● ●


নাহিদ রানার মধ্যে সুপারস্টার হওয়ার সম্ভাবনা দেখেন বিশপ
প্রকাশ: ২৯ অক্টোবর, ২০২৬, ৪:৩৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

নাহিদ রানার মধ্যে সুপারস্টার হওয়ার সম্ভাবনা দেখেন বিশপ

মিরপুর টেস্টের ধারাভাষ্যকক্ষেও গত দুই দিনে কয়েকবারই ইয়ান বিশপের মুখে শোনা গেছে নাহিদ রানার নাম। অথচ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই ম্যাচে একাদশে তো দূর, দলেও নেই নাহিদ। তিনি এখন অস্ট্রেলিয়ায় চোট থেকে সেরে ওঠার লড়াইয়ে।

কাল থেকে অস্ট্রেলিয়ায় নাহিদ রানার বোলিংও শুরু করার কথা। কত দিন পর তিনি ফিরতে পারবেন, তা বোঝা যাবে তাঁর বোলিংয়ে ফেরার পরই। কিন্তু এখন বাংলাদেশের পেসারদের নিয়ে কথা হওয়া মানেই এখন তাঁর আলোচনায়ও চলে আসা, তা তিনি খেলুন কিংবা না খেলুন।

গতি আর বাউন্সে নাহিদের খ্যাতি যে এখন দুনিয়াজুড়েই। গত আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সিরিজেও নাহিদকে না পেয়ে হতাশা জানিয়েছিলেন বিশপ। এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজেও নাহিদ নেই।

.

তবে এই মুহূর্তে না থাকলেও নাহিদের ভবিষ্যৎ নিয়ে বেশ আশাবাদী বিশপ, ‘আমার বিশ্বাস, নাহিদ বিশ্ব ক্রিকেটের সম্ভাবনাময় সুপারস্টারদের একজন। বিশ্বের দিকে তাকালে দেখা যায়, অনেক তরুণ ফাস্ট বোলার উঠে আসছে। নাহিদ তাদের বেশির ভাগের মতোই দ্রুতগতির, এমনকি অনেকের চেয়েও বেশি গতিতে বল করতে পারে। আর ওর বয়স তো বিশের কোঠার শুরুর দিকে, কত হবে, ২৩? না, নিশ্চিতভাবেই ২২-এর শুরুর দিকে।’

.

তবে সুপারস্টার হতে হলে তাঁকে তো খেলতেও হবে। এ জন্য তাঁকে চোটমুক্ত রাখার তাগাদাও দিয়ে রেখেছেন ধারাভাষ্য দিতে আসা ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই ক্রিকেটার, ‘আমার বিশ্বাস, নাহিদের সেই সামর্থ্য আছে, যা দিয়ে সে বাংলাদেশকে নতুন একটি অধ্যায়ে, নতুন এক উচ্চতায় নিয়ে যেতে পারে। কারণ, চাইলেই গতি কিনে নেওয়া যায় না। বিশ্বের প্রতিটি দলই নাহিদ রানার মতো একজন বোলার খুঁজছে। তাই ওকে সুস্থ রাখুন।’

.টেপ টেনিস থেকে ক্রিকেট বল: নাহিদ রানার উত্থানের সেই সব দিন.

অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে নাহিদকে ছাড়াই জিতেছে বাংলাদেশ। ওই টেস্টে ৫ উইকেট পেয়েছেন হাসান মাহমুদ। ম্যাকাইতে পরের টেস্টে ৭ উইকেট নেন আরেক পেসার শরীফুল ইসলাম। সামগ্রিকভাবে বাংলাদেশের পেস বোলিংয়ে উন্নতিতে মুগ্ধ বিশপ। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে হাসান মাহমুদের শুরুর কয়েক ওভারে তাঁর মনে পড়ে গিয়েছিল ক্যারিবীয় পেস বোলিংয়ের স্বর্ণযুগের কথা।

বাংলাদেশের পেসারদের এই উন্নতি বিদেশের মাটিতে আরও বেশি টেস্ট জিততে সাহায্য করবে বলে বিশ্বাস বিশপের, ‘দেশের বাইরে টেস্ট জিততে হলে শুধু স্পিনার আর একজন পেসারের ওপর নির্ভর করলে চলবে না। এ ক্ষেত্রে ভালো পেসার খুঁজে বের করার পথে বাংলাদেশ সঠিক পথেই এগোচ্ছে।’

.নাহিদ রানাকে খুঁজে পাওয়ার গল্প, নাহিদ রানা হয়ে ওঠার গল্প




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »