● ●


সাময়িক স্বস্তিকে টেকসই করাটাই বড় চ্যালেঞ্জ
প্রকাশ: ২৮ অক্টোবর, ২০২৬, ৯:১২ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

সাময়িক স্বস্তিকে টেকসই করাটাই বড় চ্যালেঞ্জ

কুমিল্লা নগরের কান্দিরপাড়ের টাউন হল মাঠ, কেন্দ্রীয় ঈদগাহ কিংবা রেলস্টেশন এলাকা—যেখানে এক মাস আগেও গভীর রাতে বসত মাদকের আসর, চলত মোটরসাইকেলের বিকট মহড়া আর ছিনতাইয়ের ভয়, সেখানে আজ নেমে এসেছে কাঙ্ক্ষিত স্বস্তি। পুলিশ জেলাজুড়ে টানা এক মাস অভিযান চালিয়ে কিশোর গ্যাংগুলোর আস্তানা ও তৎপরতা বন্ধ করে দিতে সক্ষম হওয়ায় রাতে নির্ভয়ে চলাচল করতে পারছেন সাধারণ মানুষ ও সাধারণ শ্রমজীবীরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ কঠোর ও সমন্বিত পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসনীয়। তবে এ সাময়িক স্বস্তিকে কীভাবে স্থায়ী নিরাপত্তায় রূপ দেওয়া যায়, এখন সেটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

কিশোর গ্যাংয়ের দাপট ও অপরাধের বাড়বাড়ন্তের কথা দীর্ঘদিন ধরেই আলোচনায় ছিল; কিন্তু গত সেপ্টেম্বরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের স্কুলপড়ুয়া সন্তানের নৃশংস হত্যাকাণ্ড আবারও বুঝিয়ে দিয়েছে যে এই অপসংস্কৃতি কতটা ভয়াবহ রূপ নিয়েছে। ওই ট্র্যাজেডির পর জনদাবির মুখে জেলাজুড়ে একযোগে চিরুনি অভিযানে নামে পুলিশ। এক মাসে সাড়ে তিন হাজারের বেশি মানুষকে আটক এবং এক হাজারের বেশি কিশোর অপরাধী ও গ্যাং লিডারকে আইনের আওতায় আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পাশাপশি অনেক কিশোরকে আটক করে অভিভাবকদের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়ার মাধ্যমে পুলিশ যেমন কঠোরতার পরিচয় দিয়েছে, তেমনি সামাজিক সংশোধনের একটি সুযোগও তৈরি করেছে।

.

তবে শুধু পুলিশি অভিযান চালিয়ে রাস্তাঘাট ফাঁকা করলেই কিশোর অপরাধ পুরোপুরি দমন করে ফেলা সম্ভব নয়, যদি না এর পেছনের মূল আশ্রয়দাতা ও পৃষ্ঠপোষকদের জবাবদিহির আওতায় আনা হয়। সুশীল সমাজের প্রতিনিধি ও সচেতন নাগরিকদের বক্তব্য, কিশোর গ্যাং একা তৈরি হয় না। স্থানীয় রাজনীতি বা অপরাধজগতের একশ্রেণির ‘বড় ভাই’ ও প্রভাবশালী ব্যক্তি নিজেদের পেশিশক্তি বৃদ্ধি ও কায়েমি স্বার্থ হাসিল করতে অল্প বয়সী কিশোরদের ব্যবহার করে। রাজনৈতিক ও সামাজিক প্রশ্রয় বন্ধ না হলে এবং এ নেপথ্য কারিগরদের আইনের আওতায় না আনলে অভিযান শিথিল হওয়ার পরপরই নতুন নামে আবার এসব গ্যাং মাথাচাড়া দিয়ে উঠবে।

.

কিশোর অপরাধ দমনে কেবল সাময়িক ‘ক্র্যাশ প্রোগ্রাম’ বা লোকদেখানো অভিযানে সীমাবদ্ধ থাকলে চলবে না; পুলিশকে তাদের পেশাদারত্ব ও নজরদারির ধারাবাহিকতা বজায় রাখতে হবে। একই সঙ্গে গ্যাং কালচার ও মাদকের ছোবল থেকে কিশোরদের বাঁচাতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা সবচেয়ে জরুরি। সন্তানেরা কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে বা সোশ্যাল মিডিয়ায় কী করছে—অভিভাবকদের সে বিষয়ে নিয়মিত খোঁজ রাখতে হবে। গ্যাংয়ের পৃষ্ঠপোষকদের গ্রেপ্তার, মাদকের সহজলভ্যতা বন্ধ করা এবং পারিবারিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমেই কেবল কুমিল্লাকে সত্যি সত্যি কিশোর গ্যাংমুক্ত একটি নিরাপদ নগরে পরিণত করা সম্ভব। কুমিল্লায় কিশোর অপরাধ নিয়ন্ত্রণের সফলতা অন্যান্য জেলায়ও ছড়িয়ে পড়ুক।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »