
নোয়াখালীর মাইজদী বালিকা বিদ্যানিকেতনের শিক্ষক সাধন চক্রবর্তী (৪৩) লিভার সিরোসিসে আক্রান্ত। ভারতের দিল্লির চিকিৎসকেরা তাঁকে জরুরিভাবে যকৃৎ প্রতিস্থাপন করতে বলেছেন। তাঁর স্ত্রী সম্ভাব্য যকৃৎ–দাতা হিসেবে নির্বাচিত হয়েছেন। তাঁর এ চিকিৎসায় প্রায় ৫০ লাখ টাকা দরকার। ইতিমধ্যে ব্যয়বহুল চিকিৎসায় সাধন চক্রবর্তী প্রায় নিঃস্ব হয়ে গেছেন।
.
এমন পরিস্থিতে সাধন চক্রবর্তী সমাজের বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের কাছে জীবন বাঁচাতে জরুরি আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন। তাঁকে সাহায্য পাঠাতে—
হিসাবের নাম: সাধন চক্রবর্তী, হিসাব নম্বর: ৪৯০৮১০১০০২৫৪০, রাউটিং নম্বর: ১৭৫৭৫১৫৪৭, পূবালী ব্যাংক লিমিটেড, মাইজদী বাজার শাখা। (বিকাশ ও নগদ) 01717589193