● ●


নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের চেষ্টা, তিনজনকে ধরে পুলিশে দিলেন এলাকাবাসী
প্রকাশ: ১১ নভেম্বর, ২০২৬, ২:০৪ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের চেষ্টা, তিনজনকে ধরে পুলিশে দিলেন এলাকাবাসী

ঝিনাইদহের কালীগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল করার চেষ্টার অভিযোগে তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দা ও ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় ঘটনাস্থল থেকে দুটি মোটরসাইকেল, দুটি টায়ার ও দুই বোতল পেট্রোল উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের কাশীপুর এলাকায় এ ঘটনা ঘটে।আটক ব্যক্তিরা হলেন কালীগঞ্জ উপজেলার রাখালগাছি গ্রামের আব্দুর রহিমের দুই ছেলে খাইরুল ইসলাম ও জাহিদুল ইসলাম এবং পাইকপাড়া গ্রামের সুকুমারের ছেলে চঞ্চল কুমার।স্থানীয়দের ভাষ্য, রাত সাড়ে ৯টার দিকে কাশীপুর এলাকায় আব্দুর রশিদ খোকন মিয়ার ইটভাটার কাছে ছাত্রলীগের ২০ থেকে ২২ জন নেতাকর্মী মিছিল করার চেষ্টা করেন। এ সময় তারা স্লোগান দিলে স্থানীয় বাসিন্দা ও ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ধাওয়া করেন। একপর্যায়ে কয়েকজন মোটরসাইকেল নিয়ে পালিয়ে গেলেও তিনজনকে আটক করা হয়। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।আটক ব্যক্তিদের বয়স আনুমানিক ১৯ থেকে ২২ বছর। ঘটনাস্থল থেকে দুটি মোটরসাইকেল, দুটি টায়ার ও দুই বোতল পেট্রোল উদ্ধার করা হয়েছে।কালীগঞ্জ থানার উপপরিদর্শক নাজমুল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে থানায় নেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে দুটি টায়ার ও বোতল উদ্ধার করা হয়েছে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »