● ●


পুলিশে বাড়ছে ২৪ হাজার ৬৭৭ পদ
প্রকাশ: ১৭ নভেম্বর, ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

পুলিশে বাড়ছে ২৪ হাজার ৬৭৭ পদ

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ১০: ৪০

বাংলাদেশ পুলিশে ৪০০০ উপপরিদর্শক (এসআই) ও ১০ হাজার কনস্টেবলসহ নতুন ২৪ হাজার ৬৭৭টি পদ সৃষ্টি করা হচ্ছে। প্রস্তাবিত পদগুলো তৈরি হবে রাজস্ব খাতে। পুলিশ সদর দপ্তর থেকে এ সংক্রান্ত প্রস্তাব ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রস্তাবটি জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন। প্রস্তাবে তদন্ত কেন্দ্র, পুলিশ ফাঁড়ি, ক্যাম্প ও থানাসহ বিভিন্ন ইউনিটের জন্য ৯৯৪৩টি পদ সৃষ্টির কথা বলা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক কামরুম মুনিরা আমার দেশকে বলেন, বাংলাদেশ পুলিশে উপপরিদর্শক (এসআই) এবং কনস্টেবল পদে নতুন পদ সৃজনের বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন। এ প্রক্রিয়া অচিরেই সম্পন্ন হবে বলে আমরা আশা করছি।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, দেশের জনসংখ্যা ১৮ কোটি হিসেবে প্রতি ৮৬৬ জন নাগরিকের বিপরীতে একজন করে পুলিশ রয়েছে। পুলিশে বর্তমানে এসআরবির কোটা ও নন পুলিশসহ মঞ্জুরিকৃত মোট পদ দুই লাখ ১৮ হাজার ৭৪৭ জন। এর মধ্যে নন পুলিশ পদ রয়েছে ১০ হাজার ৮০৯টি। আর পুলিশ পদ দুই লাখ ৭ হাজার ৯৩৮টি।

এর মধ্যে সহকারী পুলিশ সুপার থেকে আইজিপি পর্যন্ত ক্যাডার পদ রয়েছে ৩,১৬৮টি। ননক্যাডার পদ আছে দুই লাখ ৪,৩৭০টি। নন ক্যাডার পদের মধ্যে ইন্সপেক্টর পদে ৬,৯৫৭ জন, এসআই পদে ২৪ হাজার ৫৮১, এএসআই ৩০ হাজার ৪৯০টি। আর বাকি দুই লাখ ৪,৭৭০টি পদ কনস্টেবল।

পুলিশ সদর দপ্তর সূত্র আরো জানায়, জনবল সংকট নিরসন, আইন প্রয়োগের সক্ষমতা বাড়ানো এবং সারা দেশে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষা জোরদার করতে পুলিশে রাজস্ব খাতের আওতায় নতুন পদগুলো সৃষ্টি করা হচ্ছে।

সংশ্লিষ্টরা জানান, আমাদের প্রতিবেশী দেশগুলোর জনসংখ্যার অনুপাতে পুলিশের জনবলের সঙ্গে তুলনা করলে বাংলাদেশে এক লাখ ৩৫ হাজার ৩৭৪ জন পুলিশের ঘাটতি রয়েছে। দেশের আনুমানিক জনসংখ্যার তুলনামূলক বিশ্লেষণে ব্যবহৃত আঞ্চলিক মানদণ্ড পূরণে দেশে এখনো প্রায় তিন লাখ ৫৪ হাজার ১২৩ জন পুলিশ সদস্য দরকার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনে জাতিসংঘের শান্তিকালীন ৪০০:১ মানদণ্ডের কথা উল্লেখ করে বলা হয়েছে, উন্নত দেশগুলোতে প্রতি ৪০০ জনের কম নাগরিকের জন্য অন্তত একজন পুলিশ কর্মকর্তা থাকে। আঞ্চলিক তুলনায় মালয়েশিয়ায় প্রতি ২৯৭ জনের বিপরীতে একজন এবং থাইল্যান্ডে প্রতি ৩১৩ জনের বিপরীতে একজন পুলিশ সদস্য রয়েছেন বলে উল্লেখ করা হয়েছে।

এছাড়াও পুলিশের অপর একটি প্রস্তাবে ৪০০টি সার্জেন্ট পদ এবং ৪৫০টি সহকারী পুলিশ সুপার (এএসপি) পদের প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবটি জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রশাসনিক অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি গাজী জসিম উদ্দিন আমার দেশকে বলেন, বাংলাদেশের জনসংখ্যা প্রায় ১৮ কোটি। বর্তমান পুলিশ জনবল দিয়ে জননিরাপত্তার ক্রমবর্ধমান চাহিদা মেটানো সম্ভব নয়। মালয়েশিয়ায় প্রতি ২৯৭ জন নাগরিকের বিপরীতে একজন পুলিশ সদস্য এবং থাইল্যান্ডে প্রতি ৩১৩ জনের বিপরীতে একজন পুলিশ সদস্য রয়েছেন। এ তুলনায় বাংলাদেশের পুলিশের জনবল উল্লেখযোগ্যভাবে বাড়ানো প্রয়োজন।

আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণকে সেবা দেওয়ার সক্ষমতা বাড়াতে প্রস্তাবিত নিয়োগ একটি ইতিবাচক পদক্ষেপ বলে জানান তিনি।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »