● ●


নায়ক শরীফুল রাজকে আইনি নোটিশ, ঘটনা কী
প্রকাশ: ১ নভেম্বর, ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

নায়ক শরীফুল রাজকে আইনি নোটিশ, ঘটনা কী

বারবার শিডিউল চেয়েও মেলেনি শিডিউল—এমন অভিযোগে এবার শিডিউল চেয়ে চিত্রনায়ক শরীফুল রাজের বিরুদ্ধে আইনি নোটিশ দিয়েছেন রিয়েল এনার্জি প্রোডাকশন। অভিযোগপত্রে বলা হয়, ‘নোটিশের তারিখ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে শিডিউল দেওয়ার দাবি জানানো হচ্ছে। অন্যথায় আইন ও ন্যায়বিচারের আওতায় প্রাপ্য আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’ আজ শনিবার এ নোটিশ দেওয়া হয়েছে।

নোটিশ থেকে জানা যায়, সিনেমার প্রযোজক শাহরিন আক্তার। তিনি ‘ঠিকানা’ নামের একটি সিনেমা বানাতে যাচ্ছেন। সিনেমাটি পরিচালনা করছেন জুবায়ের ইবনে বকর। সিনেমাটি আগামী ঈদে বা ঈদের পর কোনো এক সময় মুক্তি পাবে বলে চুক্তিতে বলা হয়েছে। তবে সিনেমাটি ঈদে না হলে ঈদের পর কখন মুক্তি পাবে, তার নিদিষ্ট কোনো তারিখ উল্লেখ নেই।

সিনেমার প্রযোজক শাহরিন প্রথম আলোকে বলেন,‘আমরা সিনেমা বানাব—এটা নিয়ে বেশ আগে থেকে বলা হয়েছে। সেভাবেই চুক্তি করা। সিনেমাটি আগামী ঈদুল আজহায় মুক্তি দেব। আর চুক্তিতে বলা হয়েছে, ঈদে মুক্তি পাবে। এ সময়ে রাজ আর কোনো সিনেমায় অভিনয় করতে পারবেন না। কিন্তু হঠাৎ করেই দেখলাম সে একসঙ্গে আরও দুটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন। সেই সিনেমা ঈদে মুক্তি পাবে। সেগুলোতে শিডিউল দিয়েছে, অথচ আমাদের শিডিউল দিচ্ছে না।’

.

এ সময় শাহরিন আরও বলেন, ‘আমাদের সঙ্গে চুক্তির পর সেসব সিনেমায় শিডিউল দিচ্ছে। এটা সে করতে পারে না। কারণ, চুক্তিতে বলা আছে, ঈদে শুধু আমাদের সিনেমাই মুক্তি পাবে। তাঁর আর কোনো সিনেমা রিলিজ হবে না। এখন অন্য সিনেমার কাজ করে আমাদের দিতে চায় মার্চে শিডিউল। সেই সিনেমা আমি কীভাবে ঈদে মুক্তি দেব।’

কিন্তু শনিবারের পাঠানো নোটিশে উল্লেখ আছে, সিনেমাটি ঈদ অথবা ঈদের পরেও মুক্তি পেতে পারে’ এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমরা ঈদেই মুক্তি দিতে চাই। এর বাইরে কিছু লেখা থাকার কথা না।’

এদিকে সিনেমার পরিচালক জুবায়ের ইবনে বকর প্রথম আলোকে বলেন, ‘আমরা তাঁর (শরীফুল রাজ) বিরুদ্ধে আইনি নোটিশ দিচ্ছি। আপনারা নিউজ করেন।’ এ সময় তিনি আরও বলেন, ‘আমাদের শিডিউল দিচ্ছে না, টাকাও দিচ্ছে না। সে ফাঁসায়ে দিয়েছে!’ পরে অবশ্যই পরিচালক এ বিষয়ে কোনো বক্তব্য দিতে চাইলেন না। তিনি বললেন, ‘প্রযোজকের বক্তব্যই নিন। আমি কোনো বক্তব্য দিব না। তিনিই এ বিষয়ে কথা বলার সঠিক মানুষ।’

সিনেমার প্রযোজক শাহরিন বলেন, ‘আমরা তাঁর কাছে টাকা চাইনি। আমরা শিডিউল চেয়েছি। টাকা চেয়েছি পাচ্ছি না—এমন কোনো কিছু নয়।’ তাহলে শিডিউল কি দিতে চান না রাজ? এমন প্রশ্নে শাহরিন বললেন, ‘সে মার্চের শুরুতে শিডিউল দিতে চায়। তখন আমরা কীভাবে সিনেমার কাজ শেষ করে ঈদে মুক্তি দিব! এ কারণে এই নোটিশ।’

.

এদিকে এসব অভিযোগ ও আইনি নোটিশ প্রসঙ্গে চিত্রনায়ক শরীফুল রাজ প্রথম আলোকে বলেন,‘একবার বলে টাকার কথা, আমি নাকি টাকা দিচ্ছি না। আবার বলে শিডিউলের কথা। তারা আসলে কী চায়? টাকা চাইলে নিয়ে যাক। আর যদি শিডিউল চায়, সেটা তো অবশ্যই দিব। আমি তো সিনেমা করতে এসেছি। আমার দীর্ঘ ক্যারিয়ারে টাকা নিয়ে শিডিউল দেইনি এমন কেউ বলতে পারবে না। আমি সব সময় সিনেমাই করব।’

রাজের কাছে জানতে চাওয়া হয়, ‘প্রযোজক বললেন, ঈদে আপনার একটি সিনেমা মুক্তির কথা। সেভাবেই শিডিউল দিবেন। তাদের সহযোগিতা করবেন, সেখানে আপনার আরও সিনেমা ঈদে মুক্তি পাবে’—এমন প্রশ্নে শরীফুল রাজ বলেন, ‘সিনেমাটি ঈদেই আসবে। আর কোনো সিনেমা করা যাবে না, বিষয়টা এমন নয়। তাদের ইচ্ছা ঈদে মুক্তি দিবে, ওকে। কিন্তু অন্য কোনো সিনেমা করা যাবে না—এটা তো চুক্তিতে নাই। আবার তাদের সিনেমা ঈদে আসবে—এটাও তো নয়, সেটা নোটিশেই ঈদের পরে মুক্তির কথা উল্লেখ রয়েছে। আমরা সেভাবেই কাজটি করতে পারতাম। কিন্তু পেশাগত জায়গায় শিডিউলের জন্য এমন অভিযোগ, আইনি নোটিশ আমাকে হতবাক করছে।’

.এসএসসি ও এইচএসসিতে জিপিএ–৫, তাঁর নাটকের ভিউ সবচেয়ে বেশি….

তাহলে চুক্তিতে ও নোটিশে কী আছে—এমন প্রশ্নে শরীফুল রাজ বলেন, ‘আমাদের চুক্তির ৪.১১ ধারায় উল্লেখ আছে সিনেমাটি মুক্তি অথবা মুক্তির শিডিউলের সময় প্রসঙ্গে। আইনি নোটিশের দুই নম্বর ধারায় মুক্তি নিয়ে একই কথা বলা। সিনেমাটি ঈদেই মুক্তি পাবে, তা তো নয়। অন্য কোনো সময়ও মুক্তি পাবে উল্লেখ করা। কিন্তু পরে কবে, সেটা উল্লেখ নাই। এর মাঝেই শিডিউল নেওয়া নিয়ে আইনি নোটিশ দিয়েছে। এখন আমিও আইনিভাবেই কথা বলব। চুক্তির ভিন্নতা নিয়ে অনেক কিছুই বলতে পারি। আমার কাজ শিডিউল দেওয়া, শুটিং করা। এখন বছরে তো আমি একটাই ছবি করছি না। যাই হোক পেশাগত জায়গায় আমি এসব বিষয়ের চেয়ে কাজ নিয়েই বেশি ভাবতে চাই। প্রযোজক–পরিচালকের প্রতি আমার যথেষ্ট সম্মান রয়েছে। তারা বিষয়টি অনুধাবন করতে পারবেন।’




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »