● ●


পিএসজি-রিয়ালের চেয়ে পিছিয়ে নেই বার্সেলোনা, দাবি গর্ডনের
প্রকাশ: ২ নভেম্বর, ২০২৬, ১১:৪৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

পিএসজি-রিয়ালের চেয়ে পিছিয়ে নেই বার্সেলোনা, দাবি গর্ডনের

দুটি হার। তা–ও আবার মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই ম্যাচে। প্রথমে চ্যাম্পিয়নস লিগে পিএসজির কাছে ৪-২ গোলে, এরপর ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে ২-১ গোলে। এমন ধাক্কার পর বার্সেলোনার সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠতেই পারে। তবে সেই প্রশ্নের জবাব দিতে পিছপা নন বার্সেলোনার ইংলিশ উইঙ্গার অ্যান্টনি গর্ডন। তাঁর দাবি, পিএসজি কিংবা রিয়াল মাদ্রিদ—কেউই বার্সেলোনার চেয়ে এগিয়ে নয়।

গত ২০ অক্টোবর ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পিএসজির কাছে হারের আগে চলতি মৌসুমে অপরাজিত ছিল হান্সি ফ্লিকের দল। এরপর ২৫ অক্টোবর এল ক্লাসিকোয় ঘরের মাঠে রিয়ালের কাছে হার। বড় মঞ্চে বার্সেলোনার সামর্থ্য নিয়ে তাই নতুন করে আলোচনা শুরু হয়েছে। ২০১৫ সালের পর আর চ্যাম্পিয়নস লিগ জিততে পারেনি স্প্যানিশ চ্যাম্পিয়নরা।

.

আমি মনে করি না, তারা (পিএসজি ও রিয়াল) আমাদের চেয়ে এগিয়ে। দুটি হারের দায় আমাদেরই নিতে হবে। কারণ, এই মৌসুমে এখন পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুটি ম্যাচ খেলেছি, দুটিতেই আমরা হেরেছি। তবে আমি মনে করি না, তারা আমাদের চেয়ে এগিয়ে।

অ্যান্টনি গর্ডন, বার্সেলোনা

.

তবে গর্ডন মনে করেন, দুটি হারের কারণই নিজেদের ভুল। সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘আমি মনে করি না, তারা (পিএসজি ও রিয়াল) আমাদের চেয়ে এগিয়ে। দুটি হারের দায় আমাদেরই নিতে হবে। কারণ, এই মৌসুমে এখন পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুটি ম্যাচ খেলেছি, দুটিতেই আমরা হেরেছি। তবে আমি মনে করি না, তারা আমাদের চেয়ে এগিয়ে।’

.

বার্সেলোনার ওপর নিজের আস্থার কথাও জানিয়েছেন গর্ডন। তাঁর বিশ্বাস, যেকোনো দিন যেকোনো দলকে হারানোর সামর্থ্য আছে তাঁর দলের। তবে পিএসজির বিপক্ষে ম্যাচটির পেছনে কিছু প্রেক্ষাপটও আছে বলে মনে করেন গর্ডন। তাঁর ব্যাখ্যা, পিএসজি সেই ম্যাচের আগে নিজেদের লিগে পুরো দলকে বিশ্রাম দিয়েছিল। বার্সেলোনার সেই সুযোগ ছিল না। ফলে ক্লান্তি নিয়েই খেলতে হয়েছে তাঁদের। গর্ডনের ভাষায়, ‘আমরা এই সুযোগ পাইনি। তাই ম্যাচে আমরা সত্যিই খুব ক্লান্ত ছিলাম। এটা স্বাভাবিক। ঠিক আছে, আমাদের দায় নিতে হবে। তবে আমার মনে হয়, এ ক্ষেত্রে তারা বড় সুবিধা পেয়েছিল।’

.নাচতে যাওয়ার স্বাধীনতা ও স্ত্রীর রান্নার কোর্সের খরচ: ফুটবলারদের চুক্তিতে যত অদ্ভুত শর্ত.

রিয়াল মাদ্রিদের বিপক্ষে হার নিয়েও আক্ষেপ আছে গর্ডনের। কিলিয়ান এমবাপ্পের শেষ দিকের গোলে জিতেছিল রিয়াল। গর্ডনের মতে, ম্যাচে বরং ভালো খেলেছিল বার্সেলোনাই। বলেছেন, ‘মাদ্রিদের বিপক্ষে ম্যাচটিই সেই ম্যাচ, যেটি আমরা সবচেয়ে বেশি জিততে চাই। আমার মনে হয়, আমাদেরই জেতা উচিত ছিল।’

এরপর নিজের যুক্তিও দিয়েছেন গর্ডন, ‘আমার মতে, ম্যাচে আমরা অনেক ভালো দল ছিলাম। বল আমাদের দখলে ছিল, পজেশন আমাদের ছিল, ভালো সুযোগও আমরা বেশি তৈরি করেছি। তবে নিজেদের সেরা খেলাটা খেলতে পারিনি। শেষ পর্যন্ত সেটার মূল্য দিতে হয়েছে। আমরা খুব বাজে দুটি গোল হজম করেছি।’

.

গর্ডনের উপলব্ধি, এই মানের প্রতিপক্ষের বিপক্ষে সামান্য ভুলেও বড় মূল্য দিতে হয়। তবে এসব ম্যাচ থেকেই শিক্ষা নিতে চান গর্ডন। নিজেদের সামর্থ্য প্রমাণ করতে আবারও এমন প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার অপেক্ষায় আছেন।

এবার ঘুরে দাঁড়ানোর সুযোগ বার্সেলোনার সামনে। আগামীকাল রাতে চ্যাম্পিয়নস লিগে ক্যাম্প ন্যুতে ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলার মুখোমুখি হবে তারা। এরপর রোববার লা লিগায় আতলেতিকো মাদ্রিদের মাঠে খেলবে ফ্লিকের দল।

.আর্জেন্টিনার ‘কসাই’ এখন ইউনাইটেডে সবচেয়ে ‘গোলমাল পাকানো লোক’.

আমি আগেও অনেকবার বলেছি, আমার আরও ভালো করার সামর্থ্য আছে। বেড়ে উঠতে, মানিয়ে নিতে এবং এখানে থিতু হতে কিছুটা সময় লাগবে। যখন সেটা হবে, তখন আপনারা আমার সেরাটা দেখতে পাবেন।

অ্যান্টনি গর্ডন, বার্সেলোনা

.

অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচ নিয়ে গর্ডনের কণ্ঠে সতর্কতা। ইংলিশ ক্লাব বলে বাড়তি কোনো অনুপ্রেরণা কাজ করছে না তাঁর, ‘আমি সব সময় একই রকম অনুপ্রাণিত থাকি। তারা ইংলিশ দল বলেই আমার কাছে ম্যাচটি বেশি অনুপ্রেরণার নয়।’ প্রতিপক্ষের প্রশংসা করে গর্ডন আরও বলেন, ‘তারা খুব ভালো দল। তাদের কোচ উনাই এমেরি দারুণ, বিশ্বের অন্যতম সেরা কোচ। ম্যাচটি খুব কঠিন হতে যাচ্ছে।’

চ্যাম্পিয়নস লিগে এখন পর্যন্ত শতভাগ জয়ের রেকর্ড অ্যাস্টন ভিলার। ভাইকিং, ফেনেরবাচে ও ক্লাব ব্রুজকে হারিয়েছে ক্লাবটি।

.

গত গ্রীষ্মের দলবদলে নিউক্যাসল থেকে গর্ডনকে দলে টেনেছে বার্সেলোনা। তাঁর দলবদলের মূল্য ৮ কোটি ইউরো পর্যন্ত হতে পারে। ২৫ বছর বয়সী এই উইঙ্গার এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনার হয়ে ১৩ ম্যাচে করেছেন ৩ গোল, করিয়েছেন ৫টি।

শুরুটা ভালো হলেও নিজের সেরা রূপ এখনো দেখাতে পারেননি বলে মনে করেন গর্ডন। নতুন দল, নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সময় লাগছে তাঁর, ‘এটা আমার জন্য বড় পরিবর্তন। নতুন দল। আমার ও আমার পরিবারের জন্যও অনেক বড় পরিবর্তন। শুরুটা ভালো হয়েছে। তবে আমি আগেও অনেকবার বলেছি, আমার আরও ভালো করার সামর্থ্য আছে। বেড়ে উঠতে, মানিয়ে নিতে এবং এখানে থিতু হতে কিছুটা সময় লাগবে। যখন সেটা হবে, তখন আপনারা আমার সেরাটা দেখতে পাবেন। এখন পর্যন্ত নিশ্চিতভাবেই আমার সেরা খেলাটা দেখতে পাননি।’

.এক দ্বীপে দুই কিং, একজনের নাম ভিভ, অন্যজন চার্লস




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »