● ●


ফুসফুস ক্যানসারের কারণ ও প্রতিকার
প্রকাশ: ২৫ নভেম্বর, ২০২৬, ১:৫২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ফুসফুস ক্যানসারের কারণ ও প্রতিকার

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ১৩: ৪৯

নভেম্বর—ফুসফুস ক্যানসার সচেতনতার মাস। এটি বিশ্বব্যাপী ক্যানসারজনিত মৃত্যুর প্রধান কারণ। বাংলাদেশেও এটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা। ধূমপান ফুসফুস ক্যানসারের প্রধান কারণ হলেও অধূমপায়ীদেরও এই রোগ হতে পারে। প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করা গেলে অনেক ক্ষেত্রে সফল চিকিৎসা সম্ভব। সচেতনতা, ঝুঁকি কমানো এবং সময়মতো চিকিৎসা গ্রহণের মাধ্যমে ফুসফুস ক্যানসারের ঝুঁকি ও জটিলতা কমানো সম্ভব।

ফুসফুসের স্বাভাবিক কোষের অস্বাভাবিক ও অনিয়ন্ত্রিত বৃদ্ধির ফলে ফুসফুস ক্যানসার হয়।

এর প্রধান কারণ ও ঝুঁকিগুলো হলো—

ধূমপান ও তামাকজাত দ্রব্য : সিগারেট, বিড়ি ও অন্যান্য তামাকজাত দ্রব্যের ব্যবহার।

দীর্ঘদিন ধূমপান করা এবং প্রতিদিন বেশি পরিমাণে ধূমপান করা।

অন্যের সিগারেটের ধোঁয়া শ্বাসের সঙ্গে গ্রহণ করা বা পরোক্ষ ধূমপান।

বায়ুদূষণ : দীর্ঘদিন বায়ুদূষণের সংস্পর্শে থাকা।

কর্মক্ষেত্রে ক্ষতিকর পদার্থের সংস্পর্শ : যেমন : Asbestos, Silica, Arsenic এবং Diesel exhaust।

পারিবারিক ইতিহাস : পরিবারের নিকটাত্মীয়ের ফুসফুস ক্যানসার থাকলে ঝুঁকি কিছুটা বাড়তে পারে।

অন্যান্য ঝুঁকি : দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগ, radon গ্যাসের সংস্পর্শ এবং কিছু ক্ষেত্রে বংশগত জিনগত বৈশিষ্ট্য। মনে রাখবেন, ধূমপান না করলেও ফুসফুস ক্যানসার হতে পারে।

ফুসফুস ক্যানসারের লক্ষণ : ফুসফুস ক্যানসারের প্রাথমিক পর্যায়ে অনেক সময় কোনো লক্ষণ থাকে না। রোগের অগ্রগতির সঙ্গে বিভিন্ন উপসর্গ দেখা দিতে পারে।

* দীর্ঘস্থায়ী কাশি বা কাশির ধরনে পরিবর্তন।

* বুকে ব্যথা বা চাপ অনুভব করা।

* কণ্ঠস্বর পরিবর্তন বা ভেঙে যাওয়া।

* ক্ষুধামান্দ্য ও দীর্ঘস্থায়ী ক্লান্তি।

* বারবার নিউমোনিয়া বা ফুসফুসের সংক্রমণ হওয়া।

দীর্ঘদিনের কাশি, কাশির সঙ্গে রক্ত আসা কিংবা অকারণে ওজন কমে যাওয়ার মতো লক্ষণ অবহেলা করা উচিত নয়। এগুলো ফুসফুস ক্যানসার ছাড়াও বিভিন্ন রোগের কারণে হতে পারে।

তাই সঠিক রোগ নির্ণয়ের জন্য চিকিৎসকের পরামর্শ প্রয়োজন।

ফুসফুস ক্যানসার প্রতিরোধের উপায়

ফুসফুস ক্যানসারের সব ক্ষেত্রে প্রতিরোধ সম্ভব নয়। তবে কিছু কার্যকর পদক্ষেপের মাধ্যমে এর ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো যায়।

* ধূমপান সম্পূর্ণভাবে পরিহার করুন।

* ধূমপান ফুসফুস ক্যানসারের অন্যতম প্রধান প্রতিরোধযোগ্য কারণ। যারা ধূমপান করেন, তাদের জন্য ধূমপান ত্যাগ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ধূমপান ত্যাগের পর সময়ের সঙ্গে ফুসফুস ক্যানসারের ঝুঁকি কমতে থাকে।

* পরোক্ষ ধূমপান থেকে দূরে থাকুন।

* নিজের বাড়ি, কর্মক্ষেত্র ও গাড়িকে ধূমপানমুক্ত রাখুন।

* বায়ুদূষণ কমানোর চেষ্টা করুন।

* ধুলাবালি ও দূষিত বাতাসের সংস্পর্শ কমাতে প্রয়োজনীয় সুরক্ষাব্যবস্থা গ্রহণ করুন।

* কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করুন।

* Asbestos, silica ও অন্যান্য ক্ষতিকর পদার্থের সংস্পর্শে কাজ করার সময় উপযুক্ত সুরক্ষাব্যবস্থা গ্রহণ করুন।

বর্তমানে বা অতীতে দীর্ঘদিন ধূমপান করেছেন এমন ব্যক্তিদের চিকিৎসকের পরামর্শে Low-dose CT (LDCT) screening-এর উপযুক্ততা যাচাই করা উচিত। তবে সবার জন্য নিয়মিত CT scan প্রয়োজন হয় না। Screening মূলত নির্দিষ্ট উচ্চঝুঁকির ব্যক্তিদের জন্য প্রযোজ্য।

ফুসফুস ক্যানসার সন্দেহ হলে চিকিৎসকের পরামর্শে প্রয়োজনীয় পরীক্ষা করতে হবে।

রোগ নির্ণয়ের জন্য প্রয়োজন অনুযায়ী করা হয়—

* Biopsy ও Histopathology

* Molecular testing ও Biomarker analysis

রোগের ধরন, Stage এবং Biomarker-এর ফলাফলের ওপর ভিত্তি করে চিকিৎসা নির্ধারণ করা হয়। বর্তমানে ফুসফুস ক্যানসারের চিকিৎসায় Surgery, Chemotherapy, Radiotherapy, Targeted Therapy এবং Immunotherapy ব্যবহৃত হচ্ছে। প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করা গেলে অনেক ক্ষেত্রে নিরাময়ের উদ্দেশ্যে চিকিৎসা দেওয়া সম্ভব। ফুসফুস ক্যানসার প্রতিরোধে ধূমপান ত্যাগ করুন, ধূমপানমুক্ত পরিবেশ গড়ে তুলুন এবং দীর্ঘস্থায়ী শ্বাসতন্ত্রের উপসর্গ অবহেলা করবেন না।

মনে রাখবেন, ক্যানসার মানেই মৃত্যু নয়। সঠিক সময়ে রোগ নির্ণয় এবং যথাযথ চিকিৎসা গ্রহণের মাধ্যমে অনেক রোগীর জীবন রক্ষা করা সম্ভব। আসুন, নভেম্বর মাসে ফুসফুস ক্যানসার সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দিই এবং একটি সুস্থ, ধূমপানমুক্ত সমাজ গড়ে তুলি।

লেখক : রেডিয়েশন অনকোলজিস্ট টিএমএসএস ক্যানসার সেন্টার, বগুড়া

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »