● ●


সালমান-আনিসের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া ব্যক্তির নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ
প্রকাশ: ৮ নভেম্বর, ২০২৬, ৪:১৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

সালমান-আনিসের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া ব্যক্তির নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ

জুলাই বিপ্লবে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে জবানবন্দি দেওয়া এক সাক্ষীর নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেয়।নিরাপত্তা হুমকিতে থাকা ওই সাক্ষীর নাম এস এম সায়েম। তিনি জুলাই আন্দোলনে মিরপুর অঞ্চলের সমন্বয়কের দায়িত্ব পালন করেছিলেন এবং এই হত্যা মামলায় সালমান ও আনিসুলের বিরুদ্ধে ত্রয়োদশ সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে জবানবন্দি দিয়েছেন।শুনানিকালে প্রসিকিউটর গাজী এমএইচ তামীম ট্রাইব্যুনালে লিখিত আবেদন দাখিল করেন। শুনানিতে তিনি বলেন, গত ৩ নভেম্বর সাক্ষী সায়েম আদালতে এসে জবানবন্দি দেন। পরে মিরপুরে নিজের বাসায় গেলে ফোনে তাকে সাক্ষ্য দেওয়ার কারণে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি অকথ্য ভাষায় গালাগাল করে। এছাড়া বাজারে গেলে তার ঠিক পাশেই একটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।প্রসিকিউটর আরও বলেন, এসব ঘটনার পর থেকে সাক্ষী চরম নিরাপত্তা শঙ্কায় দিন কাটাচ্ছেন। তাই সাক্ষী এস এম সায়েমের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট থানাকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার আবেদন জানাচ্ছি। উভয়পক্ষের শুনানি শেষে ট্রাইব্যুনাল আবেদনটি মঞ্জুর করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »