● ●


রোনালদোর ৯৮২তম গোল নিয়ে বিতর্ক, গোলটি কি আসলেই তাঁর
প্রকাশ: ২৪ অক্টোবর, ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

রোনালদোর ৯৮২তম গোল নিয়ে বিতর্ক, গোলটি কি আসলেই তাঁর

ক্রিস্টিয়ানো রোনালদোর মধ্যে কোনো সংশয় ছিল না। বল জালে জড়াতেই তিনি চিরচেনা ‘সিউ’ উদ্‌যাপনে মেতে ওঠেন। সৌদি প্রো লিগও বলছে গোলটি রোনালদোর। কিন্তু ফুটবলের তথ্য–উপাত্ত বিশ্লেষণী প্ল্যাটফর্ম অপ্টার দাবি, গোলটি আত্মঘাতী।

রোনালদো ছুটছেন ১০০০ গোলের দিকে। এ মুহূর্তে তাঁর প্রতিটি গোলই গুরুত্বপূর্ণ। এমন সময়ে গোল নিয়ে নিশ্চয়ই বিতর্কে পড়তে চাইবেন না পর্তুগিজ কিংবদন্তি। আল ফয়সালির বিপক্ষে গতকাল রাতের গোলটি যোগ করলে ক্যারিয়ারে এ নিয়ে তাঁর মোট গোলসংখ্যা দাঁড়াল ৯৮২।

.

আল ফয়সালির বিপক্ষে আল নাসরের দ্বিতীয় গোলটি আসে ৪৯তম মিনিটে। জোয়াও ফেলিক্সের ফ্রি-কিক থেকে উঁচুতে লাফিয়ে হেড করার চেষ্টা করেন ৪১ বছর বয়সী রোনালদো। কিন্তু বলটিতে তাঁর মাথার স্পষ্ট স্পর্শ লেগেছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। এরপর বলটি আল ফয়সালির ডিফেন্ডার আন্দ্রেই জিরোত্তোর গায়ে লেগে জালে ঢোকে। গোলের পর অবশ্য কোনো সংশয় ছাড়াই উদ্‌যাপনে মেতে ওঠেন রোনালদো।

.

সৌদি প্রো লিগ গোলটি রোনালদোর নামেই নথিভুক্ত করেছে। তাদের হিসাব অনুযায়ী, এটি তাঁর ক্যারিয়ারের ৯৮২তম গোল। অর্থাৎ ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করতে আর মাত্র ১৮ গোল প্রয়োজন তাঁর। কিন্তু অপটা গোলটিকে আত্মঘাতী হিসেবে চিহ্নিত করেছে। ফলে আনুষ্ঠানিক গোল সংখ্যার এই পার্থক্য রোনালদোর মাইলফলকে পৌঁছানোর হিসাবেও প্রভাব ফেলতে পারে।

.এক ম্যাচের ভুলে যে গোলকিপারের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ.

ম্যাচ শেষে ইনস্টাগ্রামে নিজের গোল উদ্‌যাপনের একটি ছবি পোস্ট করেন রোনালদো। ক্যাপশনে লেখেন, ‘চলো এগিয়ে যাই!’ গোলটির স্বীকৃতি নিয়ে বিতর্ক থাকলেও মাঠে তাঁর উদ্‌যাপনে সেই সংশয়ের কোনো ছাপ ছিল না।

অবশ্য ম্যাচের গল্প শুধু রোনালদোর গোলের বিতর্কে আটকে থাকেনি। আল নাসরের হয়ে শুরুতেই গোল করে দলকে এগিয়ে দেন আবদুল্লাহ আল-হামদান। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতে আসে রোনালদোর সেই গোল, যা ব্যবধান ২-০ করে।

পরে স্বাগতিক আল ফয়সালির হয়ে থিও বঙ্গোন্ডা একটি গোল শোধ করেন। ম্যাচে শেষ দিকে অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল গোল করলে ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত হয় আল নাসরের।

.

জাতীয় দল ঘিরে সাম্প্রতিক বিতর্কের পর এই ম্যাচে মাঠে নামেন রোনালদো। চলতি মাসের শুরুতে পর্তুগালের কোচ জর্জ জেসুসের সঙ্গে বিরোধের জেরে জাতীয় দল ছেড়ে চলে যাওয়ার ঘটনার পর তাঁকে ৩০ দিনের নিষেধাজ্ঞা দেওয়া হয় এবং ২৫৫ ইউরো জরিমানা করা হয়।

এই জয়ে সৌদি প্রো লিগে শিরোপার লড়াইয়ে নিজেদের অবস্থান ধরে রেখেছে আল নাসর। ১০ ম্যাচ খেলে শীর্ষে থাকা আল হিলালের সঙ্গে ২ পয়েন্ট ব্যবধানে পিছিয়ে দুইয়ে আল নাসর (১০ ম্যাচে ২৫)। লিগে এটা তাদের অষ্টম জয়।

.অসুস্থ হয়ে হাসপাতালে বায়ার্ন কোচ কোম্পানি




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »