● ●


প্রশিক্ষণ শেষে অ্যাম্বুলেন্স ভাড়া করে ফিরছিলেন, বাসের ধাক্কায় প্রাণ গেল ৪ স্বেচ্ছাসেবীর
প্রকাশ: ২৩ অক্টোবর, ২০২৬, ৭:৪৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

প্রশিক্ষণ শেষে অ্যাম্বুলেন্স ভাড়া করে ফিরছিলেন, বাসের ধাক্কায় প্রাণ গেল ৪ স্বেচ্ছাসেবীর

ফরিদপুরের মধুখালীতে বাসের ধাক্কায় এক নারীসহ অ্যাম্বুলেন্সের চার আরোহী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন দুজন। হতাহত ব্যক্তিরা ভলান্টিয়ার ফর বাংলাদেশের মাগুরা শাখার সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আজ শুক্রবার বেলা সোয়া তিনটার দিকে মধুখালীর নওপাড়া ইউনিয়নের আড়কান্দী সেতুর কাছে ঢাকা–খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাতক্ষীরা থেকে ঢাকাগামী কিংফিশার পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব–১২–৪৬৯৮) আড়কান্দী এলাকায় ফরিদপুর থেকে মাগুরাগামী একটি অ্যাম্বুলেন্সকে (হবিগঞ্জ–ছ–৭১–০০১০) চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পর একজনকে মৃত ঘোষণা করা হয়।

.

ঘটনাস্থলে নিহত তিনজন হলেন মাগুরা সদর উপজেলার মালিগ্রাম এলাকার রাব্বি হাসান, ঐশী ও আতিক। আহত সাগর বিশ্বাসকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনিও মালিগ্রাম এলাকার বাসিন্দা। আহত দুজনের একজন রিয়া। তিনি মাগুরার ভায়না এলাকার বাসিন্দা।

মধুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আল–আমিন সারোয়ার বলেন, দুর্ঘটনার পর ছয়জনকে এই স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এর মধ্যে তিনজনকে মৃত অবস্থায় আনা হয়। গুরুতর আহত অন্য তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

.

আমাদের মাগুরা টিমের সদস্যরা আজ ফরিদপুর থেকে ফেরার পথে বাসস্ট্যান্ডে এসে তাৎক্ষণিক বাস না পেয়ে অ্যাম্বুলেন্স ভাড়া করে বাড়ি ফিরছিলেন। আসার সময় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

ইব্রাহিম খলিল, কমিউনিকেশন সেক্রেটারি, খুলনা বিভাগ, ভলান্টিয়ার ফর বাংলাদেশ

.

ভলান্টিয়ার ফর বাংলাদেশের খুলনা বিভাগের কমিউনিকেশন সেক্রেটারি ইব্রাহিম খলিল বলেন, ‘আমাদের মাগুরা টিমের সদস্যরা আজ ফরিদপুর থেকে ফেরার পথে বাসস্ট্যান্ডে এসে তাৎক্ষণিক বাস না পেয়ে অ্যাম্বুলেন্স ভাড়া করে বাড়ি ফিরছিলেন। আসার সময় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।’

ফরিদপুরের স্বেচ্ছাসেবক তিহান আহমেদ বলেন, জাগো ফাউন্ডেশন পরিচালিত ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের সেমিনার ছিল আজ। ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় ব্যুরো বাংলাদেশের কার্যালয়ে সকাল ৯টা থেকে বেলা দেড়টা পর্যন্ত এই সেমিনার হয়। তিনি বলেন, ‘সেখানে আমিও একজন অংশগ্রহণকারী ছিলাম। পরে জানতে পারি, মাগুরা থেকে অংশগ্রহণকারী দল বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়েছে।’

.

মধুখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার মো. রাশেদুল আলম বলেন, ‘দুর্ঘটনার পর আমরা ঘটনাস্থলে গিয়ে তিনটি মৃতদেহ পড়ে থাকতে দেখি। আহত ব্যক্তিদের এলাকাবাসী উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন বলে জানতে পারি।’

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »