● ●


রাজধানীতে ১৯ নভেম্বর শুরু হচ্ছে তিন দিনব্যাপী ইয়ুথ ট্যুরিজম এক্সপো
প্রকাশ: ১৬ নভেম্বর, ২০২৬, ৪:৩৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

রাজধানীতে ১৯ নভেম্বর শুরু হচ্ছে তিন দিনব্যাপী ইয়ুথ ট্যুরিজম এক্সপো

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ১৬: ৩৩

দেশের পর্যটনশিল্পের বিকাশ, নতুন উদ্যোক্তা তৈরি এবং তরুণ প্রজন্মকে এ খাতে সম্পৃক্ত করার লক্ষ্যে আগামী ১৯ নভেম্বর রাজধানীতে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইয়ুথ ট্যুরিজম এক্সপো (বাইট) ২০২৬’। ই-ট্যুরিজম অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইটাব) আয়োজিত এ এক্সপো চলবে ২১ নভেম্বর পর্যন্ত।

সোমবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক মিট দ্য প্রেসে এ তথ্য জানান আয়োজকরা।

আয়োজকরা জানান, এক্সপোতে দেশের বিভিন্ন অঞ্চলের পর্যটন গন্তব্য, ট্রাভেল এজেন্সি, ট্যুর অপারেটর, হোটেল-রিসোর্ট, পর্যটন প্রযুক্তি প্রতিষ্ঠানসহ এ খাতের বিভিন্ন সেবাদাতা প্রতিষ্ঠান অংশ নেবে। একই ছাদের নিচে দর্শনার্থীরা বিভিন্ন পর্যটন পণ্য ও সেবা সম্পর্কে জানতে পারবেন। পাশাপাশি ভ্রমণ পরিকল্পনা তৈরি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ পাবেন।

এক্সপোর অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে ক্যারিয়ার সামিট। এতে পর্যটনশিল্পে ক্যারিয়ার গঠনের সম্ভাবনা, উদ্যোক্তা হওয়ার সুযোগ এবং পেশাগত দক্ষতা উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরা হবে। এ ছাড়া পর্যটনবিষয়ক আলোচনা ও নেটওয়ার্কিংয়ের আয়োজন থাকবে।

এক্সপোর কনভেনার কামরুল হাসান ইমন বলেন, বাংলাদেশ ইয়ুথ ট্যুরিজম এক্সপোর মাধ্যমে দেশের পর্যটন উদ্যোক্তা, সেবাদাতা প্রতিষ্ঠান ও তরুণ প্রজন্মকে একটি কার্যকর প্ল্যাটফর্মে একত্রিত করতে চান তারা। দেশীয় পর্যটনের সম্ভাবনা তুলে ধরা, নতুন ব্যবসায়িক সংযোগ তৈরি এবং পর্যটন খাতে তরুণদের অংশগ্রহণ বাড়ানোই এ আয়োজনের মূল লক্ষ্য।

ইটাবের সভাপতি ইমরানুল আলম বলেন, দেশের পর্যটনশিল্পের বিকাশে ই-ট্যুরিজম উদ্যোক্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এ খাতের সম্ভাবনা সম্প্রসারণ এবং পর্যটনসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে নতুন সংযোগ তৈরিতে এ এক্সপো ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশা করছেন।

মিট দ্য প্রেসে আরও উপস্থিত ছিলেন এক্সপোর কো-কনভেনার আরিফুর রহমান রিমন, ইটাবের সেক্রেটারি দ্বীন ইসলাম রাজ, যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আনসারি রিয়াদ এবং প্রচার সম্পাদক মাহবুবুল আলম পাপন।

আগামী ১৯ থেকে ২১ নভেম্বর রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ এক্সপো চলবে। এতে সহযোগিতা করছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বাংলাদেশ পর্যটন করপোরেশন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »