● ●


ভারতীয় হাইকমিশন ঘেরাওয়ে জাতীয় বিপ্লবী পরিষদের মিছিল আটকে দিল পুলিশ
প্রকাশ: ২৯ অক্টোবর, ২০২৬, ৫:১০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ভারতীয় হাইকমিশন ঘেরাওয়ে জাতীয় বিপ্লবী পরিষদের মিছিল আটকে দিল পুলিশ

জাতীয় বিপ্লবী পরিষদ ভারতীয় হাইকমিশন ঘেরাওয়ের কর্মসূচি শুরুতেই পুলিশ আটকে দিয়েছে। পরে তারা এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ করে।

সীমান্তে বাংলাদেশিদের হত্যা, তিস্তাসহ অভিন্ন নদীর পানি প্রত্যাহার এবং বিভিন্ন চুক্তির মাধ্যমে বাংলাদেশকে শোষণের অভিযোগ তুলে আজ বৃহস্পতিবার এ কর্মসূচির ডাক দেয় জাতীয় বিপ্লবী পরিষদ। বেলা ১১টার দিকে রাজধানীর শাহজাদপুর বাসস্ট্যান্ডের কনফিডেন্স সেন্টারের সামনে থেকে মিছিল নিয়ে ভারতীয় হাইকমিশনের দিকে যাওয়ার কথা ছিল সংগঠনটির নেতা-কর্মীদের।

.

শুরুতে তাঁরা কনফিডেন্স সেন্টারের সামনে জড়ো হন। দুপুর পৌনে ১২টার দিকে মিছিল নিয়ে গুলশান অভিমুখী সড়কে এগোতে চাইলে সামান্য দূরত্বে পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিলটি আটকে দেয়।

এ সময় মিছিলে নেতা-কর্মীরা ‘ভারতের আধিপত্য, রুখে দাও জনগণ’, ‘ত্রিবেদীকে বহিষ্কার করতে হবে, করতে হবে’, ‘ঘেরাও হবে, ঘেরাও হবে, হাইকমিশন ঘেরাও হবে’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা, ঢাকা’ প্রভৃতি স্লোগান দেন।

.

ভারতে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করায় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদীকে বহিষ্কারের দাবি জানান সংগঠনের নেতা-কর্মীরা। সড়কের পাশে দাঁড়িয়ে করা সংক্ষিপ্ত সমাবেশে জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনী এহসান বলেন, আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে দিনেশ ত্রিবেদীকে বহিষ্কার করতে হবে। তা নাহলে ভারতীয় পণ্য বর্জনসহ নানা কর্মসূচি নেওয়া হবে।

দুপুর ১২টা ২০ মিনিটের দিকে এ কর্মসূচি শেষ হয়। তখনো সেখানে সতর্ক অবস্থানে ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »