● ●


গত ২০ বছরে শ্রমিকদের মজুরি বৃদ্ধি, জীবনমান ও মূল্যবৃদ্ধি একনজরে
প্রকাশ: ২ নভেম্বর, ২০২৬, ৫:৩৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

গত ২০ বছরে শ্রমিকদের মজুরি বৃদ্ধি, জীবনমান ও মূল্যবৃদ্ধি একনজরে

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে আবারও বিক্ষোভ শুরু করেছেন শ্রমিকেরা। আজ সোমবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ করছেন তাঁরা। এতে মহাসড়কের দুই পাশে অন্তত ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।

ওদিকে বেলা পৌনে ১১টার দিকে মিরপুর-১০ নম্বরের সেনপাড়া পর্বতা এলাকা, পরে মিরপুর-২ নম্বর স্টেডিয়ামের পাশের প্রশিকা মোড় এলাকাসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ করছেন শ্রমিকেরা। বেলা ১১টার দিকে পুলিশ তাঁদের বাধা দিলে পুলিশ ও শ্রমিকদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

.

এর আগে গতকাল ১ নভেম্বর, রোববার কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ, সফিপুর বাজার, মৌচাক ও তেলিচালা এলাকায় শ্রমিকরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। দিনভর উত্তেজিত পরিস্থিতির মধ্যে দুপুর সাড়ে ১২টার দিকে চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় একটি পোশাক কারখানার ঝুটের গুদাম ও পুলিশের একটি ভ্যানে আগুন দেওয়া হয়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর হন। দিনভর বিক্ষোভ, অবরোধ ও সহিংসতার কারণে অন্তত ৩০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। প্রায় ছয় ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এ পরিস্থিতিতে গত ২০ বছরের সার্বিক পরিস্থিতি মূল্যায়ন করার চেষ্টা করেছে প্রথম আলো। সে জন্য প্রথমে মজুরি বৃদ্ধির বিষয়টা একনজরে দেখে নেওয়া যাক।

.

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য ১৯৯৪ সালে প্রথমবার নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। সেই বোর্ড ৯৩০ টাকা নিম্নতম মজুরি নির্ধারণ করে। এরপর ২০০৬ সালে বিএনপি সরকারের আমলে শ্রমিকদের মজুরি বাড়িয়ে ১ হাজার ৬৬২ টাকা ৫০ পয়সা করা হয়। এরপর ২০১০, ২০১৩, ২০১৮ এবং সর্বশেষ তৈরি পোশাকশিল্পে নিম্নতম মজুরি বোর্ড হয়েছিল ২০২৩ সালে।

সে সময় শ্রমিকেরা দাবি করেছিলেন ২০ হাজার ৩৯৩ টাকা। ওই বছরের ১ ডিসেম্বর মজুরি কাঠামো কার্যকর করার আইনি বাধ্যবাধকতা ছিল। মজুরি বোর্ড তখন ছয়টি সভা করে ওই বছরের নভেম্বরের প্রথম সপ্তাহে ১২ হাজার ৫০০ টাকা নিম্নতম মজুরির সুপারিশ করেছিল। এরপর ডিসেম্বরে চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করে সরকার। এই পুরো বিষয়টি দেখা যাচ্ছে এ ছবিতে।

.

পাশাপাশি পাল্লা দিয়ে গত ৩ বছরে দ্রব্যমূল্য বেড়েছে বাজারে। তাহলে প্রশ্ন আসে, ২০২৩ সালের ১২ হাজার ৫০০ টাকা এখন কত টাকার সমান? ৯ হাজার ৬৮৭ টাকা। এই টাকায় কি একটি পরিবার চলতে পারে? অর্থাৎ একটি পরিবারের মাসিক খরচ কত? সেটা দেখা যাচ্ছে এ ছবিতে।

.

ছবিতে বিভিন্ন এলাকাভেদে একটি পরিবারের মাসিক খরচের একটা হিসাব পাওয়া যাচ্ছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ২০২৫ সালে ৩ হাজার পরিবারের ওপর একটি জরিপ চালিয়েছিল। সেই সূত্রে প্রথম আলোর সংবাদ থেকে জানা যাচ্ছে, গ্রামাঞ্চলের একটি পরিবারের মাসিক খরচ ৩২ হাজার ৫৩২ টাকা। শহরাঞ্চলে সেটা ৩৭ হাজার ৩৪৪ টাকা। এতে দেখা যাচ্ছে, ১২ হাজার ৫০০ টাকায় গ্রামাঞ্চলে পারিবারিক খরচের মাত্র ৩৫ শতাংশ ব্যয় নির্বাহ করা যায়, শহরাঞ্চলে সেটা প্রায় ৩৮ শতাংশ।

.

তবে বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) প্রকাশিত এক গবেষণায় উঠে এসেছে খানিকটা ভিন্নচিত্র। এই গবেষণায় দেখা গেছে, একটি পরিবারের গড় খরচ ২০ হাজার ৮২৬ টাকা। এই খরচগুলোর মধ্যে কোন খাতে গড়ে কত খরচ হয়, সেই চিত্র দেখা যাবে নিচের ছবিতে।

.

সেই সঙ্গে বাজারের সার্বিক চিত্র দেখা যাচ্ছে নিচের ছবিতে।

.

এ থেকে শ্রমিকদের এবং সার্বিকভাবে যেকোনো পরিবারের খরচের একটা ধারণা পাওয়া যায়।

.

২০২৩ সালে বোর্ড গঠন (এপ্রিল) থেকে মজুরি চূড়ান্ত (৭ নভেম্বর) হতে লেগেছিল প্রায় সাত মাস। সংশোধিত শ্রম আইন (নভেম্বর ২০২৫) অনুযায়ী এবার ডিসেম্বর ২০২৬-এর মধ্যে নতুন কাঠামো আসার কথা ছিল। অবশেষে গত ১ নভেম্বর, মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষের দিনে সরকার মজুরি বোর্ড গঠন করেছে।

.

এ প্রসঙ্গে সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি শ্রমিকনেত্রী নাজমা আক্তার প্রথম আলোকে বলেন, ‘মজুরি বোর্ড গঠন করতে সরকারের বিলম্ব হয়েছে। সে জন্য শ্রমিকদের একটি অংশ আন্দোলনে নেমেছেন। এখন আমাদের চাওয়া, যত দ্রুত সম্ভব আলোচনা করে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করা হোক।’

.পোশাকশ্রমিকদের বিক্ষোভ: গাজীপুরে দেড় শতাধিক কারখানায় ছুটি




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »