● ●


রাজু ভাস্কর্যে অনশন থেকে থানায় নেওয়া ৪ জনকে পরিবারের জিম্মায় দিয়েছে পুলিশ
প্রকাশ: ২৩ অক্টোবর, ২০২৬, ৮:০১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

রাজু ভাস্কর্যে অনশন থেকে থানায় নেওয়া ৪ জনকে পরিবারের জিম্মায় দিয়েছে পুলিশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিতদের অনশন থেকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সঙ্গে যুক্ত অভিযোগে থানায় নেওয়া চারজনকে পরিবারের জিম্মায় দিয়েছে শাহবাগ থানা–পুলিশ। আজ শুক্রবার দুপুরে প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।

ওসি মনিরুজ্জামান বলেন, ‘আজ সকালে বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাই। সকাল ৯টা থেকে দুপুর ১২টা–সাড়ে ১২টা পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব, আমাদের কমিশনার স্যারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা থানায় উপস্থিত ছিলেন।’

.

তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কেন, এমন প্রশ্নের জবাবে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা বা তাঁদেরকে পরিবারের জিম্মায় দেওয়ার সিদ্ধান্ত আমি দিতে পারব না। ঊর্ধ্বতন কর্মকর্তারা থানায় উপস্থিত হয়েই এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন। পরে আটক হওয়া চারজনকে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।’

গতকাল থানায় নিয়ে যাওয়া চারজনের মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মনিরুজ্জামান মনির প্রথম আলোকে জানান, তাঁদের আটক করা হয়নি; বরং নিরাপত্তার স্বার্থেই থানায় নিয়ে গিয়েছিল পুলিশ। পরে মুচলেকা নিয়ে সবাইকে ছেড়ে দেওয়া হয়। অপর তিনজন হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ফেরদৌস খান, একরাম গাজী হৃদয় এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মো. হাবিবুল ইসলাম।

.

গত বুধবার বিকেল থেকে ৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিতরা রাজু ভাস্কর্যে অনশন কর্মসূচি শুরু করেন। তাঁদের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মী রয়েছেন, এমন তথ্য পেয়ে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাওনসহ কয়েকজন নেতা-কর্মী গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে সেখানে যান। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল দলের উপস্থিতিতে ওই চারজনকে পুলিশের কাছে সোপর্দ করেন তাঁরা।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »