● ●


শিশুদের যৌন নিপীড়নের অভিযোগে প্রিন্স হ্যারির শ্বশুর গ্রেপ্তার
প্রকাশ: ৭ নভেম্বর, ২০২৬, ৪:৪০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

শিশুদের যৌন নিপীড়নের অভিযোগে প্রিন্স হ্যারির শ্বশুর গ্রেপ্তার

শিশুদের যৌন নির্যাতনের উপকরণ রাখার অভিযোগে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার হয়েছেন ব্রিটিশ রাজপরিবারের অন্যতম উত্তরাধিকারী প্রিন্স হ্যারির শ্বশুর ও স্ত্রী মেগান মার্কেলের বাবা থমাস মার্কেল সিনিয়র। শুক্রবার যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানায়, ফ্লোরিডা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। লস অ্যাঞ্জেলেস এলাকায় তার ভাড়া নেওয়া দুটি গুদামঘরে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের সঙ্গে তার যৌন উত্তেজক ছবি পাওয়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ অভিযান চালায়। প্রায় দুই দশক ধরে গুদামঘর দুটি ভাড়া নিয়েছিলেন তিনি।এফবিআই পরিচালক কাশ প্যাটেল বৃহস্পতিবার বলেন, ‘অভিযোগ রয়েছে, মার্কেল নিরীহ শিশুদের লক্ষ্যবস্তু বানিয়েছিলেন এবং অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে তাদের নিষ্পাপ শৈশব কেড়ে নেওয়ার চেষ্টা করেছিলেন।’যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের তথ্য অনুযায়ী, গত অক্টোবর মাসে কর্তৃপক্ষ জানতে পারে, ফিলিপাইনে মার্কেলের মালপত্রের মধ্যে শিশুদের যৌন নির্যাতনসংক্রান্ত উপকরণ পাওয়া গেছে বলে এক ব্যক্তি হলফনামায় জানিয়েছেন।পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরেক ব্যক্তির সঙ্গে কথা বলে। ওই ব্যক্তি জানান, ২০০৮ সাল থেকে ৮২ বছর বয়সী মার্কেল লস অ্যাঞ্জেলেসের কাছে একটি গুদামঘর ভাড়া নিয়ে আসছেন। প্রথম ব্যক্তির দেওয়া তথ্যের সূত্র ধরে দ্বিতীয় গুদামঘরটিরও সন্ধান পাওয়া যায়।আদালতের পরোয়ানা পাওয়ার পর এফবিআইয়ের কর্মকর্তারা গুদামঘর দুটিতে তল্লাশি চালান। সেখানে ছবি, ফিল্মের নেগেটিভ ও বইসহ মোট ৭৮টি উপকরণ পাওয়া যায়। এসব উপকরণে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের সঙ্গে মার্কেলের যৌন উত্তেজক দৃশ্য রয়েছে বলে অভিযোগ করেছে বিচার বিভাগ।হলফনামায় তিনটি ছবির বিবরণ দেওয়া হয়েছে। এর মধ্যে দুটি ছবিতে এক ব্যক্তিকে একেবারে বয়ঃসন্ধিতে না পৌঁছানো নগ্ন মেয়েশিশুর সঙ্গে দেখা গেছে। একজন সাক্ষী ওই ব্যক্তিকে থমাস মার্কেল হিসেবে শনাক্ত করেছেন। তৃতীয় ছবিতে ফিলিপাইনের একটি হোটেলকক্ষের মতো জায়গায় এক নগ্ন অপ্রাপ্তবয়স্ক মেয়েকে দেখা গেছে। এ ছাড়া বিভিন্ন পর্যায়ে পোশাক খোলা অবস্থায় শিশুদের সঙ্গে মার্কেলের ছবি থাকার কথাও হলফনামায় উল্লেখ করা হয়েছে।চলতি বছরের শুরুরদিকে ফিলিপাইনে অবস্থান করছিলেন থমাস মার্কেল। সেখানে স্ট্রোক করার পর তাঁর বাঁ পা কেটে ফেলতে হয়। এরপর তাঁকে যুক্তরাষ্ট্রে ফিরে যেতে হয়।‘গভীরভাবে মর্মাহত’ মেগানবাবার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে গত অক্টোবর মাসে নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক বিবৃতিতে মেগান জানিয়েছিলেন, ২০১৮ সালে প্রথম তিনি এসব অভিযোগের বিষয়ে জানতে পারেন। সে সময় তার নিরাপত্তার দায়িত্বে থাকা লন্ডনের মেট্রোপলিটন পুলিশের সংশ্লিষ্ট বিভাগে অভিযোগের বিস্তারিত জানিয়ে একটি চিঠি পাঠানো হয়েছিল।ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সান-এ প্রকাশিত প্রতিবেদনগুলোর প্রসঙ্গ টেনে মেগান বলেন, ‘গত ২৪ ঘণ্টায় সামনে আসা খবর আমাকে গভীরভাবে মর্মাহত করেছে। যেসব শিশু ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে, তাদের কথা ভেবে আমার মন খারাপ হচ্ছে।’সূত্র: আলজাজিরা




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »