● ●


কোর্তোয়া কেন নেই, দেখে নিন এল ক্লাসিকোয় দুই দলের একাদশ
প্রকাশ: ২৬ অক্টোবর, ২০২৬, ২:৪৬ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

কোর্তোয়া কেন নেই, দেখে নিন এল ক্লাসিকোয় দুই দলের একাদশ

রিয়াল মাদ্রিদে তারকার অভাব নেই। বার্সেলোনা সমর্থককে যদি বলা হয়, আজ রাতের এল ক্লাসিকোয় কে বসে থাকলে খুশি হবেন, সম্ভবত কিলিয়ান এমবাপ্পে কিংবা জুড বেলিংহামের চেয়ে রিয়াল মাদ্রিদ গোলকিপার থিবো কোর্তোয়ার কথাই উঠবে বেশি। বিশ্বের অন্যতম সেরা এ গোলকিপারের বড় ম্যাচে ভালো খেলার অভ্যাস আছে। বার্সা সমর্থকদের জন্য সুসংবাদ হলো, কোর্তোয়াকে এল ক্লাসিকোয় পাচ্ছে না রিয়াল।

.

স্থানীয় সময় সকালে কোর্তোয়ার না খেলার বিষয়ে নিশ্চিত হয়ে বিবৃতি দেয় মাদ্রিদের ক্লাবটি,‘ফ্লুতে আক্রান্ত হওয়ায় রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যকার আজকের লা লিগার ম্যাচ থেকে শেষ মুহূর্তে ছিটকে গেছেন কোর্তোয়া। তাঁর পরিবর্তে দলে ডাক পেয়েছেন ইলিয়া ভোলোশিন।’

.

রিয়াল মাদ্রিদের একাদশ: গোলকিপার: আন্দ্রে লুনিন। ডিফেন্ডার: ফেদে ভালভের্দে, ইব্রাহিম কোনাতে, ডিন হাউসেন, মার্ক কুকুরেয়া। মিডফিল্ডার: অঁরেলিয়ে চুয়ামেনি, বের্নার্দো সিলভা, জুড বেলিংহাম। ফরোয়ার্ড: আরদা গুলের, ইয়ান দিওমান্দে, কিলিয়ান এমবাপ্পে।

.

নিষেধাজ্ঞায় ভিনিসিয়ুস জুনিয়রের না খেলা নিশ্চিত ছিল আগেই। কোর্তোয়াও ছিটকে পড়ায় এল ক্লাসিকোর আগে বড় ধাক্কাই খেল রিয়াল। ইউক্রেনের গোলকিপার আন্দ্রে লুনিনকে নিয়ে একাদশ সাজিয়েছেন রিয়াল কোচ জোসে মরিনিও। ডানে আরদা গুলের, মাঝে এমবাপ্পে ও বাঁয়ে দিওমান্দেকে রেখে আক্রমণাত্বক একাদশই সাজিয়েছেন রিয়াল কোচ। মাঝমাঠে জুড বেলিংহামের পেছনে বেনার্দো সিলভা ও অঁরেলিয়ে চুয়ামেনি।

.

লামিনে ইয়ামাল ও রাফিনিয়ার সঙ্গে বার্সেলোনার আক্রমণভাগে আছেন অ্যান্থনি গর্ডন। মাঝ মাঠে পেদ্রি ও রদ্রির সামনে ফেরমিন লোপেজ।

.

বার্সেলোনা একাদশ: গোলকিপার: হোয়ান গার্সিয়া। ডিফেন্ডার: জেরার্দ মার্টিন, পাউ কুবারসি, জাভি এসপার্ত, হোয়াও কানসেলো। মিডফিল্ডার: পেদ্রি, রদ্রি, ফেরমিন লোপেজ। ফরোয়ার্ড: অ্যান্থনি গর্ডন, লামিনে ইয়ামাল, রাফিনিয়া।

.

৯ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে লা লিগা টেবিলের শীর্ষে বার্সা। সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে তিনে রিয়াল। মৌসুমের প্রথম এই ক্লাসিকো শুরু হবে বার্সার মাঠ ক্যাম্প ন্যুতে বাংলাদেশ সময় রাত ২টায়।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »