● ●


প্রবীণদের সুস্থ রাখতে দূরকরতে হবে একাকিত্ব
প্রকাশ: ১ নভেম্বর, ২০২৬, ১:৩৭ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

প্রবীণদের সুস্থ রাখতে দূরকরতে হবে একাকিত্ব

প্রবীণদের সুস্থ ও ভালো রাখতে তাঁদের একাকিত্ব দূর করতে হবে। এ জন্য পরিবারের ভালোবাসা ও সান্নিধ্যের পাশাপাশি সামাজিক যোগাযোগ বাড়াতে হবে। একই সঙ্গে প্রবীণদের অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ তৈরি করতে হবে। এসব কথা উঠে এসেছে প্রবীণ দিবস উপলক্ষে আয়োজিত গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে।

শনিবার রাজধানীর আগারগাঁওয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি।

অনুষ্ঠানে বক্তারা তরুণ ও প্রবীণদের মধ্যে যোগাযোগ ও অভিজ্ঞতার আদান-প্রদান বাড়ানোর ওপরও গুরুত্ব দিয়েছেন। তাঁদের মতে, প্রবীণেরা সমাজের সম্পদ। তাঁদের অবদান ও অভিজ্ঞতাকে কাজে লাগানোর সুযোগ তৈরি করা প্রয়োজন।

অনুষ্ঠানে দেশের তিনজন বিশিষ্ট প্রবীণ ব্যক্তিকে সম্মাননা দেওয়া হয়। তাঁরা হলেন জাতীয় অধ্যাপক বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি চিকিৎসক এ কে আজাদ খান, অর্থনীতিবিদ ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এবং কৃষিবিজ্ঞানী জহুরুল করিম।

.

অনুষ্ঠানে এ কে আজাদ খান বলেন, বাংলাদেশে প্রবীণ মানুষের সংখ্যা বাড়ছে। তাঁদের অবহেলা করার সুযোগ নেই। দীর্ঘ জীবনের অভিজ্ঞতা ও দক্ষতা সমাজের সম্পদ। এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রবীণদের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত করতে হবে। তাঁদের ভালো থাকার জন্য শুধু অর্থসম্পদ যথেষ্ট নয়। প্রয়োজন পরিবারের ভালোবাসা, সন্তানদের সান্নিধ্য ও মানসিক সমর্থন।

.

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোসাইটির চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান। তিনি বলেন, প্রবীণবান্ধব সমাজ গড়ার পাশাপাশি নারী ও শিশুবান্ধব সমাজও গড়ে তুলতে হবে। এ জন্য সব বয়সী মানুষের প্রতি সহমর্মিতার মনোভাব প্রয়োজন।

তিনি প্রবীণদের করুণার পাত্র হিসেবে নয়, ভালোবাসা ও সম্মানের সঙ্গে দেখার কথা বলেন। তরুণ ও প্রবীণদের মধ্যে নিয়মিত যোগাযোগ এবং অভিজ্ঞতার আদান-প্রদান বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, এতে দুই প্রজন্মই উপকৃত হবে।

.

প্রবীণ বয়সে একাকিত্বের বিষয়টি তুলে ধরে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর সালেহউদ্দিন আহমেদ বলেন, প্রবীণদের ভালো থাকার জন্য শুধু অর্থসম্পদ যথেষ্ট নয়। অনেকের অর্থ ও সম্পদ থাকলেও তাঁরা একাকিত্বে ভোগেন। তাঁদের প্রয়োজন পরিবারের ভালোবাসা ও সন্তানের সান্নিধ্য। আবার অনেক প্রবীণের দেখাশোনা করার কেউ নেই। তাঁদের জন্য প্রাতিষ্ঠানিক সহায়তাও জরুরি। প্রবীণদের বয়সজনিত নানা জটিলতার চিকিৎসায় দেশে বিশেষায়িত জেরিয়াট্রিক (বয়সজনিত চিকিৎসা) সেবার প্রয়োজন রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

.

কৃষকের সন্তান হয়ে কৃষির জন্য কাজ করতে পেরে গর্বিত বলে উল্লেখ করেন কৃষিবিজ্ঞানী জহুরুল করিম। তিনি বলেন, জীবনের বড় একটি সময় কৃষির সঙ্গে জড়িত ছিলাম। দেশের অগ্রগতিতে প্রবীণদের অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, তাঁদের জন্য এখনো দেশে নিরাপদ আশ্রয় ও প্রয়োজনীয় চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা নেই। প্রবীণদের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া দরকার। একই সঙ্গে সমাজের জন্য কাজ করার সুযোগও তাঁদের দিতে হবে। প্রবীণদের নিয়ে সোসাইটির কার্যক্রম শুধু শহরে সীমাবদ্ধ না রেখে গ্রামেও ছড়িয়ে দিতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান এ কে এম রেজাউল হক। তিনি প্রবীণদের দেওয়া সংবর্ধনাকে ‘আলোকিত মানুষের সংবর্ধনা’ উল্লেখ করে বলেন, স্বাধীনতার পর দেশে অনেক উন্নয়ন হলেও প্রবীণদের ভালো রাখার উদ্যোগে সংশ্লিষ্টদের ঘাটতি ও অদক্ষতা রয়ে গেছে। তিনি প্রবীণদের ভালো রাখার জন্য সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »