● ●


পশ্চিমবঙ্গে দ্রুত বাড়ছে হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিস্তার
প্রকাশ: ২৬ অক্টোবর, ২০২৬, ১:১০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

পশ্চিমবঙ্গে দ্রুত বাড়ছে হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিস্তার

পশ্চিমবঙ্গের শাসনক্ষমতায় ভারতীয় জনতা পার্টির (বিজেপি) অভিষেক হওয়ার সঙ্গে সঙ্গে রাজ্যে তাদের প্রভাব বিস্তারে সক্রিয় হয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)। কট্টর হিন্দুত্ববাদী এই সংগঠনের ভাবাদর্শের প্রচার এবং সাংগঠনিক প্রভাব বিস্তারে ধারাবাহিক ও বহুমুখী বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

বিগত ২০১১ সালে পশ্চিমবঙ্গে সংঘের মাত্র ৫৮০টি শাখা ছিল। তবে সময়ের সঙ্গে তাল মিলিয়ে তা দ্রুত বৃদ্ধি পেতে থাকে। ২০২৪ সালের মে মাসের মধ্যে শাখার সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় ৫ হাজার। এই বিস্তারকে আরও বেগবান করতে ১ অক্টোবর থেকে ১০ অক্টোবর (পুজোর মহালয়া) পর্যন্ত একটি বিশেষ ১০ দিনের জনসংযোগ অভিযান চালানো হয়। এই নির্দিষ্ট সময়সীমার মধ্যে রাজ্যজুড়ে চালু করা সম্ভব হয়েছে আরও পাঁচ হাজারের বেশি নতুন শাখা। এর ফলে পুরো পশ্চিমবঙ্গে সংঘের শাখার সংখ্যা পৌঁছেছে প্রায় ১০ হাজারে বলে আরএসএসের দক্ষিণবঙ্গের প্রচারপ্রধান বিপ্লব রায় সংবাদমাধ্যমকে জানিয়েছেন।

.

মাত্র কয়েক বছর আগেও রাজ্যের যেসব অঞ্চলে সংঘের কোনো অস্তিত্ব বা সাংগঠনিক ভিত্তি ছিল না, বর্তমানে সেসব এলাকাতেও নতুন শাখা গড়ে উঠেছে। প্রতিটি জেলায় বর্তমানে গড়ে ২০০টির মতো শাখা ক্রিয়াশীল রয়েছে, যা পূর্ববর্তী বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। পাশাপাশি সংগঠনটিকে তৃণমূল স্তরে মজবুত করার পাশাপাশি তার স্থায়িত্ব বজায় রাখতে নতুন শাখাগুলোর ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে।

.

রোববার থেকে লক্ষ্মীপূজার পর নতুন সদস্য সংযোজনের উদ্দেশ্যে শাখাগুলোর কার্যক্রম আরও মনোগ্রাহী করে তুলতে সাত দিনের বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। এ ছাড়া দৈনন্দিন কর্মসূচিতে রাখা হয়েছে শারীরিক ব্যায়াম ও সূর্য নমস্কারের পাশাপাশি কাবাডি খেলা ও লাঠি খেলার মতো ঐতিহ্যবাহী ভারতীয় ক্রীড়া চর্চা। মনে করা হচ্ছে, এতে সাধারণ মানুষ ও তরুণ প্রজন্মের আগ্রহ বাড়বে।

সংঘের পরিধি বাড়ার কারণে সাংগঠনিক অবকাঠামো সংস্কারের বিষয়েও উদ্যোগ নেওয়া হয়েছে। উত্তর কলকাতায় সংঘের ঐতিহ্যবাহী প্রধান দপ্তর কেশব ভবনে স্থানসংকট দেখা দেওয়ায় নিউ টাউনে কেশব স্মৃতি নামে একটি নতুন পাঁচতলা কার্যালয় স্থাপন করা হয়েছে। এই নতুন ভবন আগামী দিনে সংঘের মূল কেন্দ্র হিসেবে পরিচালিত হবে। এভাবেই পশ্চিমবঙ্গে রাজনৈতিক পটপরিবর্তনের পরিপ্রেক্ষিতে দেশপ্রেম ও সমাজসেবার বার্তা নিয়ে নিজেদের ভিত্তি ক্রমশ সুদৃঢ় করছে আরএসএস।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »