● ●


২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ওকাসিও-কর্টেজকে প্রার্থী করার আহ্বান
প্রকাশ: ১৫ নভেম্বর, ২০২৬, ১১:২২ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ওকাসিও-কর্টেজকে প্রার্থী করার আহ্বান

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ১১: ১২ আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ১১: ১৬

যুক্তরাষ্ট্রের ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রার্থী হিসেবে কংগ্রেসওম্যান আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কর্টেজের নাম সামনে এসেছে। তাকে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার আহ্বান জানিয়েছে ডেমোক্রেটিক সোশ্যালিস্টস অব আমেরিকার (ডিএসএ) নিউইয়র্ক সিটি শাখা।

শনিবার সংগঠনটির সম্মেলনে এ-সংক্রান্ত একটি প্রস্তাব ২৯১-১২৩ ভোটে পাস হয়েছে। আনুষ্ঠানিকভাবে তাকে প্রার্থী হিসেবে মনোনয়ন না দিলেও এই সিদ্ধান্তের মাধ্যমে সম্ভাব্য নির্বাচনি প্রচারের প্রস্তুতি নেওয়া এবং তাকে নির্বাচনে অংশ নিতে উৎসাহিত করার অঙ্গীকার করেছে সংগঠনটি।

যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ডেমোক্রেটিক পার্টির ভবিষ্যৎ গতিপথ কোন দিকে যেতে পারে, নিউ ইয়র্কের এই সিদ্ধান্তকে তার প্রাথমিক ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

ডিএসএর নিউ ইয়র্ক সিটি শাখার কো-চেয়ার গুস্তাভো গরদিলো আলজাজিরাকে বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি ট্রাম্পকে নির্বাচিত করতে পারে, তাহলে আমার মনে হয়, আমরা ডেমোক্রেটিক সোশ্যালিস্টদেরও নির্বাচিত করতে পারব।’ এখানে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা উল্লেখ করেন।

মধ্যবর্তী নির্বাচনে ডিএসএর সমর্থন পাওয়া প্রার্থীদের উল্লেখযোগ্য সাফল্যের পর এই সম্মেলন অনুষ্ঠিত হলো। ওই নির্বাচনে সংগঠনটির সমর্থন পাওয়া রেকর্ড আটজন প্রার্থী ফেডারেল পর্যায়ে নির্বাচিত হয়েছেন। আগামী জানুয়ারিতে তারা কংগ্রেসের সদস্য হিসেবে দায়িত্ব নেবেন।

আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ, যিনি এওসি নামে বেশি পরিচিত, দীর্ঘদিন ধরে ডিএসএর নিউইয়র্ক সিটি শাখার সদস্য। সংগঠনটির এই শাখা তার নিজ নির্বাচনি এলাকার শহরজুড়ে কার্যক্রম পরিচালনা করে। প্রায় ১৫ হাজার সদস্যের এই শাখা বর্তমানে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক সোশ্যালিস্ট আন্দোলনের সবচেয়ে প্রভাবশালী সংগঠনগুলোর একটি।

গত বছর নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে জোহরান মামদানিকে সমর্থন দিয়েছিল সংগঠনটি। ২০১৮ সাল থেকে কংগ্রেস নির্বাচনে ওকাসিও-কর্টেজের পাঁচটি সাধারণ নির্বাচনেই তার পক্ষে অবস্থান নিয়েছে তারা।

নির্বাচনি রাজনীতিতে এই প্রভাবের কারণে যুক্তরাষ্ট্রের প্রগতিশীল রাজনীতির ভবিষ্যৎ গতিপথ নির্ধারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে নিউ ইয়র্কের এই শাখা।

সংগঠনটির কো-চেয়ার গ্রেস মাউসার বলেন, ‘আমরা এখন সিটি হলে একজন মেয়র পাঠিয়েছি এবং শহর থেকে তিনজন সোশ্যালিস্টকে নির্বাচিত করেছি। তাই কোনো রাজনীতিক ব্যক্তিগতভাবে ডিএসএকে পছন্দ করুন বা না করুন, আমরা কী বলছি এবং কীভাবে এগোচ্ছি, তা তারা অবশ্যই বিবেচনায় নিচ্ছেন।’

তিনি আরো বলেন, ‘বাস্তবতা হলো, শহর, অঙ্গরাজ্য এমনকি পুরো দেশেই আমরা অন্যতম বড় রাজনৈতিক শক্তি।’

নিউ ইয়র্কের ১৪তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের প্রতিনিধি ওকাসিও-কর্টেজ ডেমোক্রেটিক পার্টির সদস্য। ২০১৮ সালে কংগ্রেস নির্বাচনে দলীয় প্রাথমিক বাছাইয়ে ১০ মেয়াদে দায়িত্ব পালন করা একজন প্রার্থীকে হারিয়ে তিনি জাতীয় পর্যায়ে পরিচিতি পান।

তিনি একজন প্রভাবশালী ডেমোক্রেটিক সোশ্যালিস্ট হিসেবে পরিচিত। সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, সরকারি কলেজে বিনা বেতনে উচ্চশিক্ষার সুযোগ এবং শ্রমিকদের অধিকার সুরক্ষার মতো নীতির পক্ষে দীর্ঘদিন ধরে কথা বলে আসছেন তিনি।

তবে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য প্রচারের জন্য এখনো জাতীয় পর্যায়ের কোনো পূর্ণাঙ্গ নীতিমালা চূড়ান্ত করেনি ডিএসএ। গ্রেস মাউসার জানিয়েছেন, ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলার সময় যেসব বিষয় সবচেয়ে বেশি উঠে আসে, সেগুলোর ভিত্তিতেই এই নীতিমালা তৈরি করা হবে।

মাউসারের ভাষায়, ‘ভোটারদের কাছে গেলে সবচেয়ে বেশি যে বিষয়গুলো উঠে আসে, সেগুলো হলো আবাসন, স্বাস্থ্যসেবা ও শিশুযত্ন। এসবই জীবনযাত্রার ব্যয় সামলানোর সঙ্গে সম্পর্কিত। এগুলোই জাতীয় পর্যায়ের নীতিমালার মূল ভিত্তি হবে।’

প্রস্তাবের লিখিত বিবৃতিতেও বলা হয়েছে, এই নির্বাচনি প্রচার শ্রমজীবী মানুষের সঙ্গে সম্পৃক্ত একটি নীতিমালা তৈরির সুযোগ করে দেবে। এতে সরকারি আবাসনব্যবস্থা, অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা (আইসিই) বন্ধ করা, শ্রমিকদের সংগঠিত করা এবং যুদ্ধবিরোধী ও ফিলিস্তিনপন্থি আন্দোলনকে অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

নিউ ইয়র্কের ডিএসএর এই ভোটের মধ্য দিয়ে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কর্টেজকে প্রার্থী করার জন্য যুক্তরাষ্ট্রের বামপন্থিদের চাপ আরও বাড়ল। এর আগে তার সম্ভাব্য প্রার্থিতা ও তাকে সমর্থন দেওয়ার বিষয়ে ডিএসএর জাতীয় পর্যায়ে আলোচনা হয়েছে। পাশাপাশি তাকে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে ‘রেডি ফর এওসি’ নামে একটি স্বতন্ত্র প্রচারাভিযানও শুরু হয়েছে।

তবে ওকাসিও-করতেজ এখনো ২০২৮ সালের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি। এর আগে তিনি বলেছিলেন, মধ্যবর্তী নির্বাচনের পর নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবেন। ফলে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা কিংবা যুক্তরাষ্ট্রের সিনেটের একটি আসনের জন্য লড়াই করার—দুই সম্ভাবনাই এখনো খোলা রয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »