● ●


জুলাইয়ের রক্তঋণ ও রাষ্ট্রের বিস্মৃতি
প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৬, ১১:২২ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

জুলাইয়ের রক্তঋণ ও রাষ্ট্রের বিস্মৃতি

২০২৪ সালের রক্তাক্ত জুলাই বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক ইতিহাসে এক অভূতপূর্ব অধ্যায়ের সূচনা হয়েছিল। ছাত্র-জনতার অকুতোভয় আত্মত্যাগ, অসংখ্য তরুণের পঙ্গুত্ববরণ এবং রাজপথে ঝরে পড়া রক্তের মধ্য দিয়ে জন্ম নিয়েছিল বৈষম্যহীন নতুন বাংলাদেশের স্বপ্ন। রাজপথের সেই রক্তভেজা স্মৃতি, স্বজনহারা পরিবারগুলোর করুণ আর্তনাদ এবং শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত যোদ্ধাদের নির্মম বাস্তবতাকে ধারণ ও নিরাময়ের লক্ষ্যে ২০২৪ সালে গঠন করা হয়েছিল ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’।একটি মানবিক, দায়বদ্ধ ও ইনসাফভিত্তিক রাষ্ট্রের অঙ্গীকার হিসেবে এই ফাউন্ডেশনের মূল কার্যক্রম ও উদ্দেশ্য ছিল অত্যন্ত সুস্পষ্ট। এর প্রথম ও প্রধান লক্ষ্য ছিল গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারকে এককালীন আর্থিক অনুদান প্রদান এবং আহতদের আঘাতের তীব্রতা অনুযায়ী চিকিৎসার যাবতীয় ব্যয় বহন করা। পাশাপাশি পঙ্গুত্ববরণকারীদের পুনর্বাসন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং জুলাই অভ্যুত্থানের সার্বিক দলিল ও স্মৃতি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণে একটি সমৃদ্ধ ডিজিটাল আর্কাইভ গড়ে তোলার পরিকল্পনা ছিল। এসব লক্ষ্য ও উদ্দেশ্য সামনে রেখে ফাউন্ডেশনটি সারা দেশে সক্রিয়ভাবে কার্যক্রম পরিচালনা করছিল। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমেই গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত হয়েছে: স্পিকার তবে ক্ষমতার মসনদে রদবদলের পর চিত্রনাট্য দ্রুত বদলাতে শুরু করে। সাত মাস ধরে এই মানবিক প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা বেতন-ভাতা পাচ্ছেন না। মেলেনি ঈদের উৎসব বোনাস কিংবা নিম্নস্তরের কর্মচারীদের অতিরিক্ত কাজের বকেয়া ওভারটাইম বিলও। হাসপাতালে অনেকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাচ্ছেন না। গত ২০ অক্টোবর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বিষপানে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ ২৬ বছর বয়সি তরুণ তানভীরুল ইসলাম। আর্থিক সংকট, সুচিকিৎসার অভাব এবং তীব্র মানসিক ট্রমা তাকে তিল তিল করে আত্মহত্যার মতো চরম সিদ্ধান্তের দিকে ঠেলে দিয়েছে।একইভাবে গত ২ অক্টোবর বিএনপি অ্যাক্টিভিস্ট শাহেদ আলম সামাজিক যোগাযোগমাধ্যমে রামপুরার জুলাইযোদ্ধা শফিকুর রহমানের চরম মানসিক অসুস্থতা ও সহায়-সম্বলহীনতার হৃদয়বিদারক তথ্য প্রকাশ করে সর্বস্তরের মানুষের কাছে সাহায্যের আকুল আবেদন জানিয়েছেন। যে ফাউন্ডেশনের মূল আইনি ও নৈতিক দায়িত্ব ছিল শফিক বা তানভীরদের নিয়মিত মানসিক কাউন্সেলিং ও দীর্ঘমেয়াদি পুনর্বাসন নিশ্চিত করা, সেটি আজ অর্থের অভাবে কার্যত অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। অবহেলা, রাজনৈতিক আক্রোশ বন্ধ করে অবিলম্বে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের যাবতীয় বকেয়া অর্থছাড় এবং শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের পূর্ণাঙ্গ দায়িত্ব নেওয়া রাষ্ট্রের সর্বপ্রধান রাজনৈতিক ও নৈতিক কর্তব্য। মনে রাখা উচিত, যে ছাত্র-জনতা রাজপথে নেমে স্বৈরাচারের পতন ঘটাতে পেরেছে, তারা নিজেদের রক্তের অবদান ভুলে যেতে দেবে না। আর ইতিহাস ভুলে যাওয়া রাজনৈতিক দেউলিয়াদের ইতিহাস কখনোই ক্ষমা করে না।লেখক : শিক্ষক




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »