● ●


শিশুর কখন টয়লেট ব্যবহার শুরু করা উচিত
প্রকাশ: ১ নভেম্বর, ২০২৬, ৬:৪০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

শিশুর কখন টয়লেট ব্যবহার শুরু করা উচিত

ডায়াপার আর কত দিন? শিশুকে নিজে থেকে টয়লেট ব্যবহার শেখানো বিকাশের একটি গুরুত্বপূর্ণ ধাপ। এর জন্য নির্দিষ্ট কোনো বয়স নেই—শিশুর শারীরিক ও মানসিক প্রস্তুতির ওপরই এই সময় নির্ভর করে। 

.

সাধারণত দেড় থেকে তিন বছর বয়সের মধ্যে বেশির ভাগ শিশু টয়লেট ব্যবহারের জন্য প্রস্তুত হয়ে ওঠে। শিশু টানা দুই ঘণ্টা বা তার বেশি সময় ডায়াপার শুকনা রাখতে পারছে কি না, প্রস্রাব বা পায়খানার আগে মুখভঙ্গি বা আচরণ বদলে অস্বস্তি প্রকাশ করছে কি না, নিজে থেকে হাঁটতে-বসতে-দাঁড়াতে পারছে কি না, সহজ নির্দেশনা বুঝে সাড়া দিতে পারছে কি না এবং বড়দের টয়লেট ব্যবহার দেখে আগ্রহ দেখাচ্ছে কি না—এগুলো দেখে বোঝা যায় যে শুরু করার সময় হয়েছে।

.

শারীরিক-স্নায়বিক প্রস্তুতির আগে শুরু করলে প্রক্রিয়া দীর্ঘায়িত হয় এবং শিশুর মধ্যে ব্যর্থতাজনিত হতাশা তৈরি হতে পারে। 

.

প্রথমেই শিশুর জন্য আলাদা একটি পটি চেয়ার বা টয়লেট সিট অ্যাডাপ্টার সংগ্রহ করুন। শুরুতে জোর না করে শুধু সেখানে বসান। এরপর একটি নির্দিষ্ট রুটিন তৈরি করুন। ঘুম থেকে ওঠার পর, খাওয়ার পরপর বা ঘুমানোর আগে—প্রতিদিন একই সময়ে পটিতে বসার অভ্যাস করালে শরীরে একটি প্রাকৃতিক ছন্দ তৈরি হয়। শিশু সফল হলে সংক্ষিপ্ত প্রশংসা দিন; অতিরিক্ত পুরস্কার, যেমন চকলেট বা খেলনা না দেওয়াই ভালো। ব্যর্থ হলে বকাঝকা বা লজ্জা দেবেন না।

.

চার বছর বয়সের পরও শিশু দিনের বেলায় প্রস্রাব-পায়খানা নিয়ন্ত্রণ করতে না পারলে, ট্রেনিং শুরুর পর হঠাৎ আগের অভ্যাসে ফিরে গেলে, প্রস্রাব বা পায়খানার সময় ব্যথা বা কোষ্ঠকাঠিন্যের লক্ষণ থাকলে, কিংবা শিশু টয়লেট নিয়ে তীব্র ভয় বা আতঙ্ক দেখালে দেরি না করে শিশুবিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

ডা. মানিক মজুমদার, শিশু ও নবজাতক বিশেষজ্ঞ, পপুলার ডায়াগনস্টিক সেন্টার, ময়মনসিংহ

.টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্ত শিশু–কিশোরের সংখ্যা বাড়ছে, সচেতন থাকবেন কীভাবে




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »