● ●


নির্বাচনের আগে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ইসরায়েলে হাজারো মানুষের বিক্ষোভ
প্রকাশ: ২৫ অক্টোবর, ২০২৬, ৯:৫৬ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

নির্বাচনের আগে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ইসরায়েলে হাজারো মানুষের বিক্ষোভ

ইসরায়েলের তেল আবিব শহরে হাজারো মানুষ বিক্ষোভ করেছেন। পার্লামেন্ট নির্বাচনের তিন দিন আগে গতকাল শনিবার তাঁরা রাজপথে নামেন।

বিক্ষোভকারীরা সরকারের বিরোধিতার পাশাপাশি ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার সময় নিরাপত্তাব্যবস্থার ব্যর্থতার স্বাধীন তদন্ত দাবি করেন।

আগামী মঙ্গলবার ইসরায়েলি পার্লামেন্ট নির্বাচন। ফিলিস্তিনের গাজায় যুদ্ধ শুরুর পর এটিই ইসরায়েলের প্রথম সাধারণ নির্বাচন। নির্বাচনের তিন দিন আগে তেল আবিবের হোস্টেজ স্কয়ারে জড়ো হয়ে সরকারবিরোধী বিক্ষোভ করেন হাজারো মানুষ।

‘অক্টোবর কাউন্সিল’ এ বিক্ষোভের আয়োজন করে। তিন বছর আগে হামাস যাঁদের জিম্মি করে গাজায় নিয়ে গিয়েছিল, তাঁদের পরিবারের সদস্যরা এই সংগঠন প্রতিষ্ঠা করেন। হামাসের হামলা ঠেকাতে সরকারের ব্যর্থতার জবাবদিহি দাবি করে আসছে সংগঠনটি।

.পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে ধরপাকড়, হেবরনে ঘরছাড়া প্রায় ৩০০ পরিবার.

বিক্ষোভ শুরুর আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে অক্টোবর কাউন্সিল জানায়, ‘নির্বাচনের তিন দিন আগে আমরা সত্য উদ্‌ঘাটন, জবাবদিহি নিশ্চিত করা ও রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনের দাবিতে তিন বছরের আন্দোলনের চূড়ান্ত আয়োজন করতে যাচ্ছি।’

ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ জানিয়েছে, শুধু তেল আবিব নয়, ইসরায়েলের অন্যান্য স্থানেও সরকারবিরোধী বিক্ষোভে অংশ নিতে লোকজন জড়ো হন।

বিক্ষোভে যোগ দেন বিরোধী দলগুলোর শীর্ষস্থানীয় নেতারাও। তাঁদের মধ্যে ছিলেন ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকট। তিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী।

.ইসরায়েলের ২ সেনা নিহত: পশ্চিম তীরে গাজার মতো অভিযানের প্রস্তুতি, শহরে শহরে তল্লাশি শুরু.

তেল আবিবে বিক্ষোভে যোগ দিতে গেলে আইজেনকটকে স্বাগত জানিয়ে বিক্ষোভকারীরা স্লোগান দেন, ‘কে আসছেন? পরবর্তী প্রধানমন্ত্রী।’ সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য জানিয়েছে। বিক্ষোভে উপস্থিত ছিলেন ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়াইর গোলানও।

ইসরায়েলি নাগরিক ও আইনজীবী ড্যান আদিন এক্সে লিখেছেন, রাবিন চত্বর থেকে হোস্টেজ চত্বর পর্যন্ত মিছিলে মানুষের ঢল নেমেছে। পরিবর্তনের জন্য, আশার জন্য, বিপ্লবের জন্য মানুষ আসছে। কী দারুণ উদ্দীপনা! এবার জয় পুরোপুরি আসবে।

জনমত জরিপে মঙ্গলবারের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী জোট ২০২২ সালের শেষভাগ থেকে ক্ষমতায় রয়েছে। এবারের নির্বাচনে এই জোটের সঙ্গে আইজেনকটের জোটের লড়াই হবে প্রায় সমানে সমান।

.ইসরায়েলের নির্বাচনে ‘কিংমেকার’ কে এই আব্বাস, নেতানিয়াহুকেও সরিয়েছিলেন তিনি.

তবে জনমত জরিপ অনুযায়ী, ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে কোনো জোটই সংখ্যাগরিষ্ঠতা পাবে না।

ইসরায়েলের এবারের নির্বাচন বেশ গুরুত্বপূর্ণ। ইরানে নতুন করে ইসরায়েল হামলা চালাবে কি না, তা নির্বাচনের ফলাফলের ওপর অনেকাংশে নির্ভর করবে।

আইজেনকট ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী হলে তেহরানের বিরুদ্ধে নতুন করে সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়ে তিনি তুলনামূলক কম আগ্রহী হবেন বলে মনে করা হচ্ছে।

তবে পররাষ্ট্রনীতির অন্য অধিকাংশ বিষয়ে ইসরায়েলের প্রধান রাজনৈতিক দল ও নেতাদের মধ্যে ঐকমত্য রয়েছে। এর মধ্যে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতাও রয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »