● ●


ভালভের্দের সঙ্গে মারামারি হয়নি, ‘অপ্রীতিকর’ কিছু একটা ঘটেছিল: দাবি চুয়ামেনির
প্রকাশ: ২৩ অক্টোবর, ২০২৬, ৮:৩৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ভালভের্দের সঙ্গে মারামারি হয়নি, ‘অপ্রীতিকর’ কিছু একটা ঘটেছিল: দাবি চুয়ামেনির

রিয়াল মাদ্রিদের ড্রেসিংরুমে সতীর্থ ফেদেরিকো ভালভের্দের সঙ্গে বিবাদ নিয়ে অবশেষে মুখ খুলেছেন অরেলিয়েঁ চুয়ামেনি। ২০২৫-২৬ মৌসুমের শেষ দিকে দুজনের মধ্যে ঘটে যাওয়া বিতর্কিত ঘটনা নিয়ে এত দিন চুপ থাকলেও এবার ফরাসি মিডফিল্ডার জানিয়েছেন, তাঁদের মধ্যে কোনো মারামারি হয়নি। তাঁর দাবি, ঘটনাটিকে সংবাদমাধ্যম প্রয়োজনের চেয়ে অনেক বেশি বড় করে দেখিয়েছে।

.ভালভের্দে–চুয়ামেনির মারামারি নিয়ে কী বললেন রিয়াল কোচ .

গত মে মাসে রিয়াল মাদ্রিদের ড্রেসিংরুমে দুই খেলোয়াড়ের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে মাথায় চোট পেয়ে হাসপাতালে যেতে হয়েছিল উরুগুইয়ান মিডফিল্ডার ভালভের্দেকে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর বেশ আলোচনার জন্ম দেয়। পরিস্থিতি সামাল দিতে দ্রুত পদক্ষেপ নেয় রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দুজনের বিরুদ্ধেই ব্যবস্থা নেয় ক্লাবটি। চুয়ামেনি ও ভালভের্দেকে ৫ লাখ ইউরো করে জরিমানাও করা হয়।

.

ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ প্রকাশ্যে ঘটনাটির গুরুত্ব কমিয়ে দেখানোর চেষ্টা করেছিলেন। পাশাপাশি ড্রেসিংরুমের অভ্যন্তরীণ বিষয় সংবাদমাধ্যমে ফাঁস হয়ে যাওয়ায় তিনি অসন্তোষ প্রকাশ করেন।

এবার ফ্রান্সের ইএসএন মিডিয়ার ‘দ্য ব্রিজ’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে পুরো ঘটনা নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন চুয়ামেনি। তাঁর দাবি, ভালভের্দের সঙ্গে শারীরিক সংঘর্ষে জড়ানোর যে খবর প্রকাশিত হয়েছে, তা সত্য নয়।

.ভালভের্দে-চুয়ামেনির বিরোধ: রিয়ালে বিতর্ক থামছেই না .

চুয়ামেনি বলেছেন, ‘আমি বিষয়টি পরিষ্কার করতে চাই। আমাদের মধ্যে কোনো মারামারি হয়নি। হ্যাঁ, ড্রেসিংরুমে নানা ঘটনা ঘটে, এটা সত্যি। কিন্তু আমাদের মধ্যে কখনো মারামারি হয়নি।’
ড্রেসিংরুমের পরিবেশ কিছু সময়ের জন্য খারাপ হয়ে গিয়েছিল বলে স্বীকার করেছেন ফ্রান্সের এই ফুটবলার। তবে তাঁর মতে, ঘটনাটিকে ঘিরে সংবাদমাধ্যমে যে আলোচনা হয়েছে, তা বাস্তব পরিস্থিতির চেয়ে বেশি গুরুতর দেখানো হয়েছে।

.

চুয়ামেনির ভাষায়, ‘ড্রেসিংরুমে ছোটখাটো ধাক্কাধাক্কি কিংবা এ ধরনের ঘটনা ঘটতেই পারে। কিন্তু ভালভের্দের সঙ্গে কখনো হাতাহাতিতে জড়াইনি। এটা ঠিক যে অপ্রীতিকর কিছু একটা ঘটেছিল।’
কেন ঘটনাটি এত বড় হয়ে উঠল, সেই ব্যাখ্যাও দিয়েছেন চুয়ামেনি। তাঁর মতে, রিয়াল মাদ্রিদের মতো ক্লাবে খেললে ছোটখাটো বিষয়ও সংবাদমাধ্যমে বড় আকার ধারণ করে।
চুয়ামেনি বলেন, ‘এসবের একমাত্র সমস্যা হলো আপনি যখন রিয়াল মাদ্রিদে খেলবেন, তখন সামান্য কোনো ঘটনাও অতিরঞ্জিত হয়ে যায়। সেটি সংবাদমাধ্যমের বড় আলোচনার বিষয়ে পরিণত হয়। যে ঘটনা হয়তো কোনো সমস্যাই ছিল না, শেষ পর্যন্ত সেটিই বড় সমস্যায় পরিণত হয়।’

.মারামারি করে ভালভের্দে চোট পাওয়ায় সুসংবাদ পেল বার্সা




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »