● ●


মধ্যবর্তী নির্বাচনে হারের পর কঠিন চাপের মুখে পিট হেগসেথ
প্রকাশ: ৭ নভেম্বর, ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

মধ্যবর্তী নির্বাচনে হারের পর কঠিন চাপের মুখে পিট হেগসেথ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের পর ক্রমেই চাপের মুখে পড়ছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ইরান যুদ্ধকে রিপাবলিকানদের নির্বাচনি বিপর্যয়ের অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। এই যুদ্ধে সমর্থন ছিল হেগসেথের। তবে নির্বাচনি বিপর্যয়ের পরও হেগসেথকে দায়িত্বে রাখার ইচ্ছা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।বিবিসির গ্লোবাল নিউজ পডকাস্টের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পর হেগসেথের ভূমিকা ও ইরান যুদ্ধ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এ পরিস্থিতিতে নিজের দায়িত্ব পালনের রেকর্ড ও অবস্থানের পক্ষে সাফাই গেয়ে একটি ভিডিও বিবৃতি দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। এতে তিনি নিজের অবস্থানে অনড় থাকার বার্তা দিয়েছেন।অন্যদিকে, হেগসেথকে নিয়ে চাপ বাড়লেও তাকে পদে বহাল রাখার ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ফলে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব ও ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা আরো জোরালো হয়েছে।এদিকে, হোয়াইট হাউসে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের আতিথ্য দিয়েছেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। তবে এ বৈঠকের বিস্তারিত প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।সূত্র: বিবিসিএআরবি




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »