● ●


নাহিদার অধিনায়কত্বে নতুন শুরু, প্রথম ম্যাচ পাকিস্তানের বিপক্ষে
প্রকাশ: ৩ নভেম্বর, ২০২৬, ৩:৪২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

নাহিদার অধিনায়কত্বে নতুন শুরু, প্রথম ম্যাচ পাকিস্তানের বিপক্ষে

চার বছর বাংলাদেশ নারী দলের অধিনায়কত্ব করেছেন নিগার সুলতানা। তবে এশিয়া কাপ ও এশিয়ান গেমসের মাঝপথে টি-টুয়েন্টি সংস্করণের নেতৃত্ব ছেড়ে দেন তিনি। তাঁর জায়গায় অধিনায়কত্বের দায়িত্ব পান বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। এবার নতুন দায়িত্বে আন্তর্জাতিক ক্রিকেটে নেতৃত্বের অভিষেক হতে যাচ্ছে তাঁর।

আইসিসি উইমেন্স ইমার্জিং নেশনস ট্রফি দিয়ে টি-টুয়েন্টি অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করবেন নাহিদা। আগামী ১২ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ নারী দলের অধিনায়ক হিসেবে অভিষেক হবে তাঁর। সংযুক্ত আরব আমিরাতের আজমানে অনুষ্ঠেয় ১০ দলের এই প্রতিযোগিতার জন্য আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

.

দলে ফিরেছেন সাথি রানি, জান্নাতুল ফেরদৌস ও দিশা বিশ্বাস। তবে সর্বশেষ এশিয়ান গেমসে খেলা সুলতানা খাতুন ও শারমিন আক্তার বাদ পড়েছেন। চোটের কারণে দলে নেই পেসার মারুফা আক্তারও।

আগামী ১০ নভেম্বর আমিরাতের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। এবারের প্রতিযোগিতায় ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান, নেদারল্যান্ডস, জিম্বাবুয়ে ও বর্তমান চ্যাম্পিয়ন থাইল্যান্ড। ১২ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে উদ্বোধনী ম্যাচের পর ১৩ নভেম্বর জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ১৬ নভেম্বর নেদারল্যান্ডস এবং ১৮ নভেম্বর থাইল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশের মেয়েরা।

.

আইসিসি উইমেন্স ইমার্জিং নেশনস ট্রফিতে অংশ নিচ্ছে পাঁচটি পূর্ণ সদস্য দেশ। এগুলো হলো আয়ারল্যান্ড, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। তাদের সঙ্গে আছে সহযোগী সদস্য দেশ নেদারল্যান্ডস, পাপুয়া নিউগিনি, স্কটল্যান্ড, থাইল্যান্ড ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। ১০ দলকে ভাগ করা হয়েছে দুটি গ্রুপে।

ইমার্জিং নেশন্সের বাংলাদেশ দল: নাহিদা আক্তার (অধিনায়ক), সোবহানা মোস্তারি (সহ-অধিনায়ক), নিগার সুলতানা, শারমিন আক্তার, স্বর্ণা আক্তার, রিতু মনি, দিলারা আক্তার, রাবেয়া খান, দিশা বিশ্বাস, ফারিহা ইসলাম, ফাহিমা খাতুন, জুয়াইরিয়া ফেরদৌস, জান্নাতুল ফেরদৌস, সানজিদা আক্তার ও সাথি রানি।

.আমির, আসিফ, বাট: তিন পাকিস্তানি ক্রিকেটারের পতন ও এক কলঙ্কিত অধ্যায়ের ১৫ বছর




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »