● ●


রপ্তানি বহুমুখীকরণে বিশ্বব্যাংকের সহায়তা চাইলেন বাণিজ্যমন্ত্রী
প্রকাশ: ১৭ নভেম্বর, ২০২৬, ১:৫৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

রপ্তানি বহুমুখীকরণে বিশ্বব্যাংকের সহায়তা চাইলেন বাণিজ্যমন্ত্রী

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ১৩: ৫৪

ব্যবসা পরিচালনার জটিলতা কমানো, সরকারি সেবা পুরোপুরি অনলাইনে নেওয়া এবং তৈরি পোশাকের বাইরে নতুন রপ্তানি খাত গড়ে তুলতে বিশ্বব্যাংকের কাছে নীতিগত ও কারিগরি সহায়তা চেয়েছে বাংলাদেশ। এর মধ্যে ব্যবসায়িক অনুমোদনের দীর্ঘ প্রক্রিয়া কমিয়ে মাত্র ১৪ দিনে সেবা দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার।

মঙ্গলবার সকালে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান অঞ্চলের ডিভিশন ডিরেক্টর জাঁ পেসমের নেতৃত্বাধীন আট সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এসব পরিকল্পনা তুলে ধরেন।

মন্ত্রী জানান, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণকে সামনে রেখে আগামী তিন বছরের একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরি করা হচ্ছে। এর অংশ হিসেবে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের নাগরিক ও ব্যবসায়িক সেবা ‘ইনভেস্ট বাংলাদেশ’-এর ওয়ান-স্টপ সার্ভিস, অর্থাৎ ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো পোর্টালের মাধ্যমে অনলাইনে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, এখন ট্রেড লাইসেন্স, পরিবেশ ও অগ্নিনিরাপত্তা ছাড়পত্র এবং আমদানি নিবন্ধন সনদ (আইআরসি) পেতে ব্যবসায়ীদের একাধিক দপ্তরে ঘুরতে হয়। ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে এই দীর্ঘসূত্রতা দূর করে পুরো প্রক্রিয়া ১৪ দিনের মধ্যে শেষ করার লক্ষ্য ঠিক করা হয়েছে।

রপ্তানিতে নতুন খাত অগ্রাধিকারে

রপ্তানি পণ্যের বহুমুখীকরণকে অর্থনীতির প্রধান অগ্রাধিকারগুলোর একটি হিসেবে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, তৈরি পোশাকের পাশাপাশি চামড়া ও চামড়াজাত পণ্য, নন-লেদার ফুটওয়্যার, জাহাজ নির্মাণ, জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ এবং লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের বিকাশে বিশেষ জোর দেওয়া হচ্ছে।

তিনি জানান, সাভার চামড়াশিল্প নগরীতে পরিবেশগত মান ও আন্তর্জাতিক কমপ্লায়েন্স নিশ্চিত করা এবং লেদার ওয়ার্কিং গ্রুপের (এলডব্লিউজি) সনদ অর্জনের লক্ষ্যে একটি নতুন কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) স্থাপনের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া স্বর্ণশিল্পকে অনানুষ্ঠানিক কাঠামো থেকে প্রাতিষ্ঠানিক ব্যবস্থায় এনে আগামী কয়েক বছরের মধ্যে স্বর্ণালঙ্কার রপ্তানির উপযোগী শিল্প হিসেবে গড়ে তোলার প্রত্যয়ও জানান তিনি।

এফটিএ ও আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণের উদ্যোগ

মন্ত্রী জানান, আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের অংশগ্রহণ বাড়াতে বিভিন্ন দেশের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব ও মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নেওয়া হচ্ছে। জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) এবং সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সইয়ের বিষয়ে আলোচনা চলছে। পাশাপাশি আঞ্চলিক বাণিজ্য জোট আরসিইপিতে (RCEP) যোগ দেওয়ার বিষয়েও নীতিগত অনুমোদন মিলেছে।

এর বাইরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রকল্পে পুনরাবৃত্তি ও সমন্বয়হীনতা ঠেকানো এবং প্রকল্প পরিচালকদের দক্ষতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটকে একটি বিশেষায়িত প্রতিষ্ঠানে রূপান্তরের পরিকল্পনার কথাও বিশ্বব্যাংক প্রতিনিধিদলকে জানান মন্ত্রী।

বিশ্বব্যাংকের সহায়তার আশ্বাস

বৈঠকে জাঁ পেসমে বাণিজ্য সহজীকরণ, ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো বাস্তবায়ন, চামড়া ও লাইট ইঞ্জিনিয়ারিং খাতের দক্ষতা উন্নয়ন এবং এফটিএ-সংক্রান্ত গবেষণায় বাংলাদেশকে নীতিগত ও কারিগরি সহায়তা দেওয়ার আশ্বাস দেন।

তিনি বলেন, দেশের বেসরকারি খাত ও উৎপাদনশীল প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়াতে বিশ্বব্যাংক গ্রুপ ও আন্তর্জাতিক অর্থায়ন সংস্থা আইএফসি (IFC) একসঙ্গে কাজ করতে আগ্রহী। অর্থনীতির কাঠামোগত সংস্কারের পাশাপাশি কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ এবং উচ্চমূল্য সংযোজনকারী উৎপাদনশীল শিল্পে অর্থায়ন ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর ওপর জোর দেন তিনি।

বিশ্বব্যাংকের প্রসপারিটি বিভাগের আঞ্চলিক প্র্যাকটিস ডিরেক্টর সেবাস্টিয়ান একার্ড বলেন, এলডিসি উত্তরণের প্রেক্ষাপটে আগামী তিন থেকে চার বছর বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ সময়টা কাজে লাগিয়ে বাণিজ্যনীতি সংস্কার, শুল্ক ও অশুল্ক বাধা দূর এবং বৈশ্বিক ভ্যালু চেইনে যুক্ত হতে পারলে দেশে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) ও কর্মসংস্থান উল্লেখযোগ্যভাবে বাড়বে।

তিনি আরো জানান, মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনায় বাংলাদেশি কর্মকর্তাদের দরকষাকষির (নেগোসিয়েশন) সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ ও প্রয়োজনীয় কারিগরি সহায়তা দিতে বিশ্বব্যাংক প্রস্তুত।

বিশ্বব্যাংকের লিড ইকোনমিস্ট সুলেইমান কুলিবালি সাম্প্রতিক গবেষণার তথ্য তুলে ধরে বলেন, প্যারা-ট্যারিফ বা সম্পূরক শুল্ক কাঠামোর সংস্কার বাংলাদেশের অর্থনৈতিক দক্ষতা ও রপ্তানি প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ভিয়েতনামের অভিজ্ঞতা অনুসরণ করে বাণিজ্য সংস্কার ও লজিস্টিক অবকাঠামোর উন্নয়ন করা গেলে বাংলাদেশের প্রকৃত রপ্তানি আয় ও কর্মসংস্থান উল্লেখযোগ্য হারে বাড়বে বলে মত দেন তিনি।

বিশ্বব্যাংক প্রতিনিধিদলে আরো ছিলেন ইকোনমিক পলিসি অ্যান্ড পাবলিক সেক্টরের প্র্যাকটিস ম্যানেজার হুন সাহিব সোহ, ইকোনমিস্ট মাইক ন্যাও, রিসার্চ ইকোনমিস্ট দেবকী ঘোষ এবং সিনিয়র প্রাইভেট সেক্টর স্পেশালিস্ট হোসনা ফেরদৌস সুমি ও মাগুয়ে দিয়া।

বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষে অতিরিক্ত সচিব (আইআইটি) ড. আহমদ উল্লাহ, অতিরিক্ত সচিব (ডব্লিউটিও) খাদিজা নাজনীনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »