● ●


মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ, বিজ্ঞপ্তি শিগগিরই
প্রকাশ: ৮ নভেম্বর, ২০২৬, ৫:৫৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ, বিজ্ঞপ্তি শিগগিরই

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।রোববার (৮ নভেম্বর) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আগামী ১৮ ডিসেম্বর এমবিবিএস-বিডিএসের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়েছে। খুব দ্রুতই এসংক্রান্ত ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।’জানা গেছে, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য আগামী ১ ডিসেম্বর থেকে পুনঃপরীক্ষার আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা মেডিকেল ও ডেন্টালের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন কি না—এমন প্রশ্নে অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন বলেন, এ বিষয়ে মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে; এ ক্ষেত্রে অধিদপ্তর থেকে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।পরীক্ষার তারিখ পরিবর্তনের বিষয়ে তিনি বলেন, ‘আমরা এর আগে প্রাথমিকভাবে ৪ ডিসেম্বর মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু বিভিন্ন অনিবার্য কারণে ওই তারিখে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। পরবর্তীতে সব দিক বিবেচনা করে ১৮ ডিসেম্বর পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে।’সংশ্লিষ্ট অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী দু-এক দিনের মধ্যে অফিশিয়াল ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। এ ছাড়া আগামী ১৫ থেকে ১৮ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।এর আগে গত বছরের ১০ নভেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় দেশের সব সরকারি মেডিকেল কলেজের আসন পুনর্বিন্যাস করে। সেখানে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে মোট ৫ হাজার ১০০টি আসনের তথ্য জানানো হয়, যা পূর্বে ছিল ৫ হাজার ৩৪০টি।অন্যদিকে, দেশের ৬৬টি বেসরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা ছিল ৬ হাজার ২৯৩টি। এর মধ্যে মন্ত্রণালয় ১০টি কলেজের আসন কমিয়েছে, দুটিতে বাড়িয়েছে এবং বাকিগুলোতে আসন সংখ্যা অপরিবর্তিত রেখেছে। এতে সামগ্রिकভবে বেসরকারি মেডিকেল কলেজগুলোতে ২৯২টি আসন কমেছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »