
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও শেখ হাসিনার প্রতি ইঙ্গিত করে সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘আগুন-সন্ত্রাস করে পার পাবেন না।’মঙ্গলবার সকালে রূপগঞ্জের দাউদপুরে দাউদপুর জেনারেল হাসপাতালের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পলাতক স্বৈরাচার দেশের অর্থনীতি ধ্বংস করেছে: সমাজকল্যাণমন্ত্রী সমাজকল্যাণমন্ত্রীতিনি বলেন, ‘সাহস থাকলে দেশে আসুন, আইন-আদালত ও জনগণের মুখোমুখি হোন। নিজের প্রতি আত্মবিশ্বাস রাখুন।তিনি আরও বলেন, সন্ত্রাস হচ্ছে আওয়ামী লীগের ইতিহাস। আবারো আওয়ামী লীগ সন্ত্রাস শুরু করেছে। দয়া করে এমন কোনো পরিস্থিতি সৃষ্টি করবেন না এবং দেশের মানুষকে অহেতুক সুড়সুড়ি দেবেন না। আমরা জনগণকে সাথে নিয়ে যেকোনো পরিস্থিতি মোকাবিলা করব।’