● ●


সহযোগীকে ছাড়াতে যাচ্ছিলেন আদালতে, পথে পিস্তল-গুলিসহ গ্রেপ্তার
প্রকাশ: ২৫ অক্টোবর, ২০২৬, ৩:১২ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

সহযোগীকে ছাড়াতে যাচ্ছিলেন আদালতে, পথে পিস্তল-গুলিসহ গ্রেপ্তার

বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দণ্ডপ্রাপ্ত এক সহযোগীকে ছাড়িয়ে আনতে যাওয়ার পথে বিদেশি পিস্তল, গুলিসহ মশিউল আজম ওরফে অরিন (৩৬) নামের এক ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন। এ সময় তাঁর সহযোগী শান্ত ইসলামকেও (২৭) গ্রেপ্তার করা হয়।

শনিবার বিকেল পাঁচটার দিকে রাজধানীর মিরপুর ১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে পুলিশের তল্লাশিচৌকিতে তাঁদের গ্রেপ্তার করা হয়।

.

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার মশিউল তাঁর সহযোগীদের নিয়ে মিরপুর ১২ নম্বরের বিভিন্ন মার্কেট ও দোকানে উদ্ধার করা পিস্তলটির ভয় দেখিয়ে চাঁদাবাজি করে আসছিলেন। তাঁর বিরুদ্ধে পল্লবী থানায় অস্ত্র, চাঁদাবাজি ও মাদক আইনে মোট ৯টি মামলা রয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার প্রথম আলোকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দাবি করেন, গতকাল শুক্রবার মাদকসহ মশিউলের এক সহযোগীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ডিএমপির মিরপুর বিভাগের উপকমিশনার কার্যালয়ে স্থাপিত বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাঁকে ১৫ দিনের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠান। সেই সহযোগীকে ছাড়িয়ে নিতে শান্তর মোটরসাইকেলে চড়ে আদালতে যাচ্ছিলেন মশিউল।

.

পুলিশ কর্মকর্তা নাসের রিকাবদার আরও বলেন, মিরপুর ১১ নম্বরে তল্লাশিচৌকিতে পুলিশ মোটরসাইকেলটিকে থামার সংকেত দেয়। কিন্তু পুলিশের আদেশ অমান্য করে শান্ত দ্রুতগতিতে মশিউলকে নিয়ে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ তাঁদের আটক করে। উদ্ধার করা পিস্তলটির কোনো বৈধ লাইসেন্স নেই বলে মশিউল স্বীকার করেছেন। তাঁদের ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুজনের বিরুদ্ধেই পল্লবী থানায় অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।

.

২০২৫ সালেও অবৈধ আগ্নেয়াস্ত্রসহ মশিউল গ্রেপ্তার হয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ। ওই ঘটনায় তখন তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনের মামলা হয়।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »