির বাসিন্দা। কিন্তু খেলোয়াড়দের থাকার জায়গা জল নয়, মাঠ। কল্পনাশক্তি তাই আরেকটু বাড়ানো যাক। কোমোর ঘর জিউসেপ্পে সিনিগাগলিয়া স্টেডিয়ামকে সেই ‘হ্রদ’ ধরা হলে গতকাল রাতে সেই হ্রদের এক বাসিন্দাকে নিয়ে ফেসবুকে সিরি ‘আ’র পোস্ট, ‘আ স্টেটমেন্ট টু ইউরোপ।’

বার্তাটা কী, সেটা বলা হয়নি, দরকারও নেই। চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৪–১ গোলে হারানোর এ ম্যাচে ২২ বছর বয়সী কারও দুই গোলের সঙ্গে আরও এক গোল করানোই আসল বার্তা—ইউরোপ দেখো, নিকো পাজ কতটা উঠে এসেছেন!

.

তাতে একটা মধুর সমস্যাও যোগ হয়েছে। পাজের উত্থান তো দৃশ্যমান, কিন্তু মাঝমাঠে তাঁর খেলার গভীরতা কোন তলায় গিয়ে ঠেকেছে, তা আপাতত কেউ জানে না। যেমনটা ওই বয়সে কেউ জানত না লিওনেল মেসির ক্ষেত্রেও। দুজনেই আবার আর্জেন্টাইন। অন্য ভাষায়, আর্জেন্টিনার ১০ নম্বর জার্সির পূর্বসূরি ও উত্তরসূরি। চলতি মাসে মেসি আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচটা খেলার আগে থেকেই মোটামুটি ঠিক করা আছে, পাজই ধ্রুপদি সেই জার্সির উত্তরসূরি।

.

সেটা শুধু মেসির মতো পাজ বাঁ পায়ের ফুটবলার ও প্লেমেকার বলে নয়। ওই যে গভীরতার কথা বলা হলো, আসল মিলটা ওখানে। সোনালি চুল বাদ দিলে ইউনাইটেডের বিপক্ষে নীল জার্সির পাজকে দেখে কখনো কখনো ভুল করে মনে হয়েছে, বুঝি মেসি খেলছেন!

মজাটা হলো, আর্জেন্টিনার জার্সিতেও আছে নীলের ছোঁয়া। মেসির উত্তরসূরি হিসেবে পাজ ১০ নম্বর জার্সিটি পেলে কেউ কেউ মজা করে বলতে পারেন, লেক কোমোর ১০ নম্বর বাসিন্দা এখন লেক আর্জেন্তিনোরও ১০ নম্বর বাসিন্দা! কেন এমন কথা, সেটার ব্যাখ্যায় ফেরা যাক বেনিনের বিপক্ষে মেসির সেই বিদায়ী ম্যাচে।

.আর্জেন্টিনার জার্সিতে এমন শুরু নেই আর কারও.

মেসির পাস থেকে আর্জেন্টিনার দ্বিতীয় গোলটি ছিল পাজের। বক্সের বাইরে বল পেয়ে বাঁ পায়ের শটে গোলটি ছিল মেসির বিগতযৌবনা ক্যারিয়ারের প্রতিচ্ছবি। দুই সপ্তাহ পর ইউনাইটেডের বিপক্ষে ১ মিনিট ৫৮ সেকেন্ডে করা পাজের গোলটিও যেন ‘কার্বন কপি’—মেসির মতোই বক্সের সামনে বা একটু ভেতর থেকে বাঁ পায়ের বাঁকানো শটে।

সেই স্মৃতি উঁকি দিতে দিতে পরিসংখ্যানও জানাল এক আশ্চর্য মিল। চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে গোল করা দ্বিতীয় সর্বকনিষ্ঠ দক্ষিণ আমেরিকান খেলোয়াড় এখন ২২ বছর ৪৪ দিন বয়সী পাজ। প্রথমজনের নাম বলতে হবে? ১৭ বছর আগে ২০০৯ ফাইনালে গোল করা ২১ বছর ৩৩৭ দিন বয়সী মেসি।

.

২০০৯ সালের সেই আসরেই এপ্রিলে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ম্যাচে তিন গোলে অবদান ছিল মেসির। তারপর দ্বিতীয় সর্বকনিষ্ঠ আর্জেন্টাইন হিসেবে পাজও এক ম্যাচে অবদান রাখলেন তিন গোলে। তাই শুধু মেসির মতো বলে শট নেওয়ার ভঙ্গি অনুকরণের জন্য নয়, ভাগ্যই যেন পাজকে টেনে নিচ্ছে মেসির পথে!

কিন্তু মেসি হওয়া তো বাংলাদেশ ক্রিকেট দলের মুখে মুখে ট্রফি জয়ের প্রতিশ্রুতি দেওয়ার মতো নয়। বহু দম লাগে, লাগে অবিশ্বাস্য ধারাবাহিকতা, প্রতিভা ও স্থায়িত্ব। ১৭ বছর বয়সের ব্যবধানে দাঁড়িয়ে থাকা দুজনের মধ্যে তুলনা তাই অবান্তর। তবে মিলটাও অস্বীকার করা যায় না।

পাজ মেসির মতোই বাঁ পায়ের প্লেমেকার। ডান দিকে সরে খেলতে পছন্দ করেন। ইউনাইটেডের বিপক্ষে তাঁর টাচ ম্যাপেই রয়েছে প্রমাণ। প্রতিপক্ষের দুর্বলতা খুঁজতে পুরো মাঠে ঘুরে বেড়ানোর ক্ষেত্রেও তাঁর মধ্যে মেসির প্রতিচ্ছবি। ফ্রি–কিক নেওয়ার ভঙ্গি ও শটের বৈশিষ্ট্যেও তা–ই।

.

পার্থক্যও আছে। পাজের উচ্চতা ৬ ফুট ১ ইঞ্চি। লম্বা হওয়ায় শরীর সোজা রেখে ড্রিবলিং করতে হয় এবং সেটা গতির ওপর নির্ভরশীল। অনেকটাই কাকা কিংবা কেভিন ডি ব্রুইনার মতো। ৫ ফুট ৭ ইঞ্চি উচ্চতার মেসি নিচু সেন্টার অব গ্র্যাভিটির কারণে বিস্ফোরকগতিতেও শরীর ঝুঁকিয়ে ড্রিবলিং করতে পারেন। কিন্তু পরিপক্বতায় আবার মেসিকেই মনে করিয়ে দেন পাজ। অযথা বল ধরে রাখেন না। অথচ পেশাদার ফুটবলে মাত্র তিন বছর হলো তাঁর অভিষেক। কোমোর কোচ সেস্ক ফ্যাব্রেগাস অবশ্য বছরের শুরুতেই বলে রেখেছেন, ‘মনে হয়, সে এক দশক ধরে ফুটবল খেলছে।’

মেসির ভিডিও ইউটিউবে ঘণ্টার পর ঘণ্টা দেখার অভ্যাস আছে পাজের। কিন্তু মেসির মতো কথায় আর্জেন্টাইন টান নেই। স্পেনের তেনেরিফে জন্মানোয় ক্যানারিনিয়ান টান এখনো স্পষ্ট। আর্জেন্টাইন বাবা পাবলো পাজ জাতীয় দলের সাবেক ডিফেন্ডার। সেই প্রভাবে মজেই বেছে নেন আর্জেন্টিনার জার্সি। ১২ বছর বয়সে রিয়াল মাদ্রিদের বয়সভিত্তিক দলে যোগ দেওয়ার সময় বাবার মতোই ছিলেন রক্ষণভাগের খেলোয়াড়। রিয়াল তাঁকে আক্রমণভাগে তুলে আনলেও রক্ষণের ফাঁক ধরে ফেলার ব্যাপারটি ভুলে যাননি।

.

রিয়ালে নিয়মিত হতে না পারায় দুই বছর আগে পাজ যোগ দেন কোমোয়। এর পর থেকে তাঁর হাত ধরে এগোচ্ছে ক্লাবটি। সমর্থকদেরও ভীষণ পছন্দের। কাল রাতে যেমন বদলি হয়ে মাঠ ছাড়ার সময় দর্শক উঠে দাঁড়িয়ে সম্মান দেখিয়েছেন পাজকে। জাতীয় দল ও কোমো মিলিয়ে সর্বশেষ ১১ ম্যাচে ৭ গোল ও ৬ অ্যাসিস্ট করা কারও তো এমন সম্মানই প্রাপ্য।

পাজ নিজেও রাতটা ভুলতে পারবেন না। ম্যাচ শেষে স্কাই ইতালিয়াকে বলেন, ‘আমার ক্যারিয়ারে অন্যতম সুন্দর ম্যাচ। কখনো ভুলব না। এটা আমার স্বপ্নের চেয়েও বেশি কিছু।’

আর মেসির মতো বাঁকানো শটের গোলটি নিয়ে? পাজের উত্তর, ‘ফাঁকা জায়গা দেখেই আমি শট নিই। পরিবারের সামনে এমন একটি রাত কাটাতে পেরে আমি আনন্দিত।’
আনন্দিত দর্শক থেকে সাংবাদিকেরাও। ম্যাচটি শেষেই যে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সংবাদমাধ্যমে পাজের বন্দনা চলছে। আর্জেন্টিনার জার্সিতে মেসির উত্তরসূরি—সেই বন্দনার শিরোনাম।

.নতুন যুগে আর্জেন্টিনার চার গোলে মেসি হয়ে উঠলেন নিকো পাজ




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »