● ●


যুক্তরাষ্ট্রের স্কুলে এক বছরে প্রায় ১২ হাজার বই নিষিদ্ধ
প্রকাশ: ২৭ অক্টোবর, ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের স্কুলে এক বছরে প্রায় ১২ হাজার বই নিষিদ্ধ

যুক্তরাষ্ট্রের স্কুলগুলোয় গত এক বছরে প্রায় ১২ হাজার বই নিষিদ্ধ করা হয়েছে। মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে কাজ করা সংগঠন পেন আমেরিকার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

পাঁচ বছর আগে স্কুলে বই নিষিদ্ধের হিসাব রাখা শুরু করার পর এবারই সবচেয়ে বেশি নিষেধাজ্ঞার ঘটনা ঘটেছে। টানা দ্বিতীয় বছরের মতো সবচেয়ে বেশি নিষেধাজ্ঞার মুখে পড়েছেন লেখক স্টিফেন কিং।

ফ্লোরিডা ও টেক্সাসে বই নিষিদ্ধের ঘটনা সবচেয়ে বেশি। রাজ্য দুটিতে বইয়ের ওপর কড়াকড়ি আরোপ করে আইন করা হয়েছে। পাশাপাশি রাজনীতিক ও রক্ষণশীল গোষ্ঠীগুলোও বিভিন্ন বই স্কুল থেকে সরিয়ে ফেলার দাবি জানিয়েছে। কোন বই সরানো হবে, তা বাছাই করতে স্কুল কর্তৃপক্ষের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহারও বাড়ছে।

বই নিষিদ্ধ করার পেছনে সবচেয়ে বেশি যে বিষয়গুলো উঠে এসেছে, সেগুলো হলো বর্ণ, বর্ণবাদ, যৌনতা ও লিঙ্গপরিচয়।

.

পেন আমেরিকার ‘ব্যানড ইন দ্য ইউএসএ’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, স্কুলের গ্রন্থাগার শিক্ষার্থীদের জ্ঞান অর্জন এবং নানা মত ও চিন্তার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ করে দেয়। বই নিষিদ্ধ করা হলে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের লেখা, মতামত ও দৃষ্টিভঙ্গি থেকে বঞ্চিত হয়। এতে তাদের বই পড়ার স্বাধীনতাও বাধাগ্রস্ত হয়।

.

পেন আমেরিকার ‘ব্যানড ইন দ্য ইউএসএ’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, স্কুলের গ্রন্থাগার শিক্ষার্থীদের জ্ঞান অর্জন এবং নানা মত ও চিন্তার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ করে দেয়। বই নিষিদ্ধ করা হলে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের লেখা, মতামত ও দৃষ্টিভঙ্গি থেকে বঞ্চিত হয়। এতে তাদের বই পড়ার স্বাধীনতাও বাধাগ্রস্ত হয়।

.

প্রতিবেদনে মোট ১১ হাজার ৯৮২টি বই নিষিদ্ধ হওয়ার ঘটনা পাওয়া গেছে। এতে ৭ হাজার ৩৭০টি আলাদা বইয়ের নাম আছে। এর মধ্যে ৪ হাজার ৫০০টির বেশি বই এবারই প্রথম নিষিদ্ধের তালিকায় এসেছে। এসব বইয়ের মধ্যে রয়েছে উনিশ শতকের উপন্যাস জেন আয়ার এবং সুই ইশিদার মাঙ্গা সিরিজ টোকিও গুল।

লেখক স্টিফেন কিংয়ের বই সরিয়ে ফেলা হয়েছে ৩১২ বার। এর মধ্যে রয়েছে দ্য শাইনিং ও দ্য গ্রিন মাইল। আর একক বই হিসেবে সবচেয়ে বেশি নিষেধাজ্ঞার মুখে পড়েছে প্যাট্রিক ম্যাককরমিকের সোল্ড। ভারতে যৌন দাসত্বে বিক্রি হয়ে যাওয়া এক মেয়েকে নিয়ে লেখা উপন্যাসটি ২৫ বার সরিয়ে ফেলার তথ্য পেয়েছে পেন আমেরিকা।

.

নিষিদ্ধের তালিকায় আরও রয়েছে মার্গারেট অ্যাটউডের দ্য হ্যান্ডমেইডস টেল, লরি হ্যালস অ্যান্ডারসনের স্পিক এবং এলেন হপকিন্সের ক্র্যাঙ্ক। স্পিক উপন্যাসে ধর্ষণের শিকার হওয়ার পর কথা বলা বন্ধ করে দেওয়া এক কিশোরীর গল্প বলা হয়েছে। ক্র্যাঙ্ক উপন্যাসের বিষয় মাদকাসক্তি।

.

লেখক স্টিফেন কিংয়ের বই সরিয়ে ফেলা হয়েছে ৩১২ বার। এর মধ্যে রয়েছে দ্য শাইনিং ও দ্য গ্রিন মাইল। আর একক বই হিসেবে সবচেয়ে বেশি নিষেধাজ্ঞার মুখে পড়েছে প্যাট্রিক ম্যাককরমিকের সোল্ড। ভারতে যৌন দাসত্বে বিক্রি হয়ে যাওয়া এক মেয়েকে নিয়ে লেখা উপন্যাসটি ২৫ বার সরিয়ে ফেলার তথ্য পেয়েছে পেন আমেরিকা।

.

পেন আমেরিকা ও আমেরিকান লাইব্রেরি অ্যাসোসিয়েশন—দুটি সংগঠনই জানিয়েছে, ২০২০ দশকের শুরু থেকে যুক্তরাষ্ট্রে বই নিষিদ্ধের ঘটনা অনেক বেড়েছে। তবে বই নিষিদ্ধের হিসাব রাখার পদ্ধতি দুই সংগঠনের আলাদা। পেন আমেরিকা কোনো বই সাময়িকভাবে সরিয়ে ফেললেও সেটিকে নিষেধাজ্ঞা হিসেবে ধরে। অন্যদিকে আমেরিকান লাইব্রেরি অ্যাসোসিয়েশন শুধু স্থায়ীভাবে সরিয়ে ফেলা বইয়ের হিসাব রাখে। সংগঠনটির এপ্রিলে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আগের এক বছরে বই নিষিদ্ধের ঘটনা ছিল প্রায় ৫ হাজার ৬০০।

সূত্র: এপি




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »