● ●


বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত, চূড়ান্ত পর্ব ২৮ নভেম্বর
প্রকাশ: ১ নভেম্বর, ২০২৬, ৩:১২ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত, চূড়ান্ত পর্ব ২৮ নভেম্বর

শনিবার ঢাকাসহ সারা দেশের ১৪টি কেন্দ্রে বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড ২০২৭-এর আঞ্চলিক প্রাথমিক পর্ব অনুষ্ঠিত হয়েছে। শনিবার উচ্চমাধ্যমিক ও এ-লেভেল পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মূল্যায়ন শেষে প্রতিটি কেন্দ্রের সেরা ১০ জন বিজয়ীর হাতে সনদ ও পদক তুলে দেওয়া হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ ও বাংলাদেশ রসায়ন সমিতি যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।

সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অলিম্পিয়াডের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ঢাকা অঞ্চলের এ পর্বের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্দীন।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, এ ধরনের আয়োজন বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গর্বের ও অর্জনের। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ বিভিন্ন র‍্যাঙ্কিংয়ে কখনো প্রথম, কখনো দ্বিতীয় স্থান অর্জন করে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও বিজ্ঞানমনস্কতা বিকাশে সহায়ক হবে।

উদ্বোধন শেষে উপাচার্যের নেতৃত্বে ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

.

আয়োজকেরা জানান, ঢাকা অঞ্চলে বিভিন্ন কলেজের বাংলা ও ইংরেজি মাধ্যমের এইচএসসি এবং ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর এ-লেভেল পর্যায়ের নিবন্ধিত ২৮৭ শিক্ষার্থীর মধ্যে ২৪০ জন প্রাথমিক পর্বে অংশ নেয়। বহুনির্বাচনী (এমসিকিউ) পদ্ধতিতে অনুষ্ঠিত এ পরীক্ষা শেষে অংশগ্রহণকারী সব শিক্ষার্থীকেই সনদ দেওয়া হয় এবং সেরা ১০ জন বিজয়ী শিক্ষার্থীকে পদক ও সনদ প্রদান করা হয়।

প্রাথমিক পর্বে প্রতিটি কেন্দ্র থেকে মেধাক্রম অনুযায়ী প্রথম ১০ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। এই শিক্ষার্থীরা আগামী ২৮ নভেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে অনুষ্ঠেয় চূড়ান্ত পর্বে অংশ নেবে।

চূড়ান্ত পর্বে মেধাক্রম অনুযায়ী নির্বাচিত চারজন শিক্ষার্থী ২০২৭ সালে তাইওয়ানের তাইপেতে অনুষ্ঠেয় আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে। আগামী বছরের ১৯ থেকে ২৮ জুলাই এই আন্তর্জাতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

.

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সাবিনা শরমীন। তিনি বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে রসায়নবিষয়ক জ্ঞান শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার পথ সুগম হয়। জ্ঞান ও উদ্ভাবনী শক্তির বিকাশে রসায়নের প্রয়োগ সম্পর্কে শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে অন্য বক্তারা একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রসায়ন সমিতির সভাপতি অধ্যাপক মো. এমরান কাইয়ুম, সাধারণ সম্পাদক অধ্যাপক এ কে এম লুৎফর রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ সৈয়দ আলম এবং বাংলাদেশ রসায়ন সমিতির সাবেক সভাপতি ও সাবেক মুখ্য সচিব মো. আবদুল করীম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অলিম্পিয়াডের আহ্বায়ক ও রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আমিনুল হক।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »