● ●


বড় জয়ে এল ক্লাসিকোর প্রস্তুতি সারল রিয়াল মাদ্রিদ
প্রকাশ: ২২ অক্টোবর, ২০২৬, ৩:৪৪ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বড় জয়ে এল ক্লাসিকোর প্রস্তুতি সারল রিয়াল মাদ্রিদ

তিন দিন পর লিগে বার্সেলোনার বিপক্ষে ম্যাচ। মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় পুরো মনোযোগ দেওয়ার আগে আজ ছিল রিয়াল মাদ্রিদের জন্য সর্বোচ্চ প্রস্তুতির সুযোগ।

সান্তিয়াগো বার্নাব্যুতে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচে সেই প্রস্তুতিটা বড় জয়ে সেরেছে জোসে মরিনিওর দল। বুন্দেসলিগার ক্লাব লাইপজিগের বিপক্ষে রিয়াল জিতেছে ৪-১ গোলের বড় ব্যবধানে। গোল করেছেন বের্নার্দো সিলভা, আরদা গুলের, কিলিয়ান এমবাপ্পে ও ইয়ান দিওমান্দে।

.

রিয়ালের চার গোলই এসেছে ম্যাচের প্রথম চল্লিশ মিনিটের পর। শুরু থেকে দুই দলই খেলেছে উত্তাপহীন ফুটবল। ম্যাচের প্রথম গোল আসে ৪৩ মিনিটে।

গুলেরের শট থেকে ফিরতি বলে গোল করে দলকে এগিয়ে দেন বের্নার্দো সিলভা। রিয়ালের জার্সিতে এটি পর্তুগিজ মিডফিল্ডারের প্রথম গোল।

বিরতির পর ৫২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন গুলের। জুড বেলিংহামের ক্রস থেকে কিলিয়ান এমবাপ্পের হেডে বল পেয়ে কাছ থেকে লক্ষ্যভেদ করেন তুরস্কের এই তরুণ।

এরপর ৮৩ মিনিটে গোলদাতার খাতায় নাম লেখান এমবাপ্পে নিজেই। ইয়ান দিওমান্দের পাস থেকে বাঁকানো শটে বল জালে পাঠান ফরাসি ফরোয়ার্ড। চলতি মৌসুমে এটি তাঁর ১২ ম্যাচে ১২তম গোল।

.মিউনিখে বায়ার্নকে আটকে দিল আর্সেনাল.

৩-০ গোলে পিছিয়ে যাওয়ার দুই মিনিট পর লাইপজিগের হয়ে একটি গোল শোধ করেন বদলি খেলোয়াড় তিদিয়াম গোমিস। তবে ৮৭ মিনিটে ব্রাহিম দিয়াজের ক্রস থেকে দুর্দান্ত ভলিতে গোল করে রিয়ালের বড় জয় নিশ্চিত করেন দিওমান্দে।

গোলের ব্যবধান বড় হলেও প্রথমার্ধে রিয়ালকে বেশ কয়েকবার পরীক্ষায় ফেলেছিল লাইপজিগ। ২৮ মিনিটে থিবো কোর্তোয়া দেয়াল হয়ে না দাঁড়ালে গোল প্রায় করেই ফেলেছিলেন রোমুলো। ৪১ মিনিটে ক্রিস্টোফার এনকুনকুর কাছ থেকেও রিয়ালকে দারুণভাবে দলকে রক্ষা করেন বেলজিয়ান গোলরক্ষক। বিরতির আগে অবশ্য লাইপজিগ গোলকিপারও ভিনিসিয়ুস জুনিয়রের একটি শটও ঠেকিয়ে দেন।

এই জয়ে চ্যাম্পিয়নস লিগে টানা তিন ম্যাচ জিতল রিয়াল। অন্যদিকে দুই ম্যাচে ১০ গোল হজম করে পয়েন্ট তালিকার ২৯তম স্থানে নেমে গেছে লাইপজিগ।

রিয়ালের পরের ম্যাচ রোববার রাতে বার্সেলোনার বিপক্ষে।

.

বায়ার্ন মিউনিখ ২-২ আর্সেনাল

কোমো ৪-১ ম্যানচেস্টার ইউনাইটেড

লিল ২-৪ গালাতাসারাই

স্পোর্তিং ২-৩ লাস্ক

অ্যাস্টন ভিলা ৩-১ ভাইকিং

রিয়াল বেতিস ১-০ ফেইনুর্ড

ক্লাব ব্রুগা ৩-০ লাঁস




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »