● ●


শেয়ারবাজারে ঋণ করে বিনিয়োগ করলে লাভ কতটা, ঝুঁকি কেমন
প্রকাশ: ৪ নভেম্বর, ২০২৬, ৮:৫০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

শেয়ারবাজারে ঋণ করে বিনিয়োগ করলে লাভ কতটা, ঝুঁকি কেমন

শেয়ারবাজারের অপর নাম পুঁজিবাজার। পুঁজি মানে হচ্ছে আপনার নিজের মূলধন। আপনার কাছে যদি দৈনন্দিন বা মাসের খরচ চালানোর পর বাড়তি অর্থ জমা থাকে সেটিই আপনার পুঁজি বা বিনিয়োগযোগ্য উদ্বৃত্ত অর্থ। যে অর্থ থেকে আপনি ঝুঁকি নিয়ে বাড়তি মুনাফার আশায় শেয়ারবাজারে বিনিয়োগ করলেও আপনার ব্যক্তি জীবনের প্রয়োজনে বড় কোনো প্রভাব ফেলবে না।

আপনি নিশ্চয় নিতান্ত বাধ্য না হলে ঋণ করে সংসার চালান না বা ঋণ করে ব্যাংকে টাকা জমান না। যদি সেটি না করেন তাহলে শেয়ারবাজারে কেন ঋণ করে বিনিয়োগ করবেন?

ঋণ করলে সেই ঋণের বিপরীতে আপনাকে সুদ গুনতে হবে। সেই সুদের টাকা আসবে কোথা থেকে। আপনি তো শেয়ারবাজারে এসেছেন বাড়তি কিছু আয় বা মুনাফার আশায়। এখন সেই মুনাফা যদি ঋণের সুদ পরিশোধে খরচ হয়ে যায়, তাহলে ওই বিনিয়োগ আপনার জন্য কতটা লাভজনক? প্রশ্নটি নিজেকে করুন, সেই হিসাব মেলান।

.

শেয়ারবাজারে ঝুঁকি নিয়ে বিনিয়োগ করলে বাড়তি লাভের সম্ভাবনা যেমন আছে, তেমনি পুঁজি হারানোর আশঙ্কাও আছে। যদি এমন হয়, ঋণ করে বিনিয়োগ করার পর লাভ তো দূরে থাক, পুরো বিনিয়োগই ঝুঁকিতে পড়ল, তাহলে ঋণের সুদ দেবেন কোথা থেকে, কীভাবে?

তাই ঋণ পরিহার করে যতটা সম্ভব নিজের সঞ্চয়ের একটি অংশ বিনিয়োগ করুন। আর এমন শেয়ারে বিনিয়োগ করুন যেখানে দ্রুত হয়তো আপনি লাভের মুখ দেখবেন না। কিন্তু পুঁজি হারানোর ভয় তুলনামূলক কম।

আমাদের শেয়ারবাজারে এমন অনেক কোম্পানি আছে, যেগুলোর গত ৫–১০ বছরের শেয়ারের দাম বিশ্লেষণ করলে দেখা যাবে বাজারে এসব শেয়ারের দাম নির্ধারিত একটি সীমার মধ্যে ওঠানামা করে। অর্থাৎ ভালো মানের এসব কোম্পানিতে বিনিয়োগ করলে আপনার পুঁজির পুরোটা কখনো হারিয়ে যাবে না। তবে ভালো শেয়ার কম দামে কিনেও খুব বেশি লাভের মুখ দেখবেন না যদিও আপনি ঋণ করে বিনিয়োগ করেন। কারণ, আপনার লাভের একটি অংশ ঋণের সুদ পরিশোধেই চলে যাবে। ওই যে একটি প্রবাদ আছে না, ‘লাভের গুড় পিঁপড়ায় খায়।’ শেয়ারবাজারে ঋণ করে বিনিয়োগ করলে আপনার ক্ষেত্রেও প্রবাদটি সত্যি হয়ে উঠতে পারে।

.

শেয়ারবাজারে বিনিয়োগে ঋণ কারা দেয়? ব্যাংক কিংবা আর্থিক প্রতিষ্ঠান আপনাকে কখনো সরাসরি শেয়ারবাজারে বিনিয়োগের জন্য ঋণ দেবে না। সে ক্ষেত্রে আপনি ব্যক্তিগত ঋণ নিয়ে হয়তো শেয়ারবাজারে বিনিয়োগ করতে পারেন। অথবা পরিবার–পরিজনের কাছ থেকে ধার করে বিনিয়োগ করতে পারেন। এর বাইরে শেয়ারবাজারে শেয়ারের বিপরীতে ঋণ দেয় ব্রোকারেজ হাউজ বা মার্চেন্ট ব্যাংক। যাদের মাধ্যমে আপনি বিও হিসাব খুলে শেয়ারবাজারে বিনিয়োগ করেন। আপনি কি জানেন, এসব প্রতিষ্ঠান কোথা থেকে টাকা নিয়ে আপনাকে ঋণ দিচ্ছে? না জানলে বলছি, এসব প্রতিষ্ঠান ব্যাংক কিংবা আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রচলিত সুদে টাকা এনে তার সঙ্গে বাড়তি সুদের হার যোগ করে আপনাকে ঋণ দেয়। অর্থাৎ শেয়ারবাজারে ঋণের সুদ প্রচলিত সুদের হারের চেয়ে উল্লেখযোগ্য পরিমাণে বেশি, এটি ১৫–২০ শতাংশের কম নয়।

এখন প্রশ্ন হচ্ছে ১৫–২০ শতাংশ সুদে ঋণ নিয়ে বিনিয়োগ করে আপনি যদি মুনাফা করতে চান তাহলে আপনাকে কত হারে মুনাফা করতে হবে? আপনার কাঙ্ক্ষিত মুনাফা করতে হলে নিশ্চয় সেটি ২৫–৩০ শতাংশের কাছাকাছি বা বেশি হতে হবে। কিন্তু এটি কতটা বাস্তবসম্মত?

.

ধরা যাক, আপনি এক লাখ টাকা বিনিয়োগ করলেন ঋণ করে। আর আরেকজন নিজের পুঁজি থেকে এক লাখ টাকা বিনিয়োগ করলেন। আপনারা দুজনই একই শেয়ার কিনলেন, একই দামে। ধরা যাক, সেই দাম ১০০ টাকা। এখন ওই শেয়ারের দাম বেড়ে যদি ১১০ টাকা হয়, তাহলে যিনি ঋণ ছাড়া বিনিয়োগ করেছেন তার মুনাফা হলো ১০ টাকা। আপনারও তা–ই। কিন্তু আপনি এই মুনাফায় ঋণের সুদই পরিশোধ করতে পারবেন না। অন্যদিকে যিনি ঋণ ছাড়া বিনিয়োগ করেছেন, তিনি শেয়ারের দাম ১০ টাকা বাড়লে বিক্রি করে দিয়ে ১০ টাকায় মুনাফা হিসেবে তুলে নিতে পারবেন।

তাহলে কে বেশি লাভবান হলেন? আপনি নাকি যিনি ঋণ ছাড়া নিজের পুঁজি বিনিয়োগ করেছেন তিনি? হিসাবটি নিজেই মিলিয়ে দেখুন। এ জন্যই বলা শেয়ারবাজারে খুব দক্ষ বা অভিজ্ঞ না হলে ঋণ করে বিনিয়োগে যাবেন না।

জানেন তো, বড় পুঁজি সব সময় ছোট পুঁজিকে খেয়ে ফেলে। তাই ঋণ করার আগে পুঁজির ভিত্তি মজবুত করুন। তারপর ঋণ করে বিনিয়োগের কথা ভাববেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »