● ●


গ্রাম পুলিশের বেতন-ভাতা কত টাকা বাড়ল
প্রকাশ: ৭ নভেম্বর, ২০২৬, ৫:১২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

গ্রাম পুলিশের বেতন-ভাতা কত টাকা বাড়ল

তৃণমূল পর্যায়ে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত গ্রাম পুলিশ সদস্যদের মাসিক বেতন-ভাতা এবং অবসরকালীন সুযোগ-সুবিধা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করেছে সরকার। একই সঙ্গে ঐতিহাসিক ৭ নভেম্বর থেকেই সরকারের এই সিদ্ধান্ত কার্যকর ঘোষণা করা হয়েছে।শনিবার আয়োজিত গ্রাম পুলিশ মহাসমাবেশে পদবী পরিবর্তনের পাশাপাশি বেতন-ভাতা বৃদ্ধির এই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।ঘোষণা অনুযায়ী, গ্রাম পুলিশের সাধারণ সদস্যদের বর্তমান মাসিক বেতন সাড়ে ৬ হাজার টাকা থেকে ৪ হাজার টাকা বাড়িয়ে ১০ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে গ্রাম পুলিশ প্রধানদের বর্তমান মাসিক বেতন ৮ হাজার টাকা থেকে ৩ হাজার টাকা বাড়িয়ে করা হয়েছে ১১ হাজার টাকা।মাসিক বেতনের পাশাপাশি চাকরি শেষে এককালীন অবসরকালীন আনুতোষিক ভাতাও বৃদ্ধি করা হয়েছে। সাধারণ গ্রাম পুলিশের ক্ষেত্রে আনুতোষিক ভাতা ৭০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা এবং গ্রাম পুলিশ প্রধানের ক্ষেত্রে ৮০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা করা হয়েছে।এ ছাড়া দাপ্তরিক দায়িত্ব পালন ও তথ্য আদান-প্রদানের সুবিধার্থে প্রতিজন গ্রাম পুলিশ সদস্যকে মাসিক মোবাইল খরচ বাবদ ১৫০ টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি থানায় নিয়মিত সাপ্তাহিক হাজিরা দেওয়ার যাতায়াত ভাড়াও বাড়ানো হয়েছে। বর্তমানে সাপ্তাহিক যাতায়াত ভাড়া ৩০০ টাকা থাকলেও তা ২০০ টাকা বাড়িয়ে সাধারণ সদস্যদের জন্য ৫০০ টাকা এবং গ্রাম পুলিশ প্রধানদের জন্য ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে।মহাসমাবেশে আরো জানানো হয়, গ্রামীণ নারীদের কর্মসংস্থান ও ক্ষমতায়নের লক্ষ্যে দেশের প্রতিটি ইউনিয়নে নতুন করে দুজন করে নারী গ্রাম পুলিশ নিয়োগ দেওয়া হবে এবং নারী সদস্যদের মাতৃত্বকালীন ছুটি বাড়িয়ে ৬ মাস করা হয়েছে। পাশাপাশি কাজের সুবিধার্থে প্রতি ৫ বছরের পরিবর্তে এখন থেকে ৩ থেকে সাড়ে ৩ বছর পর পর নতুন বাইসাইকেল দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »