● ●


১৪ বছর পর অ্যানফিল্ড জয় করে শীর্ষে আর্সেনাল
প্রকাশ: ২ নভেম্বর, ২০২৬, ২:৫৬ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

১৪ বছর পর অ্যানফিল্ড জয় করে শীর্ষে আর্সেনাল

লিভারপুলকে লিভারপুলের মাঠে হারাতে কেমন লাগে সেটি ভুলতেই বসেছিলেন আর্সেনালের সমর্থকেরা। ভুলতে বসা সেই স্বাদই আজ পেলেন তাঁরা। তাঁদের দল যে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচের অ্যানফিল্ডে লিভারপুলকে ১-০ গোলে হারিয়েছে। ১৪ বছর পর অ্যানফিল্ড জয় করল আর্সেনাল। ১৬ মিনিটে কাই হাভার্টজের করা গোলটি ধরে রেখেই জিতেছে গানাররা। আর এই জয়ে ম্যানচেস্টার সিটিকে পেছনে ফেলে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে মিকেল আরতেতার আর্সেনাল।

.

ম্যাচের ১৬ মিনিটে স্বাগতিকদের রক্ষণভাগের এক মারাত্মক ভুল কাজে লাগায় আর্সেনাল। নিজেদের বক্স থেকে বল বের করতে গিয়ে লিভারপুল খেই হারালে বল পেয়ে যান ডেকলান রাইস। তাঁর নিচু ক্রসে দারুণ এক ট্যাপ-ইন করে গানারদের এগিয়ে দেন জার্মান স্ট্রাইকার কাই হাভার্টজ।

.

বিরতির ঠিক আগে আক্রমণের ঝড় তোলে লিভারপুল। ফ্লোরিয়ান ভির্টৎসের নেওয়া বাকানো ফ্রি-কিক ক্রসবারে লেগে ফিরে আসে, আর একটু পরই সুবর্ণ সুযোগ পেয়েও বল মাথার ওপর দিয়ে উড়িয়ে দেন আলেক্সিস ম্যাক অ্যালিস্টার।

তবে বিরতির পর দারুণ ডিফেন্ডিংয়ে লিভারপুলকে বোতলবন্দী করে রাখে গানাররা। অ্যানফিল্ডের প্রবল চাপ সামলে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আরতেতার শিষ্যরা।

.পেটে খাবার ছিল না, পায়ে ছিল না জুতা, সেই ছেলে আজ রিয়াল মাদ্রিদের তারকা .

এই জয়ে ৯ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটিকে টপকে প্রিমিয়ার লিগের শীর্ষে উঠেছে আর্সেনাল। ব্রাইটনের কাছে সিটির ঘরের মাঠে হারের সুযোগটা ষোলো আনা কাজে লাগাল উত্তর লন্ডনের ক্লাবটি। ২১ পয়েন্ট নিয়ে সিটির অবস্থান এখন দুই ও তিনে। অন্যদিকে মৌসুমে দ্বিতীয় হারের মুখ দেখা লিভারপুল আর্সেনালের চেয়ে ৯ পয়েন্ট পিছিয়ে নেমে গেছে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে।

.‘জম্বির মতো ডাইভ দিতাম, প্রতি রাতে কাঁদতাম’: আঙুল ভেঙেও যেভাবে আর্জেন্টিনার জন্য লড়েছিলেন মার্তিনেজ




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »