● ●


অতিরিক্ত গরমের কারণে ঝুঁকিতে পড়ছেন মা ও অনাগত শিশু, জানালেন গবেষকেরা
প্রকাশ: ৪ নভেম্বর, ২০২৬, ২:০৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

অতিরিক্ত গরমের কারণে ঝুঁকিতে পড়ছেন মা ও অনাগত শিশু, জানালেন গবেষকেরা

বিশ্বব্যাপী অতিরিক্ত তাপমাত্রার কারণে উচ্চ রক্তচাপে ভুগছেন অনেক অন্তঃসত্ত্বা নারী। অতিরিক্ত গরমের কারণে জন্মগত ত্রুটি, অকাল গর্ভপাত এবং মৃত সন্তান জন্মের ঝুঁকিও বাড়তে পারে বলে জানালেন গবেষকেরা।

.

তাপপ্রবাহের ভয়াবহ প্রভাব ছড়িয়ে পড়ছে বিশ্বজুড়ে। এবার বার্তা সংস্থা রয়টার্সের এক বিস্তৃত বিশ্লেষণে উঠে এসেছে, তাপপ্রবাহ কীভাবে অন্তঃসত্ত্বা নারী ও তাঁদের গর্ভের শিশুর স্বাস্থ্যের ওপর ভয়াবহ প্রভাব ফেলতে পারে।

এ লেখা যখন লিখছি, তখন ঢাকার তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে এ শহরের পথেঘাটে বা কোনো খোলা জায়গায় থাকা মানুষগুলোর মনে হচ্ছে, তাপমাত্রা আরও বেশি। তাপমাত্রা ৩৩ ডিগ্রি হলেও তাঁরা অনুভব করছেন ৪১ ডিগ্রি সেলসিয়াস!

.মুরগির হাড় চিবানো আসলেই কি ভালো.

গবেষকেরা জানিয়েছেন, তাপমাত্রা বাড়ার সঙ্গে মায়ের অসুস্থতা, শিশুর দুর্বলতা এবং অপরিণত অবস্থায় শিশুর জন্মের সম্পর্ক থাকতে পারে। এ বিষয়ে বিস্তারিত জানতে মেক্সিকোর আট মিলিয়নের বেশি শিশুর জন্মসংক্রান্ত তথ্য বিশ্লেষণ করেছে সংবাদ সংস্থা রয়টার্স।

১৮ বছর ধরে সংগ্রহ করা এসব তথ্য থেকে উঠে এসেছে এক ভয়াবহ ফলাফল। জানা গেছে, মায়ের গর্ভকালের শেষ মাসে যদি তাপমাত্রা বাড়তি থাকে, তাহলে অপরিণত অবস্থায় শিশুর জন্মের ঘটনা ১৮ শতাংশ বেড়ে যায়।

অপরিণত অবস্থায় জন্ম নেওয়া শিশু জন্মের পর মৃত্যুঝুঁকিতেও পড়তে পারে। বেঁচে থাকলেও বহু বছর ধরেই নানা জটিলতায় ভুগতে পারে। অতিরিক্ত তাপমাত্রার কারণে বিপজ্জনক মাত্রায় উচ্চ রক্তচাপে ভুগতে পারেন অন্তঃসত্ত্বা নারীও। শিশুর জন্মগত ত্রুটি, অকাল গর্ভপাত এবং মৃত সন্তান জন্মের ঝুঁকিও বাড়তে পারে বাড়তি তাপমাত্রার প্রভাবে।

.

কোনো অঞ্চলে সাধারণভাবে জলবায়ুর যে ধরন, সেখানকার অধিবাসীরা স্বাভাবিকভাবেই তাতে অভ্যস্ত হয়ে থাকেন। বছরজুড়ে সেখানকার তাপমাত্রার স্বাভাবিক ওঠানামার সঙ্গে অভ্যস্ত থাকে তাঁদের শরীর।

কিন্তু অভ্যস্ততার চেয়ে মাত্র ১ ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রায় থাকতে হলেই ঝুঁকিতে পড়তে পারেন অন্তঃসত্ত্বা নারী। ‘মাত্র’ এই ১ ডিগ্রি সেলসিয়াসের পার্থক্যের জন্যই একজন অন্তঃসত্ত্বা নারীর ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

বিভিন্ন ধরনের জলবায়ুতে অভ্যস্ত নারীদের ওপর এই একই ধরনের প্রভাব লক্ষ করা গেছে। উত্তপ্ত মরুভূমি, আর্দ্র বনভূমি, নাতিশীতোষ্ণ পাহাড়ি মালভূমি—যেকোনো জায়গার নারীর ওপরেই তাপমাত্রা বৃদ্ধির একই ধরনের প্রভাব দেখা গেছে।

অর্থাৎ জায়গাটা যেমনই হোক, সেখানকার স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ১ ডিগ্রি সেলসিয়াস বাড়তি তাপমাত্রাই হয়ে উঠতে পারে ক্ষতির কারণ। বৈজ্ঞানিক গবেষণা থেকে জানা গেছে, মেক্সিকো, চীন, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও যুক্তরাষ্ট্রেও বাড়তি তাপমাত্রার কারণে অন্তঃসত্ত্বা নারীরা নানাবিধ ঝুঁকিতে পড়ছেন।

.৭ মাসে ৩৭ কেজি ওজন কমিয়ে র‍্যাম্পে ফিরেছেন মডেল মাশিয়াত, কীভাবে সম্ভব করলেন.

ঠিক কী কারণে তাপমাত্রার এমন ভয়াবহ প্রভাব পড়ছে অন্তঃসত্ত্বা নারীদের ওপর, সে বিষয়ে এখনো নিশ্চিত নন গবেষকেরা। হয়তো কারণটা খুঁজে পেতে বেশ কিছুটা সময় লাগবে তাঁদের। তবে কারণ যেটাই হোক, মায়েদের এবং তাঁদের অনাগত সন্তানদের এই বিপদ থেকে বাঁচাতে হবে।

কীভাবে ঝুঁকি কমানো সম্ভব, তা নিয়েও গবেষণা করছেন বিজ্ঞানীরা। কিন্তু যত দিনে সব প্রশ্নের সঠিক উত্তর মিলবে, তত দিন পর্যন্ত ঝুঁকি কমানোর চেষ্টা তো থেমে থাকবে না। নানা দেশে কিছু সতর্কতামূলক ব্যবস্থা চালু হচ্ছে এখনই। চওড়া হ্যাট ব্যবহার করা এবং ছাদে সাদা রং করা এই সতর্কতারই অংশ।

তাঁদের এই উদ্যোগ থেকে অনুপ্রেরণা নিতে পারি আমরাও। তাপমাত্রার প্রভাব থেকে অন্তঃসত্ত্বা নারীকে বাঁচাতে এমন কিছু ব্যবস্থা করা যেতে পারে আমাদের দেশেও। পরিবার, কর্মক্ষেত্র ও সামাজিক পরিসরে নানাভাবেই অন্তঃসত্ত্বা নারীর প্রতি যত্নশীল হওয়ার সুযোগ আছে।

সূত্র: রয়টার্স

.যে ৫ কারণে জাপানিরা মোটা হয় না




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »