● ●


ফিটনেস টেস্টও বাধা হতে পারে লিটনের জন্য
প্রকাশ: ২৬ অক্টোবর, ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ফিটনেস টেস্টও বাধা হতে পারে লিটনের জন্য

একাডেমি মাঠের নেটে আজ দীর্ঘ সময় ব্যাটিং করেছেন। নিতম্বের সংযোগস্থলের চোটে ভোগা লিটন দাসকে নিয়ে এটি আশাবাদী হওয়ার মতোই খবর। যদিও আশাবাদী এখনই হওয়া যাচ্ছে না। ২৮ অক্টোবর শুরু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাঁর খেলার সম্ভাবনা এখনো ফিফটি–ফিফটি।

.

অনুশীলনে ব্যাটিং–ফিল্ডিং কোনোটাতেই আপাতত সমস্যা হচ্ছে না লিটনের; কিন্তু তাঁকে ম্যাচের জন্য ফিট ঘোষণার আগে প্রয়োজন ফিটনেস টেস্টের, লিটনকে নিয়ে সমস্যা সেখানেই। সূত্র জানিয়েছে, ফিটনেস টেস্ট হলে সেটি হবে ‘হাই ইনটেনসিটি টেস্ট’। চোটে থাকা বা চোট থেকে সেরে ওঠা কারও জন্য এটি ঝুঁকিপূর্ণ। কারণ, চোট পুরোপুরি সেরে না উঠলে এ ধরনের ফিটনেস টেস্ট সমস্যা আরও বাড়াতে পারে।

.

বিসিবির মেডিক্যাল বিভাগ তাই টিম ম্যানেজমেন্টের কাছে জানতে চেয়েছে, প্রথম টেস্টের আগে লিটনের ফিটনেস টেস্ট নেওয়া হবে, নাকি যে প্রক্রিয়ায় তিনি এগোচ্ছেন—সেই প্রক্রিয়ার ওপর নির্ভর করেই টেস্ট খেলার প্রস্তুতি নেবেন। এ ব্যাপারে টিম ম্যানেজমেন্ট গতকাল পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানায়নি মেডিকেল বিভাগকে।

.

লিটনের প্রথম টেস্টে খেলার সম্ভাবনা নিয়ে তাই প্রধান নির্বাচক হাবিবুল বাশারের মন্তব্য, ‘এর আগেও তাঁর সম্ভাবনা ফিফটি–ফিফটি ছিল, এখনো তা–ই আছে।’ তবে তিনি বলেছেন, লিটনের জন্য শেষমুহূর্ত পর্যন্ত অপেক্ষা করা হবে। প্রথম টেস্টে যদি না খেলতে পারেন, তখন অপেক্ষা শুরু হবে ৫ নভেম্বর সিলেটে শুরু দ্বিতীয় টেস্টের জন্য।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »