● ●


ডলারের আশায় ই-টিন!
প্রকাশ: ২৮ অক্টোবর, ২০২৬, ৮:২৪ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ডলারের আশায় ই-টিন!

আজ থেকে বছর দুয়েক আগের কথা। ইউটিউবে তখন ‘ফেসবুক থেকে মাসে লাখ টাকা আয়’ টাইপের ভিডিওর খুব রমরমা অবস্থা। থাম্বনেইলে এমন সব এডিটিং, যেন ল্যাপটপ খুলে বসলেই স্ক্রিন থেকে ডলারের বান্ডিল বের হয়ে সোজা পকেটে ঢুকে যাবে।

এসব মোটিভেশনাল ভিডিও দেখে আমার ভেতরেও বিলিয়নিয়ার হওয়ার সুপ্ত বাসনা জেগে উঠল। ভাবলাম, মার্ক জাকারবার্গ যখন দুই হাত ভরে টাকা বিলোচ্ছেন, তখন আমি কেন গরিব হয়ে বসে থাকব! শুরু হলো ফেসবুক থেকে ডলার কামানোর মিশন।

ইউটিউবের ওই ভিডিওতেই শুনলাম, ডলার হাতে পেতে নাকি একটা ‘ই-টিন’ সার্টিফিকেট লাগে। ই-টিন জিনিসটা আসলে কী, এটা দিয়ে কী করে, সে বিষয়ে আমার বিন্দুমাত্র আগ্রহ বা ধারণা ছিল না। আমার তখন একটাই লক্ষ্য—ডলার!

আমার মনে হচ্ছিল, এই সার্টিফিকেটটা হচ্ছে আলাদিনের জাদুর চেরাগ। এটা কোনোমতে বানিয়ে ফেসবুকে আপলোড করে দিলেই, জাকারবার্গ সাহেব খুশিতে গদগদ হয়ে সরাসরি আমার ব্যাংক অ্যাকাউন্টে ডলারের বস্তা পাঠিয়ে দেবেন।

.

আমি ইনকাম ট্যাক্স দেওয়া তো দূরের কথা, আমার আর্থিক অবস্থা এমন যে সরকার চাইলে আমাকেই উল্টো কিছু বেকার ভাতা দিতে পারে। ফেসবুকে ডলার কামানোর আশায় ই-টিন খুলেছিলাম, আর এখন শুনছি জাকারবার্গের ডলার তো আসেইনি, উল্টো দেশি টাকায় আমাকেই সরকারকে ১০ হাজার টাকা জরিমানা দিতে হবে!

.

ব্যস, আর যায় কোথায়! চরম উৎসাহ নিয়ে, এদিক-ওদিক ক্লিক করে কোনোমতে অনলাইনে একটা ই-টিন খুলে ফেললাম। পিডিএফটা ডাউনলোড করার সময় আমার ভেতরে এমন একটা ফিল হচ্ছিল, যেন আমি মাত্রই সুইস ব্যাংকের লকার আনলক করে ফেলেছি।

এরপর দেখতে দেখতে দুই বছর কেটে গেল। ফেসবুক থেকে এক ডলার তো দূরের কথা, এক সেন্টও আমার অ্যাকাউন্টে ঢোকেনি। যে পেজ খুলেছিলাম, সেটার রিচ দেখে মনে হয় পেজটা নিজেই আইসিইউতে চলে গেছে। বিলিয়নিয়ার হওয়ার স্বপ্ন কবেই ধূলিসাৎ হয়ে গেছে।

মাস শেষে নিজের হাতখরচের জন্য এখনো সেই ‘ব্যাংক অব আব্বা’ অর্থাৎ বাবার কাছেই হাত পাততে হয়। বাপের হোটেলে খেয়ে আর বাবার পকেটের টাকায় এমবি কিনে আমার দিন বেশ ভালোই কেটে যাচ্ছিল। ই-টিনের কথা আমি পুরোপুরি ভুলেই গিয়েছিলাম।

.

কিন্তু আসল বিপত্তিটা ঘটল কয়েক দিন আগে। ফেসবুকে স্ক্রল করতে গিয়ে হঠাৎ একটা পোস্টে চোখ আটকে গেল। সেখানে লেখা, যাঁরা ই-টিন করার পর ট্যাক্স রিটার্ন দাখিল করেননি, তাঁদের নাকি জরিমানা করেছে এনবিআর!

পোস্টটা পড়ার পর আমার আক্ষরিক অর্থেই মিনি হার্ট অ্যাটাক করার দশা! কৌতূহল আর ভয় নিয়ে অনলাইনে চেক করে দেখি, আমার নামে একদম নগদ ১০ হাজার টাকা জরিমানা এসে বসে আছে! চোখ কচলে আবার পড়লাম। মাথাটা চক্কর দিয়ে উঠল। ভাইরে ভাই, এ কোন বিপদে পড়লাম!

আমি ইনকাম ট্যাক্স দেওয়া তো দূরের কথা, আমার আর্থিক অবস্থা এমন যে সরকার চাইলে আমাকেই উল্টো কিছু বেকার ভাতা দিতে পারে। ফেসবুকে ডলার কামানোর আশায় ই-টিন খুলেছিলাম, আর এখন শুনছি জাকারবার্গের ডলার তো আসেইনি, উল্টো দেশি টাকায় আমাকেই সরকারকে ১০ হাজার টাকা জরিমানা দিতে হবে!

একেই বলে খাজনার চেয়ে বাজনা বেশি! এখন আব্বাকে যদি গিয়ে বলি, ‘আব্বা, ফেসবুক থেকে ডলার কামাতে গিয়ে এনবিআরের কাছে ১০ হাজার টাকা জরিমানা খেয়েছি, টাকাটা দাও’—তাহলে আব্বা যে সাইজের বাঁশ নিয়ে দৌড়ানি দেবে, তাতে আমার আর ইহকালে বিলিয়নিয়ার হওয়া লাগবে না।

না জেনে না বুঝে ‘টিন’ ধরতে গেলে যে শুধু হাত কাটে না, পকেটও কাটে—সেটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি!

.আজ থেকে সব বন্ধ!.আরও যা যা ফাঁস হতে পারে.Breaking Good.আমি ভুল করিনি.সবজান্তা সমীপেষু.চাঁদ দখল.ডাব সমাচার.বন্ধু ফার্মেসি.Lieসেন্স.চাঁদা নিয়ে বিখ্যাত কবি–সাহিত্যিকেরা যা লিখতেন.অজুহাতের কামব্যাক.এলাকার ট্যালেন্টেড বড় ভাই রবীন্দ্রনাথ.কোথায় কোথায় কালি মাখানো যায়?.রস+আলো নোবেল ২০২৬.স্মার্টফোনের অবসর চেয়ে আবেদন




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »