● ●


যাত্রীর অপেক্ষায় ছিলেন দুই অটোরিকশাচালক, ট্রাকচাপায় দুজনই নিহত
প্রকাশ: ৫ নভেম্বর, ২০২৬, ১২:০৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

যাত্রীর অপেক্ষায় ছিলেন দুই অটোরিকশাচালক, ট্রাকচাপায় দুজনই নিহত

রাত তখন তিনটা। রাজধানীর পোস্তগোলায় যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন ব্যাটারিচালিত অটোরিকশার দুই চালক জাহাঙ্গীর পোদ্দার (৪০) ও জাকির হোসেন (৫০)।

এ সময় বেপরোয়া গতির একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারান। দাঁড়িয়ে থাকা দুটি অটোরিকশাকে চাপা দিয়ে ট্রাকটি ফুটপাতের ওপর উঠে যায়। এতে গুরুতর আহত হন দুই অটোরিকশাচালকসহ তিনজন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাহাঙ্গীর ও জাকির। আহত অপর ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন।

গতকাল বুধবার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার এসব তথ্য প্রথম আলোকে জানান কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) মো. জামাল হোসেন।

.

এসআই জামাল হোসেন বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিহত জাহাঙ্গীরের সহকর্মী হৃদয় বলেন, ট্রাকচাপায় আহত তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ভোর ৪টা ২৫ মিনিটে জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন। কিছু সময় পর জাকিরও মারা যান। আহত অপর ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন।

.

হৃদয় বলেন, জাহাঙ্গীর ও জাকির যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন। এমন সময় ট্রাকটি তাঁদের চাপা দেয়।

জাকিরের বাড়ি হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায়। বাবার নাম জিন্নাত আলী। রাজধানীর কদমতলীর মোহাম্মদবাগের পাকার মাথায় থাকতেন জাকির।

.

জাহাঙ্গীরের বাড়ি পটুয়াখালী সদর উপজেলায়। বাবার নাম শাহআলম পোদ্দার। জাহাঙ্গীর থাকতেন রাজধানীর নামা শ্যামপুর এলাকায়।

ময়নাতদন্তের জন্য মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »