● ●


ট্টাম্পের কণ্ঠে বিদায়ের সুর!
প্রকাশ: ৪ নভেম্বর, ২০২৬, ৬:৪৮ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ট্টাম্পের কণ্ঠে বিদায়ের সুর!

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির জয় নিশ্চিত করতে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনী বৈতরণি পার হতে তিনি নানা প্রতিশ্রুতির পাশাপাশি অর্থনৈতিক প্রণোদনার লোভনীয় প্রস্তাব দিয়েছেন। তবে এর মধ্যেই ট্রাম্পের কণ্ঠে শোনা গেছে এক বিষণ্ন ও বিদায়ী সুর, যা মার্কিন রাজনীতিতে একটি যুগের অবসানের ইঙ্গিত দিচ্ছে।

কানসাসের স্যালিনা আঞ্চলিক বিমানবন্দরে নিজের মধ্যবর্তী নির্বাচনের শেষ র‍্যালিতে (রোববার) বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প আবেগপ্রবণ হয়ে পড়েন। ৩২ দিনের ৩০ সমাবেশের ইতি টেনেছিলেন স্যালিনায়। ১১ বছর ধরে চলা তাঁর কোলাহলপূর্ণ ও জমকালো রাজনৈতিক সমাবেশগুলোর ইতি টানার ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘আজ রাতেই আমি এটা বন্ধ করে দিচ্ছি। এটাই শেষ।’

.

দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]

.

বিভিন্ন সমাবেশে ট্রাম্প আবার প্রমাণ করেছেন রিপাবলিকান পার্টিতে তাঁর নিরঙ্কুশ আধিপত্য। রক কনসার্টের উন্মাদনা, ধর্মীয় পুনরুজ্জীবন আর ক্রীড়া প্রতিযোগিতার উত্তেজনার এক অপূর্ব মিশ্রণ ছিল এই রাজনৈতিক সমাবেশগুলো। তবে নিজের নিম্ন জনসমর্থন এবং রাষ্ট্রপতির মেয়াদের অন্তিম পর্যায়ে এসে ট্রাম্প এমন এক ভবিষ্যতের মুখোমুখি দাঁড়িয়েছেন, যেখানে হাজার হাজার ভক্তের উন্মাদনা ও গর্জনের সেই দিনগুলো হয়তো আর থাকবে না। ২০১৫ সালে আলাবামার মোবাইলে প্রথম বিশাল সমাবেশের পর থেকে ট্রাম্পের র‍্যালির ফরম্যাটে খুব একটা পরিবর্তন আসেনি। এলভিস প্রিসলি কিংবা ফ্র্যাঙ্ক সিনাত্রার গান, ট্রাম্পকে ‘ত্রাণকর্তা’ হিসেবে তুলে ধরা ভিডিও প্রদর্শনীর মধ্য দিয়ে শুরু হতো এই শো। ভাষণে ট্রাম্প বরাবরের মতোই ডেমোক্র্যাটদের তীব্র সমালোচনা করেছেন এবং নানা বিতর্কিত মন্তব্য টেনে এনেছেন। তবে এবার ভোটারদের আকর্ষণ করতে তিনি একটি বড় অর্থনৈতিক প্রতিশ্রুতি দিয়েছেন। রিপাবলিকানরা কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখলে দেশের প্রতিটি প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫,০০০ ডলারের ‘ট্রাম্প ডিভিডেন্ড’ বা চেক দেওয়ার ঘোষণা দেন তিনি। যদিও এই প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়ে খোদ তাঁর সমর্থকদের অনেকেও সংশয় প্রকাশ করেছেন। এ ছাড়া নির্বাচনে জয় পেতে ডেমোক্র্যাটরা ভোটার উপস্থিতি বাড়াতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে বিভিন্ন রাজ্যে ব্যালট কারচুপির অভিযোগ তুলে সরকারি দলের প্রার্থীরা আগে থেকেই আদালতে আপিল করে রেখেছেন। দীর্ঘ ১১ বছর ধরে আমেরিকার রাজনৈতিক দৃশ্যপটকে আমূল বদলে দেওয়া এই র‍্যালির শেষ মুহূর্তে এসে ট্রাম্প তাঁর চিরাচরিত ভঙ্গিমায় কানসাসের তরুণ ও মেগা সমর্থকদের উদ্দেশে বলেন, ‘আমি চেয়েছিলাম সেরাটি দিয়ে তোদের শেষটা করতে। ভাষণ শেষে বরাবরের মতো যুক্তরাষ্ট্রকে শক্তিশালী, সম্পদশালী, স্বাস্থ্যবান এবং সব শেষে ‘আমেরিকাকে আবারও মহান করে তোলার’ প্রতিশ্রুতি দিয়ে ভিলেজ পিপল-এর জনপ্রিয় গান ‘ওয়াই.এম.সি.এ’–এর তালে তালে চিরচেনা ভঙ্গিতে ঘুষি উঁচিয়ে ও কোমর দুলিয়ে সমর্থকদের বিদায় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

.চোখধাঁধানো এয়ার শো—যেন নীল আকাশে পাখির মেলা




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »