● ●


মিরপুরের হতাশা ভুলে সিলেটে কি ভাগ্য ফিরবে বাংলাদেশের
প্রকাশ: ৪ নভেম্বর, ২০২৬, ৯:০৬ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

মিরপুরের হতাশা ভুলে সিলেটে কি ভাগ্য ফিরবে বাংলাদেশের

সিলেটের ভেন্যুটা কি বাংলাদেশের জন্য পয়া? উত্তরটা একটু জটিলই। এই মাঠে এখন পর্যন্ত ছয় টেস্ট খেলে জয় ও পরাজয় সমান তিনটি করে। কিন্তু হিসাবটা শুধু সংখ্যা দিয়ে বুঝতে গেলে ভুল হবে। কারণ, যে মাঠে জিম্বাবুয়ের কাছে দুবার হেরেছে বাংলাদেশ, সেই মাঠেই আবার হারিয়েছে নিউজিল্যান্ড ও পাকিস্তানকে।

হারের স্মৃতিগুলো এখন কিছুটা পুরোনো। বাংলাদেশের কাছে বরং বেশি তরতাজা পাকিস্তানকে হারানোর স্মৃতি। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় টেস্টে সেই স্মৃতিই অনুপ্রেরণা হতে পারে বাংলাদেশের। এর ব্যতিক্রম হলে অপেক্ষা করছে বড় বিপদ।

বড় আশা নিয়ে শুরু করা ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্টে মিরপুরে হেরেছে বাংলাদেশ। শুধু হার নয়, যেভাবে হেরেছে, সেটিও ছিল হতাশার। এবার সিলেটেও হারলে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে ধবলধোলাই হতে হবে। সাম্প্রতিক সময়ে ঘুরে দাঁড়াতে শুরু করা বাংলাদেশের টেস্ট ক্রিকেটের জন্যও সেটি হবে বড় ধাক্কা।

.

সেই বিপদ এড়াতে বাংলাদেশের সবচেয়ে ভালো গন্তব্য হতে পারে সিলেটই। এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে জয়ের স্মৃতি তো এখনো টাটকা। এর আগের ম্যাচেই আয়ারল্যান্ডকে হারিয়েছিল ইনিংস ব্যবধানে। টেস্টে এখন বাংলাদেশ যে ধরনের ক্রিকেট খেলে, তাতে এ ভেন্যুতেই স্বাচ্ছন্দ্য বেশি।

.

মিরপুরের পর তাই বাংলাদেশের পছন্দের টেস্ট ভেন্যু হয়ে উঠেছে সিলেট। পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজের পর আগামী বছর ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের একটিও এখানে আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। সিলেটের উইকেটের বিশেষত্ব হলো, এখানে সবার জন্যই কিছু না কিছু থাকে।

.

পাকিস্তানের বিপক্ষে এপ্রিলে জয়ের ফর্মুলাটাও ছিল তেমন। স্পোর্টিং উইকেটে ভালো স্কোর গড়া, এরপর স্পিন ও পেসের সমন্বয়ে প্রতিপক্ষের ২০ উইকেট তুলে নেওয়া। কোনো একজন বোলারের ওপর অতিরিক্ত নির্ভরতা ছিল না। এবারও কি সেই পথে হাঁটবে বাংলাদেশ?

মিরপুরে স্পিন–সহায়ক উইকেটে খেলার পর প্রশ্নটা আরও জোরালো হয়েছে। গতকাল অবশ্য এ নিয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি প্রথম টেস্টে কনকাশন হওয়া মুমিনুল হকের জায়গায় দলে আসা অমিত হাসান, ‘এখন পর্যন্ত তো ঘাস দেখলাম উইকেটে। এখনো এক-দুই দিন বাকি আছে, দেখা যাক (কেমন উইকেট হয়)।’

উইকেট শেষ পর্যন্ত যেমনই হোক, বাংলাদেশের চাওয়া একটাই—সিলেটে যেন ফিরে আসে সৌভাগ্য।

.ছয় পেসার নিয়ে বাংলাদেশের অপেক্ষায় দক্ষিণ আফ্রিকা




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »