● ●


কলকাতা বিমানবন্দরে পরপর দুই দিন ভুয়া খবরে বোমাতঙ্ক
প্রকাশ: ২৫ অক্টোবর, ২০২৬, ২:৪০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

কলকাতা বিমানবন্দরে পরপর দুই দিন ভুয়া খবরে বোমাতঙ্ক

কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে পরপর দুই দিন বোমাতঙ্ক ছড়িয়েছে। আজ শনিবার বেলা তিনটায় থাইল্যান্ডের ফুকেট থেকে আসা একটি বিমানে বোমা থাকার খবরে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ব্যাপক তল্লাশির পর জানা গেছে, বিমানে কোনো বোমা বা বিস্ফোরক পাওয়া যায়নি।

.

বিমানবন্দর সূত্রে জানা গেছে, ফুকেট থেকে আসা বিমানটি কলকাতায় অবতরণের পর কেবিন ক্রুরা শৌচাগার পরিষ্কার করতে যান। তখন তাঁরা দেখেন, আয়নার ওপর লেখা ‘বিমানের ভেতরে বোমা রাখা আছে’। এতে তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে বিষয়টি পাইলট ও বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তাদের জানানো হয়। মুহূর্তের মধ্যে বিমানটিকে আইসোলেশন বেতে নিয়ে যাওয়া হয়। যাত্রীদের নিরাপদে নামিয়ে তল্লাশি শুরু করে নিরাপত্তা বাহিনী ও বিমানবন্দর পুলিশ।

.

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যেই কেউ এই হুমকিবার্তা লিখে থাকতে পারে। সূত্র জানায়, বার্তাটি কে লিখেছে, তা জানতে বিমানের যাত্রীতালিকা খতিয়ে দেখা হচ্ছে। বিমানবন্দরের সিসি ক্যামেরার ফুটেজও দেখা হচ্ছে। বারবার এমন ঘটনার পেছনে কোনো সংঘবদ্ধ চক্র জড়িত কি না, তা-ও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

.

শুক্রবারও এই বিমানবন্দরে ভুয়া তথ্য ঘিরে বোমাতঙ্ক ছড়িয়েছিল। সেদিন বিমানবন্দরের নারীদের শৌচাগারে একটি হুমকি-চিরকুট পাওয়া যায়। তাতেও দাবি করা হয়েছিল, বোমা রাখা আছে। তবে সেটিও ভুয়া ছিল বলে জানা গেছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »